প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানী ঢাকার জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের কর্মকর্তা সুদীপ চন্দ্র দে’কে কুপিয়ে জখম করার একটি ঘটনা ঘটেছে। তবে তাকে কুপিয়েছে কে বা কারা, তা এখনও জানা যায়নি।
এই ঘটনা সোমবার (২০ জুলাই) বিকেল ৪টা নাগাদ রাজধানীর মহাখালীতে টিবি গেট এলাকায় ঘটে। বর্তমানে সুদীপ চন্দ্র গুরুতর অবস্থায় চিকিৎসারত রয়েছেন।
জানা গেছে, আহত ওই কর্মকর্তা প্রতিষ্ঠানের ডাটা এন্ট্রি অপারেটর হলেও তিনি কেনাকাটার (প্রকিউরমেন্ট) সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত ছিলেন।
প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মো. সহিদুর রহমান জানিয়েছেন, সুদীপ মোটরসাইকেলযোগে যাওয়ার পথে টিবি গেট সিগন্যালে হামলার শিকার হন। তাকে ১১ ইঞ্চি লম্বা একটি ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল। এর ফলে তার পিঠে গভীর ক্ষত সৃষ্টি হয় এবং তাকে সেলাই করাতে হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
অধ্যাপক ডা. মো. সহিদুর রহমান মন্তব্য করেন, ‘আমাদের প্রতিষ্ঠানে যাবতীয় টেন্ডার কার্যক্রম পুরোপুরি অনলাইন ও স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন হয়। কোনো একটি কাজের জন্য হয়তো ১০টি প্রতিষ্ঠান আবেদন করে, যার মধ্যে একটি কাজ পায়। বাকি ৯টি অকৃতকার্য প্রতিষ্ঠান প্রায়শই আমাদের কর্মকর্তাদের হুমকি-ধামকি দিয়ে থাকে। এ আক্রোশের কারণে এই হামলা চালানো হয়েছে।’
ঘটনার পরপরই স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল হাসপাতালে ছুটে যান এবং চিকিৎসাধীন কর্মকর্তাকে পর্যবেক্ষণ করেন। এবং সেখান থেকেই স্বাস্থ্যমন্ত্রী বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করেন।
ঘটনার বিষয়ে খবর জানার পর প্রাণমন্ত্রী জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতালে অনতিবিলম্বে একটি স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের নির্দেশনা দেন, যা আগামীকাল থেকেই কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন