ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

ভিন্ন সক্ষমতার শিল্পীদের পরিবেশনায় মুগ্ধতার সন্ধ্যা


ভিন্ন সক্ষমতার শিল্পীদের পরিবেশনায় মুগ্ধতার সন্ধ্যা

একটি মঞ্চে বিভিন্ন ধরনের পরিবেশনা উপস্থাপন করা হলো। কখনও রবীন্দ্র সংগীতের সুর, কখনও লোকগানের ছন্দ, আবার কখনও নৃত্যের মুদ্রায় শিল্পীদের সৃজনশীলতা প্রকাশিত হলো। বিশেষ চাহিদাসম্পন্ন শিল্পীরা গান, নাচ ও আবৃত্তির মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরলেন। তাদের অংশগ্রহণে সাজানো এই আয়োজনটি প্রমাণ করলো যে, শিল্পের জগতে প্রতিভা প্রকাশের জন্য শারীরিক ও মানসিক সক্ষমতার কোনো নির্দিষ্ট ছক নেই।

‘বিস্ময়ের অভিযাত্রী, কাননের কোকিল’ শিরোনামে গতকাল সোমবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি এমন একটি সাংস্কৃতিক আয়োজনের আয়োজন করে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের শিল্পীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও যুগ্মসচিব হারুন-অর-রশীদ আয়োজনে এর তাৎপর্য তুলে ধরে বলেন, ‘সাংস্কৃতিক অধিকার সবার জন্য সমান। শারীরিক কিংবা মানসিক অবস্থার ভিত্তিতে কাউকে এই অধিকার থেকে আলাদা করে দেখার সুযোগ নেই।’

আরও পড়ুন: আদালতে হাজির না হওয়ায় ফের বিপাকে নোরা ফাতেহি

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক হেলাল খান। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন সরকারি সংগীত কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আলেয়া পারভীন। স্বাগত বক্তব্য প্রদান করেন শিল্পকলা একাডেমির পরিচালক (প্রশাসন ও অর্থ, অতিরিক্ত দায়িত্ব) সাইফুর রহমান (খোকন মাহমুদ)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুষ্টিয়া মিরপুরে গোল্ডেন বেঙ্গল টোব্যাকো কোম্পানিতে প্রশাসন ও কাস্টমসের অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০২ এম


কুষ্টিয়া মিরপুরে গোল্ডেন বেঙ্গল টোব্যাকো কোম্পানিতে প্রশাসন ও কাস্টমসের অভিযান

কুষ্টিয়া মিরপুরে গোল্ডেন বেঙ্গল ট্যোবাক্যো কোম্পানীতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও কাস্টমসের অভিযান টিম। অভিযানের উদ্দেশ্য ছিল শুল্ক ফাঁকি দিয়ে জাল ব্যান্ডরোল ব্যবহার করে নকল সিগারেট তৈরির অভিযোগের তদন্ত করা।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যার দিকে মিরপুর উপজেলার কেউপুর এলাকায় এই অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু।

এই অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মতিউর রহমান, কুষ্টিয়া কাস্টমসের সার্কেল-২ ভেরামারা রাজস্ব কর্মকর্তা ওমর ফারুক, রাজস্ব কর্মকর্তা মো. জাহাংগীর আলম খান, কাস্টমসের কুষ্টিয়া সার্কেল -১ এর রেভিনিউ অফিসার বিজন কুমার তালুকদার, মিরপুর থানার পুলিশের টিম সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অভিযানের সময় প্রশাসন তিন ক্যাটাগরির ব্যান্ডরোল দ্বারা তৈরি সিগারেটের প্যাকেট উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ওই সকল ক্যাটাগরির ব্যান্ডরোল যাচাই করা সম্ভব না হওয়ার কারণে কাস্টমস ১০ হাজার শলাকা বেঙ্গল স্পেশাল সিগারেট জব্দ করে। পরবর্তীতে এই সিগারেটের প্যাকেটে থাকা ব্যান্ডরোল ল্যাবের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষার পর জাল প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন কাস্টমস কর্তৃপক্ষ।

অভিযান শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন মিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ইউএনও) আফরোজ শাহীন খসরু। তিনি জানান, "আমরা একটা অভিযোগের প্রেক্ষিতে আসি যে এখানে অন্য কোম্পানীর প্রডাক্ট তৈরি হচ্ছে এই কোম্পানীর কারখানাতে। আমরা এখানে আসার পরে সেটা পাইনাই। আমরা তাদের প্রোডাক্টই পেয়েছি। পরবর্তীতে আরেকটা তথ্য পাই ব্যান্ডরোলে সমস্যা থাকতে পারে। তার প্রেক্ষিতে আমরা ব্যান্ডরোল যাচাই করে তিন টাইপের স্যাম্পল পেয়েছি। যেহেতু এইটার স্পেশালিষ্ট কাস্টমস, এই ব্যান্ডরোলগুলো (এনবিআর) থেকে আসে। আমরা তাদের কাছে স্যাম্পল হস্তান্তর করেছি। তারা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।"

কুষ্টিয়া কাস্টমসের ডেপুটি কমিশনার নুরুল বাসির জানান, উপজেলা প্রশাসন ও কাস্টমসের যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। তিন ক্যাটাগরির ব্যান্ডরোল পাওয়ায় ১০ হাজার শলাকা সিগারেট জব্দ করা হয়েছে। ওই সিগারেটের প্যাকেটে জাল ব্যান্ডরোল ব্যবহার করা হয়েছে কিনা যাচাইয়ের জন্য ল্যাবে পাঠানো হবে। রিপোর্টে জাল স্টাম্পের ব্যান্ডরোল ব্যবহার করার প্রমাণ মিললে আমরা বাদী হয়ে মামলা করবো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেষ মুহূর্তের নির্বাচনি প্রচারে প্রশাসনের সাফল্য তুলে ধরলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৩ এম


শেষ মুহূর্তের নির্বাচনি প্রচারে প্রশাসনের সাফল্য তুলে ধরলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের এক দিন আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জনসমক্ষে শেষবারের মতো বক্তব্য রেখেছেন। তিনি ওয়াশিংটনের লিংকন মেমোরিয়ালের রিফ্লেক্টিং পুলের পাশে দাঁড়িয়ে নিজের প্রশাসনের সংস্কার ও নির্মাণের সাফল্য তুলে ধরেন। নির্বাচনে রিপাবলিকানদের পক্ষে ভোট চেয়ে তিনি ডেমোক্র্যাট প্রার্থীদের সমালোচনা করেন।

বক্তব্যের সময় ট্রাম্প মরিচা ধরা পাইপ ও শেওলা জমার ছবি সংবলিত পোস্টার প্রদর্শন করেন। তার দাবি, সংস্কারকাজে ভাঙচুরের ঘটনা নথিভুক্ত হয়েছে। তবে আদালতে জমা দেওয়া নথিতে তার প্রশাসনের পক্ষ থেকে এই দাবির বিরোধিতা করা হয়েছে।

ট্রাম্প ওয়াশিংটনে বিভিন্ন সংস্কার ও নির্মাণ প্রকল্প নিয়ে কাজ করছেন। এর মধ্যে লিংকন মেমোরিয়ালের রিফ্লেক্টিং পুলের সংস্কারও রয়েছে। তবে এই প্রকল্পের বাস্তবায়নে নানা বাধা ও জটিলতার সম্মুখীন হতে হয়েছে।

সংস্কারকাজের প্রশংসা করে ট্রাম্প বলেন, ‘এটি ছিল এমন এক শিল্পকর্ম, যা কখনো কাজ করেনি। কিন্তু এখন এটি কাজ করবে।’

এরপর তিনি মধ্যবর্তী নির্বাচনের প্রচারে নিজের প্রশাসনের কর্মকাণ্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। একই সঙ্গে ডেমোক্র্যাট প্রার্থীদের আক্রমণ করেন।

ট্রাম্প বলেন, ‘কোনো কারণে ক্ষমতাসীন প্রেসিডেন্ট মধ্যবর্তী নির্বাচনে জয়ী হন না। তবে আমরা এবার জোরালো চেষ্টা করেছি।’

এ সময় তিনি নিজের ‘ট্রায়াম্ফাল আর্চ’ নির্মাণ প্রকল্পের পরিকল্পনাও তুলে ধরেন। ২৫০ ফুট উচ্চতার এই স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নিয়েছেন তিনি। তবে প্রকল্পটি বন্ধের দাবিতে ইতোমধ্যে একাধিক মামলা হয়েছে। আদালতে এসব মামলা চলমান রয়েছে।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার আদালতকে দুই অঞ্চলে ভাগ করতে হাইকোর্টে রিট দায়ের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৩ এম


ঢাকার আদালতকে দুই অঞ্চলে ভাগ করতে হাইকোর্টে রিট দায়ের

ঢাকা জেলা ও দায়রা জজ আদালত এবং ঢাকা মহানগর দায়রা জজ আদালতকে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ-দুই পৃথক বিচারিক অঞ্চলে বিভক্ত করার জন্য হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার, রিটকারী আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

এর আগে, ১৭ সেপ্টেম্বর, আইনমন্ত্রী, আইন ও বিচার বিভাগের সচিব এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক, আইনগত ও বিচারিক পদক্ষেপ গ্রহণের জন্য একটি নোটিশ পাঠানো হয়েছিল। নোটিশের প্রতি সাড়া না পেয়ে তিনি হাইকোর্টে রিট দায়ের করেন।

নোটিশে ঢাকা উত্তর জেলা ও দায়রা জজ আদালত এবং ঢাকা উত্তর মহানগর দায়রা আদালত প্রতিষ্ঠা বা পুনর্গঠনের পাশাপাশি ঢাকা দক্ষিণ জেলা ও দায়রা জজ আদালত ও ঢাকা দক্ষিণ মহানগর দায়রা আদালত প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

ঢাকার বিশাল জনসংখ্যা, বিস্তৃত ভৌগোলিক এলাকা এবং ক্রমবর্ধমান দেওয়ানি, ফৌজদারি, পারিবারিক, বিশেষ ও মহানগর ফৌজদারি মামলার চাপের প্রেক্ষাপটে বর্তমান বিচারিক কাঠামো পুনর্বিন্যাসের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে নোটিশে। এতে বলা হয়েছে, বিদ্যমান বিচারিক ব্যবস্থায় বিপুলসংখ্যক মামলা, বিচারপ্রার্থী, আইনজীবী, সাক্ষী, আসামি এবং সংশ্লিষ্ট ব্যক্তির সমাগমের কারণে বিচারিক প্রশাসনের ওপর ব্যাপক চাপ সৃষ্টি হচ্ছে।

ফলস্বরূপ, বিচারপ্রার্থীদের জন্য আদালতে যাতায়াত, মামলার ব্যবস্থাপনা এবং দ্রুত বিচার নিষ্পত্তি বাধাগ্রস্ত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ম্যানইউর ‘বিস্ময়বালক’ গ্যাব্রিয়েলকে দলে ভেড়াতে এগিয়ে রিয়াল মাদ্রিদ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৪ এম


ম্যানইউর ‘বিস্ময়বালক’ গ্যাব্রিয়েলকে দলে ভেড়াতে এগিয়ে রিয়াল মাদ্রিদ

ম্যানচেস্টার ইউনাইটেডের উদীয়মান সেনসেশন জেজে গ্যাব্রিয়েলের ভবিষ্যৎ ক্লাব ঠিকানা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। এই প্রতিভাবান ফুটবলারের দলবদল নিয়ে এবার নতুন তথ্য দিয়েছেন দলবদল বাজারের বিশ্বস্ত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

রোমানোর দেওয়া তথ্য অনুযায়ী, ১৬ বছর বয়সী এই তরুণকে নিজেদের ক্লাবে ভেড়ানোর লড়াইয়ে বর্তমানে সবার চেয়ে বেশ ভালোভাবেই এগিয়ে রয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

ওল্ড ট্রাফোর্ড ছাড়ার আনুষ্ঠানিক ইচ্ছা প্রকাশের পর থেকেই ইউরোপের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় ক্লাব এই কিশোর তারকাকে দলে টানতে আগ্রহ প্রকাশ করেছিল। তবে রোমানো জানিয়েছেন, গ্যাব্রিয়েলকে পাওয়ার দৌড়ে থাকা কিছু ক্লাব এখন অন্য টার্গেটের দিকে মনোযোগ সরিয়ে নিয়েছে।

নিজের ইউটিউব চ্যানেলে এক আপডেটে রোমানো জানিয়েছেন, পিএসজি এখন জেজে গ্যাব্রিয়েলকে সাইন করানোর প্রতিযোগিতা থেকে এক প্রকার সরে দাঁড়িয়েছে। অন্যদিকে, রিয়াল মাদ্রিদ এখনো এই তরুণকে ঘিরে তাদের আগ্রহ অটুট রেখেছে এবং তাকে দলে ভেড়ানোর জন্য পর্দার আড়ালে কাজ চালিয়ে যাচ্ছে।

অবশ্য রিয়াল মাদ্রিদের পাশাপাশি অন্য কোনো ক্লাবও শেষ মুহূর্তে এই দৌড়ে নতুন করে প্রবেশ করতে পারে, ফলে পুরো পরিস্থিতি এখনো বেশ উন্মুক্তই রয়েছে। তাছাড়া, ফিফার নিয়ম অনুযায়ী আগামী ১ জানুয়ারির আগে জেজে গ্যাব্রিয়েল কোনো আনুষ্ঠানিক চুক্তি বা দলবদলে স্বাক্ষর করতে পারবেন না। তবে এর আগে ক্লাবগুলোর মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা ও যোগাযোগে কোন সমস্যা নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%