১০:৫৯ পি.এম
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভা জুড়ে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের মাধ্যমে সন্ত্রাস ও ভয়ের সাম্রাজ্যের মূল হোতা নবী ভাণ্ডারি অবশেষে গ্রেপ্তার হয়েছে। তারাবো পৌরসভার অলিতে-গলিতে গড়ে তোলা এই ত্রাসের রাজত্ব গড়ে তুলেছে।
সোমবার (৫ অক্টোবর) রাতে এসআরবির-১১ এর অভিযানিক দল তাকে নারায়ণগঞ্জ আদালতপাড়ার বাইরে থেকে গ্রেপ্তার করে এবং মঙ্গলবার দুপুরে তাকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করেন।
সাম্রাজ্যের নেপথ্যে
আরও পড়ুন: নারীদের প্রতি অশালীনতা ও হেনস্থার বিরুদ্ধে ‘নো মোর সাইলেন্স’ প্রতিবাদ
অনুসন্ধানে জানা গেছে, নবী ভাণ্ডারির পরিচিতি ‘ভাণ্ডারি’ হলেও, তার মূল পরিচয় হলো তারাবো এলাকার শীর্ষ মাদক কারবারি ও কিশোর গ্যাং নিয়ন্ত্রক হিসেবে। নবী ভাণ্ডারির চক্রে অন্তত ৩০-৪০ জন উদীয়মান কিশোর ও তরুণ সক্রিয় রয়েছে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, এ গ্রুপের কাজ হলো এলাকাভিত্তিক মাদকের নীল বিষ ছড়ানো, অন্যায্য চাঁদাবাজি, ড্রেজার ব্যবসা নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের জমি দখল করা। তার ক্যাডারদের হাতে দেশীয় রামদা, চাপাতি, চাইনিজ কুড়ালসহ অবৈধ আগ্নেয়াস্ত্রও রয়েছে। সন্ধ্যার পর তারাবো পৌরসভার বিভিন্ন মোড় ও পরিত্যক্ত এলাকায় এদের আড্ডা ও মাদক কেনাবেচা চলত।
ভুক্তভোগীদের আকুতি
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন এলাকাবাসী জানান, নবী ভাণ্ডারি ও তার ক্যাডারদের আতঙ্কে তারাবো পৌরসভার সাধারণ জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছিল। সন্ধ্যার পর সন্তান ও পরিবার নিয়ে ভয়ে থাকেন স্থানীয় বাসিন্দারা। প্রতিবাদ করলে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার শিকার হতে হতো। মাদকের টাকা জোগাড় করতে গ্যাংয়ের সদস্যরা ছিনতাই ও বাসাবাড়িতে চুরির মতো অপরাধে জড়িয়ে পড়তো। স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত মোটা অঙ্কের চাঁদা আদায় করা হতো। চাঁদা না দিলে দোকান ভাঙচুর ও ব্যবসা বন্ধের হুমকি দেওয়া হতো। রূপগঞ্জ থানায় অভিযোগ করলে পরিণতি আরো ভয়াবহ করার হুমকি দিত সন্ত্রাসী চক্রটি। নবী ভাণ্ডারির গ্রেপ্তারের খবরে তারাবো পৌরসভার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরতে শুরু করেছে।
আইন-শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ ও গ্রেপ্তার
আরও পড়ুন: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, এক পয়সাও নয়ছয় সহ্য করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
স্থানীয়দের দীর্ঘদিনের আতঙ্ক দূর করে নারায়ণগঞ্জ আদালতপাড়ার বাইরে থেকে এসআরবি-১১ এর একটি টিম সোমবার সন্ধ্যায় নবী ভাণ্ডারিকে গ্রেপ্তার করে এবং মঙ্গলবার রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
রূপগঞ্জ থানার কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, গ্রেপ্তারকৃত নবী ভাণ্ডারির বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১৪টি মামলা রয়েছে। তার বিষয়ে তদন্ত চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন