০৬:০৩ পি.এম
ইরানের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক চাপ প্রয়োগের নীতি সম্পর্কে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি এই নীতিকে যুক্তরাষ্ট্রের পুরনো ‘জবরদস্তিমূলক কৌশল’ উল্লেখ করেছেন।
আরাগচি জানান, ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ কোনো নতুন বিষয় নয়। এটি মার্কিন নীতির পুরোনো চাপ প্রয়োগের কৌশল, যা তেহরান পূর্বে বহুবার মোকাবেলা করেছে।
এমন একটি প্রতিবেদন রবিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা প্রকাশ করেছে। আরাগচি তার বক্তব্যে বলেছেন, ‘অর্থনৈতিক যুদ্ধ একটি বারবার ফিরে আসা দৃশ্যপট এবং মার্কিন নীতির সেই পুরোনো জবরদস্তিমূলক কৌশল। এটি এমন একটি পুরোনো চলচ্চিত্র, যা আমরা বহুবার দেখেছি এবং কিভাবে এর মোকাবেলা করতে হয়, তা আমরা জানি।’
আরও পড়ুন: বিএনপির ডাক, সরকার পতনের একদফা আন্দোলন: ২৮ অক্টোবর
এদিকে, ওয়াশিংটন আবারও সামরিক হামলার হুমকি দিচ্ছে এবং সম্ভাব্য আক্রমণের কথা বলছে। এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করে বলেন, এর মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে, ইরানি জাতির সামনে যুক্তরাষ্ট্র এখন অনেকটাই অসহায় এবং নতুন কোনো সমাধান তাদের কাছে নেই। তিনি আরও দাবি করেন, সামরিক হুমকি ও অর্থনৈতিক চাপের মাধ্যমে ইরানকে নত করার মার্কিন চেষ্টা সফল হতে পারবে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন