ঢাকা সোমবার, ১০ই আগস্ট, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে সফর, ১৪৪৮হিজরী
সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ইং ২৬শে শ্রাবণ, ১৪৩২বাং

সকালের মধ্যে ১০ জেলায় ঝড়ের আশঙ্কা


সকালের মধ্যে ১০ জেলায় ঝড়ের আশঙ্কা

শ্রাবণের প্রথম দিনেও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির দাপট অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কিন্তু বৃষ্টির মধ্যেও দেশের সর্বোচ্চ তাপমাত্রা এখনো ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। এদিকে, শুক্রবার (১৭ জুলাই) সকাল পর্যন্ত দেশের ১০ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া সংস্থা।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, শুক্রবার সকাল ৯টার মধ্যে রাজশাহী, পাবনা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সিলেটে দেশের সর্বোচ্চ ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে এই সময়ে বান্দরবানে ২৭ মিলিমিটার ছাড়াও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২৪, লক্ষ্মীপুরের রামগতিতে ১৭, চট্টগ্রামে ১৩, খুলনায় ১২, চট্টগ্রামের আমবাগানে ১১, কক্সবাজারে ১০, ভোলায় ৯ মিলিমিটারসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরও পড়ুন: হরমুজ প্রণালি খোলা নিয়ে অনিশ্চয়তায় বেড়েছে জ্বালানি তেলের দাম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কচুরিপানা অপসারণে নেমে নিখোঁজ ডুবুরির মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০২:৪৮ এম


কচুরিপানা অপসারণে নেমে নিখোঁজ ডুবুরির মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ফায়ার সার্ভিসের জেটিতে আটকে থাকা কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে তিনি পানিতে পড়ে নিখোঁজ হন, রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরী মো. সাদিক (৩৫) এর মরদেহ প্রায় ৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা বেলায় শীতলক্ষ্যা নদীর কেরোসিন ঘাট এলাকার নিকট তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মো. সাদিক রাজবাড়ী জেলার কুমড়াকান্দি এলাকার আশরাফ শেখের ছেলে ছিলেন। তিনি নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের একজন অভিজ্ঞ ডুবুরি সদস্য ছিলেন, যিনি সাহসিকতা ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রীয় পদক লাভ করেছিলেন।

আরো আগে বৃহস্পতিবার দুপুরে ফায়ার সার্ভিসের জেটিতে জমে থাকা কচুরিপানা পরিষ্কার করার সময় তিনি পানিতে পড়ে নিখোঁজ হয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। নদীর বিভিন্ন স্থানে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও বিকেল পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে সন্ধ্যা বেলায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ফায়ার সার্ভিসের জেটিতে জমে থাকা কচুরিপানা পরিষ্কার করার সময় মো. সাদিক, সামসুল ও স্পিডবোটচালক সজল লাঠি ও ছুরি ব্যবহার করছিলেন। এ সময় হঠাৎ সাদিক স্পিডবোট থেকে শীতলক্ষ্যা নদীতে পড়ে তলিয়ে যান।

তিনি জানান, ধারণা করা হচ্ছে, স্পিডবোট থেকে পড়ে যাওয়ার সময় তার মাথা বা শরীরের অন্য কোনো অংশে আঘাত লাগার কারণে তিনি দ্রুত পানির নিচে তলিয়ে যান। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড এবং বিআইডব্লিউটিএর ডুবুরি দলের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযানে অংশ নেন।

আব্দুল্লাহ আল আরেফিন আরও বলেন, সাদিক একজন দক্ষ, সাহসী ও দায়িত্বশীল ডুবুরি ছিলেন। বিভিন্ন উদ্ধার অভিযানে অসামান্য সাহসিকতা ও গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি রাষ্ট্রীয় পদক অর্জন করেছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০২:৫৮ এম


মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ার পাহাং রাজ্যের হাবু এলাকায় দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম) যৌথ অভিযানে ১১৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। আটকদের মধ্যে ৮১ জন বাংলাদেশি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ২টা থেকে একটি মিশ্র ভবন নির্মাণ প্রকল্পে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। সেখানে অবৈধভাবে অভিবাসী কর্মী নিয়োগের অভিযোগ ছিল।

পাহাং অভিবাসন বিভাগের এক বিবৃতিতে জানানো হয়েছে, অভিযানে মোট ১৪৫ জনের কাগজপত্র যাচাই করা হয়। এরমধ্যে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১১৩ জনকে আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ৮১ জন বাংলাদেশি, ২৯ জন ইন্দোনেশীয়, দুজন নেপালি এবং একজন মিয়ানমারের নাগরিক রয়েছেন। আটককৃতদের মধ্যে ১০৭ জন পুরুষ এবং ছয়জন নারী।

অভিবাসন বিভাগ জানিয়েছে, আটকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এরমধ্যে বৈধ ভ্রমণ নথি ছাড়া দেশে অবস্থানের অভিযোগে ৬১ জন, অনুমোদিত সময়ের বেশি অবস্থান করার অভিযোগে ২৬ জন, আইনভঙ্গের আরও একটি ধারায় একজন এবং অভিবাসন বিধিমালা লঙ্ঘনের অভিযোগে ২৭ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

আটক সবাইকে তদন্তের পরবর্তী পর্যায়ের জন্য পাহাং অভিবাসন বিভাগের এনফোর্সমেন্ট কার্যালয়ে নেওয়া হয়েছে।

এ অভিযানে ৭০ জন কর্মকর্তা অংশ নেন, যারা পাহাং স্টেট এনফোর্সমেন্ট ইউনিট, পাহাং অভিবাসন বিভাগ এবং জেনারেল অপারেশনস ফোর্সের (পিজিএ) সদস্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিবেশীদের ভূমি যে কৌশলে দখলে নিচ্ছে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০২:৫৯ এম


প্রতিবেশীদের ভূমি যে কৌশলে দখলে নিচ্ছে ইসরাইল

মধ্যপ্রাচ্যে কৌশলে প্রতিবেশী বিভিন্ন দেশের ভূমি দখল করছে ইসরাইল। যুদ্ধের মাধ্যমে এসব অঞ্চল দখলের পর সেখানে সেনা মোতায়েন করে রাখছে। বিশেষ করে নিরাপত্তার অযুহাত দেখিয়ে বর্তমান পরিস্থিতিতে বাফার জোন বা নিরাপত্তা এলাকা তৈরির নামে তারা এই কার্যক্রম চালাচ্ছে।

সম্প্রতি কিছু বছর ধরে গাজা ও লেবাননে যুদ্ধের মাধ্যমে ইসরাইল বড় এলাকা দখল করতে সক্ষম হয়েছে। গাজা ভূখণ্ডের অর্ধেকের বেশি এলাকা এখন ইসরাইলের দখলে রয়েছে। সেখানে বিপুলসংখ্যক সেনা মোতায়েন করে রাখা হয়েছে।

কথিত হলুদ রেখা দিয়ে আলাদা করা কিছু অংশের মধ্যে ২০ লাখের বেশি বাসিন্দাকে ঠেলে দেওয়া হয়েছে ভূমধ্যসাগরের তীরবর্তী সৈকতের বালুময় প্রান্তরে। সেখানকার ফিলিস্তিনিরা জরাজীর্ণ তাঁবুতে ঘনবসতি ও অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করছেন।

তাদের বাড়িঘর এখন ধ্বংসস্তূপ হিসেবে পরিণত হয়েছে; ফসলের জমি ছিনিয়ে নেওয়া হয়েছে। যেখানে একসময় স্ট্রবেরি বা জলপাইয়ের বাগান ছিল, সেখানে এখন সেনাঘাঁটি ও ট্যাংকের বিচরণ। ইতিমধ্যে ইসরাইল লেবাননের বিস্তীর্ণ অঞ্চলেও দখল অস্ত্র শানিয়েছে। অন্তত ৫০০ বর্গকিলোমিটার এলাকা এখন ইসরাইলি বাহিনীর অধীনে। আল-জাজিরা জানাচ্ছে, দক্ষিণ লেবাননে বাস্তুচ্যুত হয়েছেন অন্তত ৬ লাখ মানুষ।

বাড়িঘরসহ পুরো গ্রামগুলি গুড়িয়ে দেওয়া হচ্ছে। সেইসাথে সিরিয়ার গোলান উপত্যকার বিস্তীর্ণ এলাকা এবং ২০২৪ সালে বাশার আল আসাদ সরকারের পতনের সুযোগে তারা এসব এলাকা দখল করতে নির্ভীক হয়েছে।

১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের সময় গোলানের ওই এলাকা দখলে নেওয়ার পর এখন সবমিলিয়ে ১ হাজার ২০০ বর্গকিলোমিটার এলাকা ইসরাইলের দখলে রয়েছে।

এসব এলাকা, বিশেষ করে লেবাননের ভূমি ছেড়ে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র চাপ দিচ্ছে ইসরাইলকে। বৃহস্পতিবার দ্য গার্ডিয়ান অনলাইন জানায়, ইসরাইল যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে তারা লেবানন, সিরিয়া এবং গাজার দখলকৃত 'নিরাপত্তা অঞ্চল'গুলোতে নিজেদের সেনা মোতায়েন বজায় রাখবে।

গত বুধবার রাতে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজ এক কথোপকথনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে জানান, লেবানন, সিরিয়া এবং গাজার দখলকৃত 'নিরাপত্তা অঞ্চল'গুলোতে নিজেদের বাহিনী বজায় রাখার বিষয়ে ইসরাইল দৃঢ়প্রতিজ্ঞ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছেলের হাত ধরে স্বপ্নপূরণ মায়ের: একই মঞ্চে নিলেন ডিগ্রি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৩:০৩ এম


ছেলের হাত ধরে স্বপ্নপূরণ মায়ের: একই মঞ্চে নিলেন ডিগ্রি

শেখার কোনো বয়স নেই। ইচ্ছাশক্তি, অধ্যবসায় এবং পরিবারের অনুপ্রেরণা থাকলে জীবনের যেকোনো সময় নতুন স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব। ভারতের এক মা ও তার ছেলের অনন্য গল্প সেই সত্যকে আবারও সামনে নিয়ে এসেছে। ৪৫ বছর বয়সে নতুন করে পড়াশোনা শুরু করে ছেলে আদিত্য কাপাডিয়ার সঙ্গে একই সমাবর্তন মঞ্চে ডিগ্রি গ্রহণ করে তিনি প্রমাণ করেছেন, শিক্ষার যাত্রা কখনো থেমে থাকে না।

ভারতের ৪৫ বছর বয়সী জিগীষা টেলর বহু বছর পর আবার বই হাতে তুলে নেন। তিনি ভারতের আইআইটি মাদ্রাজের ডেটা সায়েন্স প্রোগ্রামে ভর্তি হয়ে সফলভাবে ডিপ্লোমা সম্পন্ন করেন। সবচেয়ে আবেগঘন বিষয় ছিল, সমাবর্তন অনুষ্ঠানে তিনি তার ২১ বছর বয়সী ছেলে আদিত্য কাপাডিয়ার সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে ডিগ্রি গ্রহণ করেন।

জানা গেছে, আদিত্য প্রথমে আইআইটি মাদ্রাজের অনলাইন ‘বিএস ইন ডেটা সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশনস’ কোর্সে ভর্তি হন। ছেলের উৎসাহ ও অনুপ্রেরণাতেই জিগীষাও একই প্রতিষ্ঠানের ডেটা সায়েন্স প্রোগ্রামে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন। যদিও মা ও ছেলে ভিন্ন সময়ে তাদের কোর্স শুরু করেছিলেন, তবুও ভাগ্যের সুন্দর মিলনে তাদের সমাবর্তন অনুষ্ঠিত হয় একই দিনে। ফলে জীবনের এক স্মরণীয় মুহূর্ত তারা একসঙ্গে উদযাপন করার সুযোগ পান।

পরিবারের দায়িত্ব পালন করতে করেই পড়াশোনা চালিয়ে যাওয়া জিগীষার জন্য মোটেও সহজ ছিল না। তিনি প্রতিদিন ভোর সাড়ে চারটায় ঘুম থেকে উঠে পড়াশোনা শুরু করতেন। সকাল সাতটার মধ্যে পড়া শেষ করে গৃহস্থালির কাজ সামলাতেন। এরপর দিনের বিভিন্ন সময়ে ক্লাস, অ্যাসাইনমেন্ট ও অন্যান্য শিক্ষাসংক্রান্ত কাজের জন্য সময় বের করতেন। তার এই নিয়মিত পরিশ্রম, সময়ের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং অদম্য ইচ্ছাশক্তিই শেষ পর্যন্ত তাকে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়।

পড়াশোনার পুরো সময়জুড়ে মা ও ছেলে ছিলেন একে অপরের সবচেয়ে বড় অনুপ্রেরণা। কখনও একসঙ্গে বসে পড়াশোনা করেছেন, আবার কখনও স্বাস্থ্যকর প্রতিযোগিতার মাধ্যমে একে অপরকে আরও ভালো করার উৎসাহ দিয়েছেন। তাদের এই ব্যতিক্রমী সম্পর্ক সমাবর্তনের আগেই সহপাঠীদের নজর কাড়ে। পরে এক সহপাঠীর উদ্যোগে সমাবর্তন অনুষ্ঠানে তাদের একসঙ্গে মঞ্চে ডাকার বিশেষ ব্যবস্থা করা হয়।

ডিগ্রি গ্রহণের সেই আবেগঘন মুহূর্তে পুরো অডিটোরিয়াম করতালিতে মুখর হয়ে ওঠে। উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। মা-ছেলের এই বিরল অর্জন সেদিন শুধু একটি ডিগ্রি অর্জনের গল্প ছিল না; এটি ছিল স্বপ্ন, অধ্যবসায় এবং পারিবারিক অনুপ্রেরণার এক জীবন্ত প্রতীক। জিগীষা টেলর ও তার ছেলে আদিত্য কাপাডিয়ার গল্প আমাদের শেখায়, শেখার জন্য বয়স কোনো বাধা নয় এবং সত্যিকারের অনুপ্রেরণা অনেক সময় নিজের পরিবার থেকেই আসে। দৃঢ় সংকল্প, কঠোর পরিশ্রম এবং পারস্পরিক উৎসাহ থাকলে অসম্ভব বলেও কিছু থাকে না। এই মা-ছেলের অনন্য অর্জন শুধু তাদের পরিবারের জন্য নয়, বরং প্রতিটি শিক্ষার্থী, অভিভাবক এবং স্বপ্নবাজ মানুষের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে সফর, ১৪৪৮হিঃ
ফজর ০৪:১১
জোহর ১২:০৫
আসর ০৪:৪০
মাগরিব ০৬:৩৬
ইশা ০৭:৫২
সূর্যোদয় : ০৫:৩২ সূর্যাস্ত : ০৬:৩৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%