ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

বেপজা অর্থনৈতিক অঞ্চলে ১৫.৯১ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে ইকোলেট


বেপজা অর্থনৈতিক অঞ্চলে ১৫.৯১ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে ইকোলেট

চট্টগ্রামের মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চল-১-এ ১৫ দশমিক ৯১ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৯৬ কোটি ১৩ লাখ টাকা) বিনিয়োগ করতে যাচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান ইকোলেট (প্রাইভেট) লিমিটেড। 

বৃহস্পতিবার রাজধানীর বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও ইকোলেট (প্রাইভেট) লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুযায়ী, ইকোলেট বছরে ৬০ লাখ পিস এলইডি বাল্ব, ডেকোরেটিভ লাইটসহ বিভিন্ন ধরনের ল্যাম্প উৎপাদন করবে। উৎপাদিত এসব পণ্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ বাজারে রফতানি করা হবে। এ প্রকল্পের মাধ্যমে ৩০৬ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

আরও পড়ুন: এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন আবেদনের সময়সীমা বৃদ্ধি, ২ লাখ ৭৮ হাজার ৮৮২ শিক্ষার্থী আবেদন করেছেন

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, প্রচলিত রফতানি পণ্যের বাইরে বিভিন্ন খাতে বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে বেপজা পণ্য বহুমুখীকরণে কাজ করছে। এলইডি পণ্যের অন্তর্ভুক্তি বেপজার পণ্য ও রফতানি বহুমুখীকরণের চলমান প্রচেষ্টায় নতুন মাত্রা যোগ করবে।
চুক্তি অনুষ্ঠানে বেপজার পক্ষে সদস্য (বিনিয়োগ উন্নয়ন) তানভীর হোসেন এবং ইকোলেট (প্রাইভেট) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোলিমান চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মসিহউদ্দিন বিন মেসবাহ, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজ প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরিজ জিতেও বাংলাদেশকে পেছনে ফেলতে পারল না ভারত, ফাইনালের পথ আরও কঠিন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৩৪ পি.এম


সিরিজ জিতেও বাংলাদেশকে পেছনে ফেলতে পারল না ভারত, ফাইনালের পথ আরও কঠিন

ভারত সিরিজ জিতলেও বাংলাদেশকে টপকাতে পারল না, ফাইনালের পথ হলো আরো ভঙ্গুর।

ভারতের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের লড়াই এখন আরো কঠিন হয়ে উঠেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দুটি টেস্ট জিতলে শুভমান গিলদের পয়েন্ট টেবিলে কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা ছিল।

 

কিন্তু সেই সম্ভাবনা বাস্তবে রূপ নিল না। সোনাল দিনুশার অসাধারণ লড়াইয়ের কারণে ভারতকে দ্বিতীয় টেস্ট ড্র করে সন্তুষ্ট থাকতে হলো। গতবার ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতে পারেনি। সেই লজ্জার স্মৃতি আবারও ফিরে আসার আশঙ্কা দেখা দিয়েছে।

 

বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। তারা ১০ ম্যাচ খেলে আটটি জয় পেয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা, যারা চার ম্যাচের তিনটিতে জয়লাভ করেছে।

 

কিন্তু ভারতের অবস্থা খুবই সঙ্গিন, যাদের দুবারের ফাইনালিস্ট হিসেবে এই সাইকেলে ১১টি টেস্ট খেলা হয়ে গেছে। তাদের জয় এসেছে মাত্র পাঁচটিতে, আর চারটি টেস্টে পরাজয়ের মুখোমুখি হতে হয়েছে। ভারতীয় সমর্থকরা আশা করেছিলেন, অপেক্ষাকৃত দুর্বল শ্রীলঙ্কাকে দুই টেস্টে হারিয়ে পয়েন্ট টেবিলে কিছুটা উন্নতি হবে।

 

প্রথম টেস্ট জেতার পর দ্বিতীয় টেস্টেও জয়লাভের খুব কাছে চলে গিয়েছিলেন শুভমানরা। শ্রীলঙ্কাকে ফলো অন করানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। কিন্তু সেই সিদ্ধান্তই তাদের জন্য বিপর্যয় ডেকে আনল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে লঙ্কান ব্যাটাররা ক্রিজে স্থির হয়ে রইলেন। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়ে গেল। পয়েন্ট তালিকার উন্নতির স্বপ্নও ভেঙে গেল। বর্তমানে আকাশি-নীলরা পঞ্চম স্থানে রয়েছে, বাংলাদেশেরও নিচে। ভারতের পয়েন্ট হলো ৫১.৫২। জয়লাভ করলে ৫৭.৫৮ শতাংশ পয়েন্ট পেতে পারত ভারত।

এখন ভারতের সামনে আটটি টেস্ট বাকি রয়েছে। যদি তারা ৭ বা ৮টি জয় পায়, তবে ফাইনাল নিশ্চিত হবে। ৬টি জয় পেলে পয়েন্ট শতাংশ হবে ৬১.১১, আর ৬টি জয় ও দুটো ড্র হলে পয়েন্ট শতাংশ হবে ৬৪.৮১। গত দু’বার দেখা গেছে ৬০ পয়েন্ট নিয়েও ফাইনালে ওঠা সম্ভব হয়েছে। কিন্তু ভারতীয় দলকে নিউজিল্যান্ডে গিয়ে সিরিজ খেলতে হবে, যেখানে ২০০৯ সালের পর তারা কোনো টেস্ট জিততে পারেনি। বৃহস্পতিবার ড্রয়ের পর কাজটি আরো কঠিন হয়ে গেল শুভমানদের জন্য। আগামী বছর কি ভারত ফাইনালে খেলতে পারবে? বাংলাদেশেরও নিচে থাকা দল নিয়ে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা উদ্বিগ্ন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পায়ুপথ থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৩৫ পি.এম


পায়ুপথ থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার ২

নাটোরে র‍্যাবের অভিযানে বিশেষ কায়দায় পায়ুপথে কনডমের ভেতর লুকিয়ে রাখা ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

বুধবার (২৬ আগস্ট) রাত ৮টার দিকে নাটোর শহরের স্টেশন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের বদিউজ্জামানের ছেলে মিন্টু (৪৫) ও ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মৈশালবাড়ি গ্রামের আখতারের ছেলে শাকিবুর (৩৮)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন বাজার এলাকায় একটি সন্দেহভাজন প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে গ্রেফতার ব্যক্তিদের দেহে বিশেষ কায়দায় লুকানো মাদকের সন্ধান পাওয়া যায়। পরে তাদের পায়ুপথে কনডমের ভেতর লুকানো অবস্থায় ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, উদ্ধার হওয়া হেরোইনের চালানটি কুষ্টিয়া থেকে জয়পুরহাটে নিয়ে যাওয়া হচ্ছিল।

নাটোর সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মিলন বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘প্রয়োজন ফুরিয়েছে, এখন আর জামিন চাই না’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৩৫ পি.এম


‘প্রয়োজন ফুরিয়েছে, এখন আর জামিন চাই না’

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়ে দিয়েছেন, ‘এখন আমি জামিন চাই না।’ তিনি এই মন্তব্যটি স্বামী তৌফিক নাওয়াজের মৃত্যুর পর করেছেন, যখন তার আর বাসায় ফেরার তাড়া নেই।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জামিন শুনানির সময় তিনি এই কথা বলেন। জুলাইয়ের অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জামিন শুনানির দিন ধার্য ছিল। এই কারণে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ হাজির করা হয়। জামিন শুনানি শুরু হওয়ার আগে তিনি কথা বলার অনুমতি চান। ট্রাইব্যুনাল অনুমতি দিলে কাঠগড়ায় দাঁড়িয়ে মাইক্রোফোনে তিনি কথা বলেন।

দীপু মনি বলেন, ‘আমি দুই বছর ধরে কারারুদ্ধ। গত এপ্রিলে আমার জামিন আবেদন করা হয়েছে। এখন আমি জামিন চাই না। আমি জামিন আবেদন প্রত্যাহার করতে চাই।’

তিনি আরও বলেন, ‘এর আগে জামিন আবেদনের শুনানির সময় ট্রাইব্যুনাল বলেছিলেন, ‘বাসায় গিয়ে কী করবেন?’ এখন আমার আর বাসায় যাওয়ার দরকার নেই। আমার স্বামী তৌফিক নাওয়াজ সাত বছর শয্যাশায়ী ছিলেন। তার বাকশক্তিও ছিল না। কোনো কথা বললে চোখের পলক ফেলে উত্তর দিতেন। আমি পাঁচ বছর সরকারি দায়িত্বপালনের সময় শয্যাশায়ী স্বামীর যত্ন নিয়েছি।

এ অবস্থায় বাড়ি ছেড়ে আমার স্বামীকে দুই বছর অজ্ঞাত স্থানে থাকতে হয়েছে। আশ্রিত অবস্থায় ছিলেন। আমিও যত্ন নিতে পারিনি। এ জীবন তিনি মেনে নিতে পারেননি।

দীপু মনি জানান, চার মাস আগে স্বামী তৌফিক নাওয়াজকে হাসপাতালে ভর্তি করা হলে জামিন আবেদন করা হয়েছিল। তিনি বলেন, ‘৩৯ বছরের জীবনসঙ্গীর শেষ সময়ে কাছে থাকতে পারিনি। এখন আমার বাসায় যাওয়ার প্রয়োজন ফুরিয়েছে। আমি আর কার কাছে যাব? সন্তানরা জামিন চায়। আমার বাসায় যাওয়ার আর তাড়া নেই।’

দীপু মনির বক্তব্য শোনার পর ট্রাইব্যুনাল বলেন, ‘উই আর সাডেন্ড (আমরা মর্মাহত)। হোয়াটএভার ইউ সেইড, বাট মেনি আদার রিজন হ্যাড টু কনসিডার্ড অ্যান্ড উই থট বোথ সাইডস (আপনি যাই বলুন না কেন, আরো অনেক কিছু বিবেচনায় নিতে হয়, উভয় পক্ষের কথা ভাবতে হয়)।’

এরপর ট্রাইব্যুনাল দীপু মনির জামিন আবেদন প্রত্যাহারের আবেদনে ১৭ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করেন। গত ১৮ আগস্ট মারা যান দীপু মনির স্বামী তৌফিক নাওয়াজ। এরপর তাকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। গত ২৬ এপ্রিল জামিন আবেদন করেছিলেন দীপু মনি।

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত: সভাপতি আলী হোসেন, সম্পাদক আহসান হাবিব

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৩৫ পি.এম


কাউখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত: সভাপতি আলী হোসেন, সম্পাদক আহসান হাবিব

পিরোজপুরের কাউখালীতে সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউখালী উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলন বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলা শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সর্বসম্মতিক্রমে মোঃ আলী হোসেন হাওলাদারকে সভাপতি এবং মাওলানা মোঃ আহসান হাবিবকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করে ২৫ সদস্য বিশিষ্ট কাউখালী উপজেলা কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা হাবিবুর রহমান ও আরাফাতুর রহমান শাওন।

উপজেলা শাখার সভাপতি মোঃ আলী হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সেক্রেটারি মোঃ মনিরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এইচ. এম. জিয়াউল করিম এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা এইচ. এম. হাফিজ উল্লাহ।

প্রধান অতিথি মোঃ মনিরুল হাসান বলেন, "দেশে ইনসাফ ও ইসলাম ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন রাজপথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত আরও মজবুত করতেই এই দ্বিবার্ষিক সম্মেলন। আমরা বিশ্বাস করি, নবগঠিত কমিটি কাউখালীতে দলের আদর্শ ও সূচিত সংগ্রামকে আরও বেগবান করবে।"

পুনর্নির্বাচিত উপজেলা সভাপতি মোঃ আলী হোসেন হাওলাদার তাঁর প্রতিক্রিয়ায় জানান, "আমায় পুনঃরায় যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, আমি তা নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব। কাউখালীর প্রতিটি ঘরে ইসলামী আন্দোলনের বার্তা পৌঁছে দেওয়া এবং জনগণের অধিকার আদায়ে আমরা সর্বোচ্চ সোচ্চার থাকব। আমি দলের সর্বস্তরের নেতাকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।"

সম্মেলনে স্থানীয় শাখা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও কমিটি ঘোষণা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%