প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বৃহস্পতিবার থেকে রাজধানীসহ দেশের ১২৮টি স্থানে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) বাংলাদেশের উদ্যোগে শুরু হতে যাচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব। ৯ দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন হবে রাজধানীর স্বামীবাগ আশ্রমে একটি বিশেষ অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে।
সোমবার (১৩ জুলাই) স্বামীবাগ আশ্রমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য প্রকাশ করা হয়।
প্রথম দিনের সূচনা সকাল ৮টায় হবে, যেখানে বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে বিশ্বশান্তি, মানবকল্যাণ ও দেশের সমৃদ্ধি কামনায় একটি বিশেষ যজ্ঞ অনুষ্ঠিত হবে। এরপর দুপুরের পর থেকেই স্বামীবাগ আশ্রম থেকে বর্ণাঢ্য রথযাত্রা শুরু হবে। এই রথযাত্রা জয়কালী মন্দির, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলার মোড়, পল্টন, জাতীয় প্রেস ক্লাব, কার্জন হল, দোয়েল চত্বর, শহীদ মিনার এবং পলাশীর মোড় অতিক্রম করে শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হবে।
এছাড়াও, আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে, যা একই পথে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে স্বামীবাগ আশ্রমে এসে শেষ হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন