১০:৩৭ পি.এম
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফারুকে আজম মোঃ আব্দুস সালাম আজ আশাশুনিতে এইচএসসি পরীক্ষা নিয়ে একটি মতবিনিময় সভা করেছেন।
শনিবার (১৩ জুন) বিকাল ৪ টায় আশাশুনি দারুস সাখাওয়াত ইসলামিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হওয়া এই সভায় অংশগ্রহণ করেন আশাশুনি উপজেলার সকল কলেজের অধ্যক্ষ এবং শিক্ষকেরা।
সভায় সুষ্ঠু, নকলমুক্ত, ভয়ভীতিমুক্ত ও আইন মোতাবেক এইচএসসি পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষা কেন্দ্রগুলোর পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আরও পড়ুন: হোসেনপুরের ‘হেরার আলো ইসলামী ফাউন্ডেশন’-এর উদ্যোগে বিনামূল্যে ডায়াবেটিস, প্রেশার ও ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি
সভায় বক্তব্য রাখেন আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নজরুল ইসলাম, মহিলা কলেজের অধ্যক্ষ আঃ রব, এপিএস কলেজের অধ্যক্ষ মুজিবর রহমান, দরগাহপুর কলেজের অধ্যক্ষ গৌর চন্দ্র মন্ডল, বড়দল কলেজের অধ্যক্ষ বাবলুর রহমান, গদাইপুর আঃ লতিফ কলেজের অধ্যক্ষ এবং বুধহাটা কলেজের অধ্যক্ষ মোহিত কুমার।
এছাড়া বক্তব্য রাখেন বদরতলা আদর্শ কলেজের অধ্যক্ষ, প্রভাষক জাকির হোসেন ভুট্ট, প্রভাষক রবিউল ইসলাম, এবং আশাশুনি গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান প্রমুখ।
সভায় প্রধান অতিথি বোর্ডের চেয়ারম্যান সকলের বক্তব্য ধৈর্য সহকারে শ্রবণ করেন। তিনি কঠোরভাবে আইন মেনে কলেজ পরিচালনা ও পরীক্ষা গ্রহণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা প্রদান করেছেন।
এর আগে, ফারুকে আজম তার গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে শায়িত পিতা-মাতার কবর যিয়ারত করেন।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচন/ধানের শীষ নাকি দাঁড়িপাল্লা, কার ওপর আস্থা রাখছেন ভোটাররা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন