ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: এমপি ফয়সল


আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: এমপি ফয়সল

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস.এম. ফয়সল মন্তব্য করেছেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। কিশোর গ্যাং, মাদক এবং চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। দেশের বর্তমান কিছু সমস্যা একদিনে সৃষ্টি হয়নি। দীর্ঘ সময় ধরে চলা অনিয়ম এবং অব্যবস্থাপনার কারণে এই সমস্যাগুলো পাহাড়ের মতো জমে উঠেছে। তাই সব সমস্যার সমাধান একসঙ্গে করা সম্ভব নয়। প্রধানমন্ত্রী ধাপে ধাপে এসব সমস্যার সমাধানে কাজ করে যাচ্ছেন।

সাবেক সরকারের সমালোচনা করে এমপি ফয়সল বলেন, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময় দেশের বিপুল অর্থ লুটপাট ও বিদেশে পাচার করা হয়েছে। এর ফলে দেশের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ অন্যান্য সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ না নিয়ে তারা জনরোষের মুখে ভারতে পালিয়ে গেছে। মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সরকার কাজ করে যাচ্ছে। উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করতে সময় প্রয়োজন। এক বছরের কাজ একদিনে করা সম্ভব নয়। জনগণের সহযোগিতা পেলে ধাপে ধাপে সমস্যাগুলোর সমাধান করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, "আমার জীবনে চাওয়া-পাওয়ার কিছু নেই। জনগণের উন্নয়ন করা এবং তাদের খেদমত করার সুযোগ পাওয়া-এটাই আমার জীবনের সবচেয়ে বড় চাহিদা। আপনারা আমাকে সেই সুযোগ দিয়েছেন। এলাকার মানুষের জন্য কাজ করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের কল্যাণ ও এলাকার উন্নয়নে যতটুকু সম্ভব আন্তরিকভাবে কাজ করে যাব ইনশাল্লাহ।"

আরও পড়ুন: খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

রোববার বিকালে মাধবপুর উপজেলার মৌজপুর মাদ্রাসা মাঠে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। জনসভায় সভাপতিত্ব করেন আদাঐর ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান মীর খুরশেদ আলম। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, প্রচার সম্পাদক ফজলুর রহমান বুলেট, আনোয়ার হোসেন, আল আমিন, ছায়েদ মিয়া প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাকিমপুরে আরনু জুটমিল পুনরায় চালু, শ্রমিকদের মুখে হাসি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২২ পি.এম


হাকিমপুরে আরনু জুটমিল পুনরায় চালু, শ্রমিকদের মুখে হাসি

দীর্ঘদিন বন্ধ থাকার পর, দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর এলাকায় অবস্থিত আরনু জুটমিলের কার্যক্রম আবার শুরু হয়েছে। এর ফলে শত শত শ্রমিক ও তাদের পরিবারের মধ্যে স্বস্তি এবং আনন্দ ফিরে এসেছে।

শনিবার (৩ অক্টোবর) রাতে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতিতে মিলটির কার্যক্রম পুনরায় শুরু হয়। এ সময় সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শিল্পী এবং পৌর বিএনপির সভাপতি মো. মোতালেব হোসেন মিঠু খান। স্থানীয় নেতৃবৃন্দ, জুটমিল কর্তৃপক্ষ এবং শত শত শ্রমিকও সেখানে উপস্থিত ছিলেন।

মিলের স্বত্বাধিকারী আলহাজ্ব শাফি শেখ জানালেন, পারিবারিক মালিকানা বিরোধ, আদালতের মামলা এবং মিলের যন্ত্রাংশ ও পণ্য চুরির কারণে কার্যক্রম দীর্ঘদিন বন্ধ ছিল। একপর্যায়ে মিল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও, শত শত শ্রমিকের কর্মসংস্থানের কথা বিবেচনা করে পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ উল্লেখ করেন, মিলটি চালু হওয়ায় শত শত শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত হয়েছে। পাশাপাশি, এলাকার অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। শ্রমিকদের বকেয়া পাওনা এবং ন্যায্য অধিকার নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে। দীর্ঘদিন পর কাজে ফিরতে পেরে শ্রমিকরা সন্তোষ প্রকাশ করেছেন এবং তারা নিয়মিত কাজের মাধ্যমে মিলটিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হিলিতে চাঁদাবাজি-হুমকির অভিযোগে সংবাদ সম্মেলনে সুষ্ঠু বিচারের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২২ পি.এম


হিলিতে চাঁদাবাজি-হুমকির অভিযোগে সংবাদ সম্মেলনে সুষ্ঠু বিচারের দাবি

দিনাজপুরের হাকিমপুর উপজেলার খাটাউচনা বাজারে চাঁদাবাজি, দোকানে তালা ঝুলিয়ে দেওয়া, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাদত হোসেন শাদো। তিনি এ ঘটনার প্রেক্ষিতে সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

রোববার (৪ অক্টোবর) হাকিমপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহাদত হোসেন অভিযোগ করেন যে, স্থানীয় কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে বাজারের ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে আসছেন। তিনি জানান, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দোকানে তালা লাগিয়ে দেওয়া, মালামাল বাইরে ফেলে দেওয়া এবং ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

শাহাদত হোসেন আরও অভিযোগ করেন, গত ২১ ও ২২ সেপ্টেম্বর কয়েক দফায় বিভিন্ন দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হয়। তিনি উল্লেখ করেন যে, একটি দোকান থেকে নগদ ৫০ হাজার টাকা নেওয়া হয়েছে এবং আরও কয়েকটি দোকান দখলের উদ্দেশ্যে তালাবদ্ধ করে রাখা হয়েছে। এছাড়া, ব্যবসায়ীদের নামীয় সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগও রয়েছে।

তিনি বলেন, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেও কোনো প্রতিকার পাননি। পরে তিনি হাকিমপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। সংবাদ সম্মেলনে তিনি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক নির্মূলে সশস্ত্র বাহিনীর সদস্যদের নিষ্ঠার প্রয়োজন: মেজর জেনারেল (অব.) আমিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২৩ পি.এম


মাদক নির্মূলে সশস্ত্র বাহিনীর সদস্যদের নিষ্ঠার প্রয়োজন: মেজর জেনারেল (অব.) আমিন

“মাদকের কারণে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। তাই সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে। মাদক নির্মূল করা অত্যন্ত কঠিন কাজ। তারপরও আমাদের অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সততা ও নিষ্ঠার সঙ্গে এ কাজে ভূমিকা রাখতে হবে।” কুড়িগ্রামের রাজারহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংগঠনের নিজস্ব কার্যালয় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেজর জেনারেল (অব.) আমসাআ আমিন।

রোববার (৪ অক্টোবর) সকাল ১০টায় রাজারহাট বাজারসংলগ্ন সাবেক রাজমহল সিনেমা হলের পাশে একটি দ্বিতল ভবনে সংগঠনটির নিজস্ব কার্যালয়ের উদ্বোধন করা হয়। এর আগে প্রধান অতিথি ফিতা কেটে কার্যালয়টির উদ্বোধন করেন।

বক্তব্যে মেজর জেনারেল (অব.) আমসাআ আমিন আরও বলেন, “সকল সশস্ত্র বাহিনীর সদস্য আমার বন্ধু, আমার ভাই, আমার পরিবারের সদস্য। আমাদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা ও দায়িত্ববোধ রয়েছে। তাই আমাদের মূল উদ্দেশ্য হবে ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতা।”

তিনি অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীদের সর্তক করে বলেন, “আমরা আইন নিজের হাতে তুলে নেব না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশের সহযোগিতা করব। সমাজের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “সাংবাদিকরা সমাজ ও দেশকে ভালো করার জন্য লেখেন। সমাজে খারাপ কিছু থাকলেও সেটি কীভাবে ভালো করা যায়, সে বিষয়ে সাংবাদিকরা লেখনীর মাধ্যমে ভূমিকা রাখেন। আপনারাও সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করবেন।”

সংগঠনের সভাপতি অনারারি ক্যাপ্টেন মো. শাহাজাহান আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কর্পোরেল এসএম কামরুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ওয়াঃ অফিসার মোহাম্মদ আব্দুল বাতেন (অব:), সিঃ ওয়াঃ অফিসার মোঃ আব্দুর রহমান (অব:), সার্জেন্ট মোঃ আতাউর রহমান (অব:), সার্জেন্ট মোঃ রেজাউল করিম (অব:), সার্জেন্ট মোঃ সুজাউদ্দৌলা (অব:), সার্জেন্ট মোঃ মাইদুল ইসলাম (অব:), কর্পোরাল মোঃ রফিকুল ইসলাম (অব:) এবং প্রেসক্লাব রাজারহাট ও আলোকিত রাজারহাট'র সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত প্রমূখ।

এসময় সংগঠনের সদস্য, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সদস্যদের কল্যাণ, পারস্পরিক সহযোগিতা এবং সমাজের ইতিবাচক কর্মকা-ে সংগঠনটির ভূমিকা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাকিমপুরে নারীকে আটকে গণধর্ষণের অভিযোগ, দুইজন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২৪ পি.এম


হাকিমপুরে নারীকে আটকে গণধর্ষণের অভিযোগ, দুইজন গ্রেপ্তার

দিনাজপুরের হাকিমপুর (হিলি) এলাকায় পাওনা টাকা চাইতে গিয়ে এক নারীকে কয়েকদিন ধরে একটি বাড়িতে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগীর মায়ের দায়ের করা মামলায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। মামলার অপর আসামি এখনও পলাতক রয়েছে।

পুলিশ ও মামলার এজাহার থেকে জানা যায়, হাকিমপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পালপাড়া এলাকায় পাওনা টাকা চাইতে গিয়ে গত ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত ওই নারীকে মোহাম্মদ রুহুল আমিন ওরফে রিমনের বাড়িতে আটক করে রাখা হয়।

এজাহারে উল্লেখ করা হয়েছে, ওই সময় রুহুল আমিন ওরফে রিমন, শুকুর আলী (৫৫) এবং ফেরদৌস মিয়া (৫০) ওই নারীর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। একইসাথে, ঘটনার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানোর অভিযোগও রয়েছে। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে ওই বাড়িতে গিয়ে দুইজনকে আটক করেন। খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে হাকিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয় এবং ভুক্তভোগী নারীকে উদ্ধার করে।

এ ঘটনায় ভুক্তভোগীর মায়ের অভিযোগের ভিত্তিতে হাকিমপুর থানায় গণধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। মামলার পর মোহাম্মদ রুহুল আমিন ওরফে রিমন এবং মো. শুকুর আলীকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। অপর আসামি ফেরদৌস মিয়া পলাতক রয়েছেন। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%