১১:২২ পি.এম
দীর্ঘদিন বন্ধ থাকার পর, দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর এলাকায় অবস্থিত আরনু জুটমিলের কার্যক্রম আবার শুরু হয়েছে। এর ফলে শত শত শ্রমিক ও তাদের পরিবারের মধ্যে স্বস্তি এবং আনন্দ ফিরে এসেছে।
শনিবার (৩ অক্টোবর) রাতে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতিতে মিলটির কার্যক্রম পুনরায় শুরু হয়। এ সময় সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শিল্পী এবং পৌর বিএনপির সভাপতি মো. মোতালেব হোসেন মিঠু খান। স্থানীয় নেতৃবৃন্দ, জুটমিল কর্তৃপক্ষ এবং শত শত শ্রমিকও সেখানে উপস্থিত ছিলেন।
মিলের স্বত্বাধিকারী আলহাজ্ব শাফি শেখ জানালেন, পারিবারিক মালিকানা বিরোধ, আদালতের মামলা এবং মিলের যন্ত্রাংশ ও পণ্য চুরির কারণে কার্যক্রম দীর্ঘদিন বন্ধ ছিল। একপর্যায়ে মিল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও, শত শত শ্রমিকের কর্মসংস্থানের কথা বিবেচনা করে পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়।
আরও পড়ুন: খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর
অনুষ্ঠানে নেতৃবৃন্দ উল্লেখ করেন, মিলটি চালু হওয়ায় শত শত শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত হয়েছে। পাশাপাশি, এলাকার অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। শ্রমিকদের বকেয়া পাওনা এবং ন্যায্য অধিকার নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে। দীর্ঘদিন পর কাজে ফিরতে পেরে শ্রমিকরা সন্তোষ প্রকাশ করেছেন এবং তারা নিয়মিত কাজের মাধ্যমে মিলটিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন