০৫:০৫ এম
জাপানের বিপক্ষে পিছিয়ে থেকেও ব্রাজিল বিশ্বকাপে শেষ ষোলো নিশ্চিত করেছে দুর্দান্ত এক জয়ে। ২-১ গোলের এই জয়ে মাঠের উত্তাপ ছড়িয়েছে মাঠের বাইরেও। ম্যাচ শেষে ব্রাজিলের তারকা নেইমার সামাজিক যোগাযোগ মাধ্যমে জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্টকে খোঁচা দিয়েছেন।
হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচটির প্রথমার্ধে জাপান সানোর গোলে এগিয়ে গিয়েছিল। তবে দ্বিতীয়ার্ধে সেলেসাওরা ঘুরে দাঁড়ায় এবং কাসেমিরোর পর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গাব্রিয়েল মার্তিনেল্লির গোলে মাঠ ছাড়ে জয় নিয়ে।
ম্যাচ শেষ হওয়ার প্রায় দেড় ঘণ্টা পর নেইমার তাঁর এক্স আইডিতে লেখেন, ‘মিস্টার জোয়াকিম ক্লেমেন্ট... অনুগ্রহ করে পরের বিশ্বকাপে আবার চেষ্টা করবেন।’
আরও পড়ুন: মুস্তাফিজ বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসে খেলার প্রস্তাব পেয়েছেন
জাপানের ফুটবলাররা কান্নায় ভেঙে পড়লেন, কিন্তু ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা পেলেন। নেইমারের এই বার্তার পেছনে একটি কারণ ছিল, যা হলো জোয়াকিম ক্লেমেন্টের সাম্প্রতিক একটি ভবিষ্যদ্বাণী। জার্মান এই অর্থনীতিবিদ ২০১৪ সাল থেকে প্রতিটি বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের নাম সঠিকভাবে বলে আসছেন। তিনি নিজের গাণিতিক মডেলে মাথাপিছু জিডিপি, জনসংখ্যা এবং তাপমাত্রার মতো নানা সূচক ব্যবহার করেন। ৯ এপ্রিল প্রকাশিত তাঁর সর্বশেষ নিবন্ধে তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, এবারের বিশ্বকাপে শেষ বত্রিশ থেকে ব্রাজিল বিদায় নেবে এবং ফাইনালে নেদারল্যান্ডস পর্তুগালকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন