ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

নরসিংদীতে বজ্রাঘাতে নিহত মাদরাসা ছাত্রদের পরিবারের পাশে উপজেলা প্রশাসন


নরসিংদীতে বজ্রাঘাতে নিহত মাদরাসা ছাত্রদের পরিবারের পাশে উপজেলা প্রশাসন

নরসিংদীর মনোহরদীতে বজ্রাঘাতে নিহত তিন মাদরাসা শিক্ষার্থীর পরিবারের জন্য উপজেলা প্রশাসন আর্থিক সহায়তা প্রদান করেছে।

সোমবার (২২ জুন) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম.এ. মুহাইমিন আল জিহান নিহতদের পরিবারের সদস্যদের হাতে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন।

এ সময় তিনি শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতেও সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুন: শেরপুরে জাসাস এর নেতৃবৃন্দের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেন জাসাস নেতাকর্মী

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহিম, শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোস্তানশির বিল্লাহ এবং শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনূর মিয়াসহ অন্যান্য অতিথিরা।

স্থানীয় সূত্র জানিয়েছে, নিহত তিন মাদরাসা ছাত্রের নাম হচ্ছে জহিরুল ইসলাম (১৫), আবু রায়হান (১৪) ও আবু জাফর (১২)। তাদের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর ও ময়মনসিংহের নান্দাইল উপজেলার এলাকায় এবং তারা স্থানীয় একটি মাদরাসা ও এতিমখানায় অধ্যয়নরত ছিলেন।

এর আগে গতকাল রবিবার সন্ধ্যায় গোতাশিয়া ইউনিয়নের পাঁচকান্দী দক্ষিণপাড়া মদিনাতুল উলূম মাদরাসা ও এতিমখানায় মাগরিবের নামাজের অজু করার সময় বজ্রাঘাতে এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: কুয়াকাটা পর্যটন কার্নিভাল ঘিরে আবাসন সংকট, ২৩–২৪ অক্টোবর হোটেল-মোটেল-রিসোর্টে কক্ষ খালি নেই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রাহকদের হাজার কোটি টাকা নিয়ে উধাও ২৩টি সমবায় সমিতি, বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৭:৩৮ পি.এম


গ্রাহকদের হাজার কোটি টাকা নিয়ে উধাও ২৩টি সমবায় সমিতি, বিক্ষোভ

জামালপুরের মাদারগঞ্জে ২৩টি সমবায় সমিতিতে আমানত রাখা হাজার কোটি টাকা ফেরতের দাবিতে ক্ষতিগ্রস্ত গ্রাহকরা উপজেলা পরিষদ ঘেরাও করে বিক্ষোভ করেন। তাদের এই আন্দোলনে উপজেলা পরিষদসহ সরকারি দফতরের কার্যক্রম বন্ধ হয়ে পড়ে।

সোমবার (২২ জুন) দুপুর থেকে ‘আমানত অর্থ উদ্ধার আন্দোলন কমিটি’র ব্যানারে বিকেল পর্যন্ত এ কর্মসূচি চলে। এই সময়ে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং তাদের আমানতের টাকা ফেরতের দাবি জানান।

আন্দোলনকারীরা জানান, উপজেলার আল-আকাবা, শতদল, স্বদেশ, নবদীপ, হলিটার্গেট ও রংধনুসহ ২৩টি সমবায় সমিতি গ্রাহকদের এক হাজার কোটি টাকারও বেশি আমানত নিয়ে পালিয়ে গেছে। দীর্ঘদিন ধরে এসব সমিতির গ্রাহকরা তাদের সঞ্চিত অর্থ ফেরত পাওয়ার জন্য মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশের মতো নানা কর্মসূচি পালন করে আসছেন। তবে এখনও পর্যন্ত কোনো সমিতিই তাদের আমানতের টাকা ফেরত দেয়নি।

আন্দোলন কমিটির মুখ্য সংগঠক শিবলুল বারী বলেন, ক্ষতিগ্রস্ত গ্রাহকরা বিভিন্ন সময়ে জেলা ও উপজেলা পর্যায়ে আন্দোলন করে আসছেন। কিন্তু কোনওভাবেই তাদের অর্থ আবেদনের ব্যবস্থা হচ্ছে না। বাধ্য হয়েই তারা আবার উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচি পালন করেছেন।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, ক্ষতিগ্রস্ত গ্রাহকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছেন। আমি কয়েক মাস আগে এখানে যোগদান করেছি। সমিতিগুলোর অনেক বিষয়ে আমার বিস্তারিত জানা নেই। আন্দোলনকারীরা উপজেলা পরিষদ ভবনের প্রধান ফটকে অবস্থান করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৭:৩৮ পি.এম


আগামী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান এবং ডিনস ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, আগামী তিন মাসের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ প্রায় ৫০ হাজার শিক্ষক নিয়োগের একটি উদ্যোগ নেওয়া হবে।

আজ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ডিনস ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি উল্লেখ করেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, এবারের এইচএসসি পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডের যেসব বিষয়ে পাঠ্যক্রম এবং বিষয়বস্তু অভিন্ন রয়েছে, সেসব বিষয়েও একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে।

তিনি উল্লেখ করেন যে, ২০২৭-২৮ অর্থবছরে শিক্ষাখাতে জিডিপির সাড়ে ৩ শতাংশ এবং পরবর্তী অর্থবছরে ৪ শতাংশ বরাদ্দ দেওয়ার লক্ষ্যে সরকারের কাজ চলছে।

অনুষ্ঠানে, বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ৫১ জনকে ডিনস ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, নোবিপ্রবি উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাহিদ হাসান ক্ষুব্ধ আপত্তিকর কনটেন্টে, নিচ্ছেন আইনের সাহায্য

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৭:৩৯ পি.এম


জাহিদ হাসান ক্ষুব্ধ আপত্তিকর কনটেন্টে, নিচ্ছেন আইনের সাহায্য

জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বক্তব্য বিকৃত করে বিভ্রান্তিকর ও আপত্তিকর কনটেন্ট ছড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। অভিনেতা এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি ইতিমধ্যে আইনজীবী ও ডিজিটাল টিমকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে, জাহিদ হাসান বলেন, ‘আমি কষ্টে মরে যাচ্ছি, তবু মুখে হাসি রাখার চেষ্টা করি।’

তবে এই বক্তব্যের প্রকৃত প্রেক্ষাপট উপেক্ষা করে বেশ কয়েকটি ফেসবুক পেজ ভিন্ন একটি ঘটনাপ্রসূত ভিডিওর সঙ্গে এটি যুক্ত করে বিভ্রান্তিকর ও আপত্তিকর শিরোনামে প্রচার করে।

বিশেষ করে প্রয়াত অভিনেতা শামস সুমনের জানাজার একটি ভিডিওর সঙ্গে এ বক্তব্য যুক্ত করে প্রকাশ করা কনটেন্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে তিনি চরম অসন্তোষ প্রকাশ করেন।

জাহিদ হাসান এ প্রসঙ্গে বলেন, ‘যা দেখছি, সভ্যতা-ভব্যতার সব সীমা অতিক্রম করছে এসব ভুঁইফোড় ফেসবুক পেজ। দিন দিন এদের দৌরাত্ম্য বাড়ছে। এভাবে তো চলতে পারে না।’

তিনি জানান, তার আইনজীবী ও ডিজিটাল টিম ইতিমধ্যে সংশ্লিষ্ট ফেসবুক পেজগুলোর তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে। পাশাপাশি, যারা পরিকল্পিতভাবে এসব বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দিচ্ছে, সে বিষয়ে প্রয়োজনীয় তথ্যও সংগৃহীত হয়েছে। শিগগিরই জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে পুলিশের সাইবার অপরাধ বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গেও কথা বলেছেন বলে জানান জাহিদ হাসান। তিনি বলেন, ‘আমি ইতিমধ্যে পুলিশের সাইবার অপরাধ বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে সাধারণ ডায়েরি করার পরামর্শ দিয়েছেন।

এরপর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এভাবে ছাড় দেওয়ার কোনো মানে হয় না।’ শুধু আইনগত পদক্ষেপই নয়, এ ঘটনায় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দৃষ্টিও আকর্ষণ করেছেন এই অভিনেতা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের সর্বশেষ তথ্য জানালো কেন্দ্রীয় ব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৭:৪০ পি.এম


দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের সর্বশেষ তথ্য জানালো কেন্দ্রীয় ব্যাংক

বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে বর্তমানে ৩৫ হাজার ৭৩৬ দশমিক ৬১ মিলিয়ন বা ৩৫ দশমিক ৭৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে।

সোমবার (২২ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য প্রদান করেন।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, ২২ জুনের সময় পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ হাজার ৭৩৬ দশমিক ৬১ মিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী এই রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ হাজার ১৮১ দশমিক ০৬ মিলিয়ন মার্কিন ডলারে।

এছাড়া, গত ১৭ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৫ হাজার ৮০২ দশমিক ৩৫ মিলিয়ন মার্কিন ডলার। সেই সময় বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভ ছিল ৩১ হাজার ২৩৯ দশমিক ৮৪ মিলিয়ন ডলার।

নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপের মাধ্যমে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করার ফলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ নির্ধারণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%