ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে যুবদলের শুভেচ্ছা মিছিল


বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে যুবদলের শুভেচ্ছা মিছিল

বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে যুবদলের নেতাকর্মীরা শুভেচ্ছা মিছিল করেছে। এই মিছিলের নেতৃত্ব দেন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীন। এতে অংশ নেন কয়েক হাজার নেতাকর্মী।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে নটরডেম কলেজের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এরপর মিছিলটি ফকিরাপুল হয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশ শেষ হয় নাইটিঙ্গেল মোড়ের দিকে গিয়ে।

সমাবেশে গোলাম মাওলা শাহীন বলেন, “তারেক রহমান ১৮০ দিনের উন্নয়নে একটি পরিকল্পনা দিয়েছিলেন। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড চালুর বিষয়ে জনগণের কাছে বিএনপির প্রতিশ্রুতি ছিল।” তিনি এ সময়ে আরও উল্লেখ করেন, “স্বাধীনতার পর থেকে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের বিষয়টি বিভিন্ন সরকার অবহেলা করেছে। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দায়িত্ব নিলে মসজিদ ও মাদরাসার ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের সরকারি বেতন বাড়ানোর উদ্যোগ ইতোমধ্যে বাস্তবায়ন হয়েছে।”

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনার শিকার ইবি কর্মচারী দিপু, মেডিকেল ভর্তি

নিউজের অংশ হিসেবে গোলাম মাওলা শাহীন দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট সম্পর্কে বলেন, “সরকার দায়িত্ব নেওয়ার পর বিশ্ব একটি যুদ্ধের দিকে এগিয়ে যায়। বর্তমানে যে গ্যাস ও বিদ্যুতের সংকট চলছে, তা মূলত আন্তর্জাতিক সংকটের কারণে সৃষ্টি হয়েছে। তেলের সরবরাহও ব্যাহত হচ্ছে।”

তারপরও বাংলাদেশের জনগণ ধৈর্য ধরে তারেক রহমানের সরকারকে সময় দিচ্ছেন বলে মন্তব্য করেন তিনি। গোলাম মাওলা শাহীন জানান, “আমরা আশা করি, জনগণ সরকারকে আরও সময় দেবেন এবং অতি শিগগির বিদ্যুৎসহ গ্যাসের সংকট অনেকখানি সমাধান হবে।”

তিনি আরও বলেন, “বিএনপি সরকারকে আপনারা আরও কিছু সময় দিন। ইনশাআল্লাহ, অতি দ্রুত আপনাদের চলমান সমস্যাগুলোর বেশিরভাগই তারেক রহমান সমাধান করতে সক্ষম হবেন।”

আরও পড়ুন: সরকার সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায়: অর্থমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় তিন মণ নিষিদ্ধ পিরানহা জব্দ, দুই চাষিকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৪১ পি.এম


বগুড়ায় তিন মণ নিষিদ্ধ পিরানহা জব্দ, দুই চাষিকে জরিমানা

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনি গো-পোঁতা এলাকায়, রেলওয়ে থেকে লিজ নেওয়া তিনটি পুকুরে প্রায় তিন মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এই ঘটনার জন্য দুই মাছ চাষিকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং জরিমানা আরোপ করেন।

জরিমানাপ্রাপ্তরা হলেন সান্তাহার উপজেলার সান্দিড়া গ্রামের দেলোয়ার হোসেন এবং একই গ্রামের ইউসুফ আলী।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাহিদ হোসেন জানান, রেলওয়ে থেকে পুকুর লিজ নিয়ে দেলোয়ার ও ইউসুফ মাছ চাষ করে আসছিলেন। তাঁরা তিনটি পুকুরে গোপনে নিষিদ্ধ পিরানহা মাছ চাষ করে আসছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে পুকুরগুলোতে অভিযান পরিচালনা করে জাল দিয়ে প্রায় তিন মণ পিরানহা মাছ জব্দ করা হয়।

তিনি আরও জানান, ভ্রাম্যমাণ আদালতে দেলোয়ার হোসেনকে ৩০ হাজার টাকা এবং ইউসুফ আলীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দ করা মাছগুলো স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম বলেছেন, ‘নিষিদ্ধ পিরানহা মাছের চাষ, বিক্রি ও পরিবহন বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

প্রশাসনের পক্ষ থেকে মাছ চাষি ও ব্যবসায়ীদের এ ধরনের মাছ চাষ ও বিক্রি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৫ পি.এম


মালয়েশিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল

ঢাকা, ১৪ আগস্ট ২০২৬ : শেখ পারভেজ জীবনের দুর্দান্ত বোলিং এবং আহরার আমিন ও দেবাশিষ সরকারের জোড়া হাফ-সেঞ্চুরিতে এক ম্যাচ হাতে রেখেই সফরকারী মালয়েশিয়া জাতীয় দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ৩ উইকেটে হারিয়েছে মালয়েশিয়াকে। সিরিজের প্রথম ম্যাচ ১৫৩ রানের বড় ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। 

রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে টস জিতে ব্যাট করতে নেমে আসলাম খান মালিকের সেঞ্চুরির পরও ৩৮ ওভারে ১৭৬ রানে গুটিয়ে যায় মালয়েশিয়া।

উদ্বোধনী জুটিতে মালয়েশিয়াকে ৮৯ রান এনে দেন আসলাম ও সাইফ উল্লাহ মালিক। ব্যক্তিগত ২৫ রান করা সাইফকে বোল্ড করে জুটি ভাঙেন বাংলাদেশের পারভেজ। 

নবম ব্যাটার হিসেবে আউট হবার আগে ১০ চার ও ৪ ছক্কায় ১০৭ বলে ১০০ রান করেন আসলাম। পারভেজের পঞ্চম শিকার হন তিনি। এছাড়া মালয়েশিয়ার হয়ে সাইফ ২৫ ও আজাব ১৭ রান করেন। 

বাংলাদেশের পারভেজ ৮ ওভারে ২৩ রানে ৫ উইকেট নেন। সিরিজের প্রথম ম্যাচে ১৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন পারভেজ। 

জবাব দিতে নেমে ৫৮ রানে ৫ উইকেট হারিয়ে খাদের কিনারায় পড়ে যায় বাংলাদেশ। এরপর ষষ্ঠ উইকেটে ৯২ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে ফেরান আহরার ও দেবাশিষ। ব্যাট হাতে দুজনই হাফ-সেঞ্চুরি করেন। 

৪১ বলে ৫ চার ও ৪ ছক্কায় দেবাশিষ ৫৮ রানে আউট হলেও, দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন আহরার। ৩১ দশমিক ৫ ওভারে জয়ের বন্দরে পা রাখে বাংলাদেশ। ৭৬ বলে অপরাজিত ৫৭ রান করেন আহরার। 

প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ম্যাচেও সেরা খেলোয়াড় হয়েছেন পারভেজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যান্ত্রিক ত্রুটিতে ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৬ পি.এম


যান্ত্রিক ত্রুটিতে ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে আবারও বন্ধ হয়ে গেছে। শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে ইউনিটটিতে হঠাৎ ত্রুটি দেখা দিলে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার পর দ্রুত তা মেরামতের কাজ শুরু হয়েছে। মেরামত শেষ করে ইউনিটটি পুনরায় চালুর চেষ্টা চলছে। বিদ্যুৎকেন্দ্র সূত্র জানায়, বন্ধ হওয়ার আগে এই ১ নম্বর ইউনিট থেকে প্রতিদিন প্রায় ৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হচ্ছিল। এর আগে গত ৩১ জুলাইও যান্ত্রিক ত্রুটির কারণে ইউনিটটির উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে প্রয়োজনীয় মেরামত শেষে আগস্টের ২ তারিখে এটি আবারও চালু করা হয়েছিল। বর্তমানে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ৩ নম্বর ইউনিটটি সচল রয়েছে এবং সেখান থেকে ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। উল্লেখ্য, কেন্দ্রটির ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকেই পুরোপুরি বন্ধ রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অতিরিক্ত ফোন ব্যবহারে হাসপাতালে অভিনেত্রী শাকিলা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৯ পি.এম


অতিরিক্ত ফোন ব্যবহারে হাসপাতালে অভিনেত্রী শাকিলা

অতিরিক্ত মুঠোফোন ব্যবহারের কারণে গুরুতর ঘাড়ের সমস্যা দেখা দিয়েছে, এতে অস্ত্রোপচার করাতে হয়েছে দক্ষিণ ভারতীয় অভিনেত্রী শাকিলাকে।

দীর্ঘ সময় ধরে ভুল ভঙ্গিতে ফোন ব্যবহারের অভ্যাসের ফলে তার এই শারীরিক জটিলতা তৈরি হয়েছে। অস্ত্রোপচারের জন্য খরচ হয়েছে প্রায় ৩ লাখ রুপি।

সম্প্রতি ইউটিউবে প্রকাশিত একটি ভ্লগে শাকিলা তার অসুস্থতা, হাসপাতালে চিকিৎসা এবং অস্ত্রোপচারের অভিজ্ঞতা শেয়ার করেছেন। ভ্লগে দেখা যায়, চেন্নাইয়ের একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে। অস্ত্রোপচারের পর যখন তিনি বাড়ি ফিরে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন, তখন সেই বিষয়টিও তিনি তুলে ধরেছেন।

এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, বিছানায় এক পাশে কাত হয়ে শুয়ে ঘণ্টার পর ঘণ্টা মুঠোফোনে গেম খেলার অভ্যাস ছিল শাকিলার। কখনো কখনো একটানা চার ঘণ্টা একই অবস্থানে কাটাতেন। শুধু চা বা কফি খাওয়ার জন্য বিছানা থেকে উঠতেন। এর পর আবার ফোন হাতে নিয়ে গেম খেলায় ফিরে যেতেন।

নিজের অভ্যাস সম্পর্কে শাকিলা জানান, আমি বিছানায় এক পাশ ফিরে শুয়ে মুঠোফোনে প্রায় চার ঘণ্টা টানা গেম খেলতাম। চা খাওয়ার পর আবার একই গেম খেলতে বসতাম।

গেম খেলার পাশাপাশি দীর্ঘ সময় ভিডিও ও রিলসও দেখতেন তিনি। এভাবে ভুল ভঙ্গিতে ঘণ্টার পর ঘণ্টা ফোন ব্যবহারের ফলে ধীরে ধীরে ঘাড়ে গুরুতর সমস্যা তৈরি হয়। একপর্যায়ে ব্যথা এতটাই বেড়ে যায় যে, অস্ত্রোপচার ছাড়া আর কোনো উপায় ছিল না বলে জানান অভিনেত্রী।

অস্ত্রোপচারের পরেও শাকিলার জন্য সুস্থ হয়ে ওঠার পথ সহজ ছিল না। বিছানা থেকে ওঠা কিংবা খাবার খাওয়ার মতো সাধারণ কাজেও তাকে অন্যের সাহায্য নিতে হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সুস্থ হওয়ার সময় ঘাড়ে কলার পরতে হয়েছে।

শাকিলা জানিয়েছেন, ঘাড়ের একটি অংশ থেকে তরল বেরিয়ে যাওয়ার কারণে তীব্র ব্যথা হচ্ছিল। অস্ত্রোপচারের সময় সেখানে টাইটানিয়াম স্ক্রু ব্যবহার করতে হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

নিজের এই অভিজ্ঞতা থেকে ভক্তদের সতর্ক করে শাকিলা বলেন, মুঠোফোন প্রয়োজনীয় একটি যন্ত্র হলেও এর অতিরিক্ত ব্যবহার করা উচিত নয়। অপ্রয়োজনীয় ভিডিও না দেখে শুধু প্রয়োজনীয় ও উপকারী কনটেন্ট দেখার পরামর্শ দিয়েছেন তিনি।

রসিকতার সুরে শাকিলা আরও বলেন, তা না হলে একদিকে ৩ লাখ রুপি খরচ হবে, অন্যদিকে অসহনীয় ব্যথাও সহ্য করতে হবে।

চেন্নাইয়ে জন্ম নেওয়া শাকিলা নব্বইয়ের দশকে বিনোদনজগতে প্রবেশ করেন। ১৯৯৫ সালের তামিল সিনেমা ‘প্লে গার্লস’-এর মাধ্যমে তার অভিনয়ে অভিষেক হয়। সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করেছিলেন সিল্ক স্মিতা। তবে ২০০০ সালের মালয়ালম সিনেমা ‘কিন্নারা থুম্বিকাল’ তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়।

একসময় শাকিলার সিনেমা দক্ষিণ ভারতের পাশাপাশি ভারতের বিভিন্ন ভাষায় ডাব করে মুক্তি পেত। তার অভিনীত সিনেমা নেপালি, চীনা ও সিংহলি ভাষাতেও মুক্তি পেয়েছে। ২০০২ সালে এ ধরনের সিনেমায় অভিনয় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে পরে মূলধারার সিনেমায় অভিনয় শুরু করেন তিনি। মোহনলাল, বিজয় ও মহেশ বাবুর মতো তারকার সঙ্গেও পর্দায় দেখা গেছে তাকে।

আরো পড়ুন

পপতারকা সেলেনা গোমেজের বিরুদ্ধে প্রতারণার মামলা

পরবর্তীতে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন বিনোদনমূলক কাজেও যুক্ত হন শাকিলা। ২০২৩ সালে নেটফ্লিক্সের ‘সেক্স এডুকেশন’ সিরিজের প্রচারণার অংশ হিসেবে তাকে নিয়ে তৈরি করা হয় ‘শাকিলাস ড্রাইভিং স্কুল’ নামে একটি প্রচারমূলক ভিডিও।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%