০৮:৩৩ পি.এম
অস্ট্রেলিয়ার বাসিন্দা ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার ২০২৫ সালের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
এই সভা রবিবার সিডনি গ্লেনফিল্ড কমিউনিটি হলে আয়োজন করা হয়, যেখানে সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
সভাটি সভাপতি কামরুল মান্নান আকাশের সভাপতিত্বে এবং নার্গিস বানুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় সদস্যদের উপস্থিতি নিশ্চিতকরণ ও কোরাম যাচাইয়ের মাধ্যমে। এর পর বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং ‘অ্যাকনলেজমেন্ট অব কান্ট্রি’র মাধ্যমে সভার উদ্বোধন সম্পন্ন হয়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবসে সাধুসঙ্গ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
সভায় সভাপতির বক্তব্য প্রদান করতে গিয়ে কামরুল মান্নান আকাশ সংগঠনের বিভিন্ন কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। সাধারণ সম্পাদক লিংকন শফিকউল্লাহ বার্ষিক কার্যক্রম প্রতিবেদন উপস্থাপন করেন। সংগঠনের কোষাধ্যক্ষ জাহিদ মাহমুদ আর্থিক প্রতিবেদন তুলে ধরেন। আলোচনার শেষে সদস্যরা প্রতিবেদনগুলো অনুমোদন করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন