ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

সমাজসেবক ও শিক্ষা অনুরাগী আব্দুল লতিফ খসরু আর আমাদের মাঝে নেই


সমাজসেবক ও শিক্ষা অনুরাগী আব্দুল লতিফ খসরু আর আমাদের মাঝে নেই

পিরোজপুরের কাউখালী উপজেলার কেউন্দিয়া গ্রামের নিবাসী বিশিষ্ট সমাজসেবক, শিক্ষা অনুরাগী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ খসরু (৭০) শুক্রবার (২১ আগস্ট) বেলা সাড়ে এগারোটায় দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছে। তার অকাল মৃত্যুতে কাউখালী উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৮ দিন পর অস্ট্রেলিয়ার জঙ্গলে মিলল নিখোঁজ কিশোরীর মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০১:৫৫ পি.এম


৮ দিন পর অস্ট্রেলিয়ার জঙ্গলে মিলল নিখোঁজ কিশোরীর মরদেহ

অস্ট্রেলিয়ার সিডনিতে নিখোঁজ হওয়ার আট দিন পরে ১৮ বছর বয়সী এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিউ সাউথ ওয়েলসের ঝোপঝাড়ে ঢাকা একটি দুর্গম এলাকায় এই মরদেহটি পাওয়া যায়।

পুলিশ আনুষ্ঠানিকভাবে পরিচয় নিশ্চিত না করলেও, এই মরদেহটি নিখোঁজ লিলি হুপারের বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার, স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে সাউদার্ন হাইল্যান্ডস এলাকায় মরদেহটি উদ্ধার করা হয়। ঘন গাছপালার মধ্যে মরদেহটি পড়ে ছিল। পুলিশ জানিয়েছে, দুর্গম জায়গাটিতে মরদেহ পৌঁছাতে বা সেখান থেকে সরাতে হেঁটে যেতে হতে পারে।

পুলিশ ও পরিবারের তথ্য অনুযায়ী, গত ১২ আগস্ট, সিডনির বাড়ি থেকে কাছের একটি জাতীয় উদ্যানে হাঁটতে যাওয়ার জন্য বের হন লিলি হুপার। রাত ১০টার মধ্যে তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা সেদিন রাতেই পুলিশকে বিষয়টি জানান। পরে নাট্টাই জাতীয় উদ্যানের একটি কঠিন ট্রেইলের নিচের দিকে থাকা গাড়ি রাখার জায়গায় তার গাড়ি পাওয়া যায়। এরপর থেকেই তাকে খুঁজতে ব্যাপক অভিযান শুরু হয়।

গত এক সপ্তাহ ধরে বিভিন্ন সংস্থার সদস্যরা ওই কিশোরীর সন্ধানে অভিযান চালান। নিউ সাউথ ওয়েলস পুলিশের একাধিক ইউনিট এতে অংশ নেয়। এই অভিযানে পুলিশের আকাশপথ ইউনিট, উদ্ধারকারী দল, ট্রেইল মোটরসাইকেল ইউনিট, অশ্বারোহী দল এবং প্রশিক্ষিত কুকুর ইউনিট কাজ করে। এ ছাড়া গ্রামীণ অগ্নিনির্বাপণ সেবা, জাতীয় উদ্যান ও বন্যপ্রাণীসেবা এবং অস্ট্রেলীয় প্রতিরক্ষা বাহিনীর প্রায় ১০০ সদস্যও অনুসন্ধানে অংশ নেন। লিলির মৃত্যুর খবর প্রকাশের আগে তার অবস্থা নিয়ে বড় ধরনের বিভ্রান্তি তৈরি হয়।

নিউ সাউথ ওয়েলসের প্রধানমন্ত্রী ক্রিস মিনস পার্লামেন্টের একটি শুনানিতে ভুল করে বলেন, লিলিকে জীবিত অবস্থায় পাওয়া গেছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তার পরিবারকেও জানানো হয়েছিল যে লিলি জীবিত আছেন।

কিছুক্ষণ পর প্রধানমন্ত্রী নিজের বক্তব্য সংশোধন করেন। তিনি জানান, লিলিকে জীবিত পাওয়া যায়নি। বরং তার মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তিনি মারা গেছেন। মিনস এই ভুলের জন্য পার্লামেন্টে ক্ষমা চান। তিনি বলেন, ‘এটি নিঃসন্দেহে ভয়াবহ একটি ঘটনা। তার পরিবার এবং সংশ্লিষ্ট সবার জন্য আমি গভীরভাবে শোকাহত।’ লিলির জীবিত থাকার ভুল তথ্য কীভাবে ছড়িয়ে পড়েছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। নিউ সাউথ ওয়েলস পুলিশের কমিশনার ম্যাল ল্যানিয়ন এই ‘ভুল যোগাযোগের’ জন্য নিঃশর্তভাবে ক্ষমা চেয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ কমিশনার জোসেফ ক্যাসারকে প্রশ্ন করা হয়, কীভাবে হুপারের পরিবারকে জানানো হয়েছিল যে তাদের মেয়ে জীবিত অবস্থায় পাওয়া গেছে। তিনি সরাসরি প্রশ্নটির উত্তর দেননি। তবে জানান, লিলির অবস্থা সম্পর্কে পরিবারের কাছে হালনাগাদ তথ্য দেওয়ার আগে প্রায় আট থেকে ১০ মিনিট সময় ছিল। ক্যাসার বলেন, পরিবারকে ঠিক কি তথ্য দেওয়া হয়েছিল, তা তিনি জানেন না। তবে পরিস্থিতি আবার ঘটার সুযোগ থাকলে তিনি তা বদলাতে চাইতেন। লিলি হুপারের মৃত্যুর ঘটনায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ পার্লামেন্টে তাকে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি বলেন, লিলির মৃত্যু এমন একটি মর্মান্তিক ঘটনা, যা ভাষায় প্রকাশ করা কঠিন। আলবানিজ বলেন, ‘লিলি হুপারের পৃথিবীকে দেওয়ার মতো আরো অনেক কিছু ছিল। তার মৃত্যু যে অনেক গভীরভাবে অনুভূত হবে, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই।’

লিলির এলাকার সংসদ সদস্য ও অস্ট্রেলিয়ার বিরোধীদলীয় নেতা অ্যাঙ্গাস টেলরও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, প্রথমে লিলিকে জীবিত পাওয়ার যে ভুল খবর দেওয়া হয়েছিল, তা পরিবারের শোককে আরো কঠিন করে তুলেছে। টেলর বলেন, লিলির পরিবার এখন কি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তা কল্পনা করাও কঠিন। এমন খবর যেকোনো মা-বাবার জন্য দুঃস্বপ্নের মতো। তিনি বলেন, ‘আমরা লিলির পরিবারের শোকে অংশীদার।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাকরির বাজারের সঙ্গে শিক্ষাব্যবস্থার সমন্বয় করা হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০১:৫৭ পি.এম


চাকরির বাজারের সঙ্গে শিক্ষাব্যবস্থার সমন্বয় করা হবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, সরকার শিক্ষাব্যবস্থার সঙ্গে চাকরির বাজারকে রিলেট করে পুরো ব্যবস্থা পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। তিনি আরো জানান, জব মার্কেটের সঙ্গে শিক্ষাব্যবস্থার সমন্বয় করা হবে।

আজ শুক্রবার, সাভারের ব্র্যাক সিডিএম সেন্টারে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে উচ্চশিক্ষা নিয়ে একটি সংলাপে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫ শতাংশ ধরে সরকার কাজ করছে। অর্থনীতি এবং শিক্ষাখাতের সঙ্গে সামঞ্জস্য রেখে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

অর্থমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের রেটিংয়ের ক্ষেত্রে গবেষণার পাশাপাশি, কিভাবে এবং কোথায় অর্থ ব্যয় করা হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ন।

এসব বিষয় সঠিকভাবে তুলে ধরলে বিশ্ববিদ্যালয়ের রেটিং বাড়াতে সহায়তা করবে বলেও তিনি জানান।

মন্ত্রী বিশ্ববিদ্যালয় উপাচার্যদের শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
নারায়ণগঞ্জ

ইসলামী যুব আন্দোলনের নেতা জাহিদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৯

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০১:৫৮ পি.এম


ইসলামী যুব আন্দোলনের নেতা জাহিদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৯

নারায়ণগঞ্জের বন্দরে পূর্ববিরোধের কারণে হামলার ফলে ইসলামী যুব আন্দোলনের নেতা জাহিদ হাসান বুলবুল (৪৫) নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রাতে। প্রধান অভিযুক্ত শেখ সিফাত ওরফে ‘কাটা সিফাত’সহ ৯ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ৮টার দিকে বন্দরের সালেহনগর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। নিহত ব্যক্তি শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের বন্দর থানা (পশ্চিম) শাখার যুগ্ম সম্পাদক হিসেবেও পরিচিত ছিলেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—শেখ সিফাত (৩২), মাহবুব হোসেন মাহফুজ (৩২), জুম্মুন ওরফে হায়াইট জুম্মুন (২৯), রিয়াদ (৩৩), মো. সিয়াম (২৫), মোসা. মিনারা (৩৫), নাসিমা (৩৫), রুমা (৩৬) এবং ইফরান (২৫)।

এদিকে, হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে এবং ঘটনার সাথে সম্পৃক্তদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে মদনপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা।

স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের অভিযোগ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বুলবুলের মালিকানাধীন একটি রিকশা গ্যারেজে হামলা ও লুটপাটের ঘটনার কারণে অভিযুক্ত শেখ সিফাতসহ কয়েকজনকে আসামি করা হয়েছিল। এরপর থেকেই মামলা তুলে নিতে তাকে হুমকি দেওয়া হচ্ছিল বিভিন্নভাবে। ঘটনার দিনও মামলা প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করা হলে কথা কাটাকাটির একপর্যায়ে সিফাতের নেতৃত্বে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে বুলবুলের ওপর হামলা চালায়। গুরুতরভাবে আহত অবস্থায় তাকে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাছুম বিল্লাহ এই ঘটনার দিকে ইঙ্গিত করে অভিযোগ করেন, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। এর আগেও বুলবুলের ওপর হামলার চেষ্টা হয়েছিল। তিনি ঘটনার সঙ্গে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বন্দর থানার ওসি জামাল হোসেন জানান, ‘হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান অভিযুক্ত সহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য জড়িতদের শনাক্ত এবং তাদের গ্রেপ্তারের অভিযান চলছে। মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাইয়ে ব্রিটেনের বাজেট ঘাটতি ১৮০ কোটি পাউন্ড

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০২:০১ পি.এম


জুলাইয়ে ব্রিটেনের বাজেট ঘাটতি ১৮০ কোটি পাউন্ড

জুলাই মাসে ব্রিটেনের সরকারের বাজেট অপ্রত্যাশিতভাবে ১৮০ কোটি পাউন্ড ঘাটতিতে পড়েছে। মূল্যস্ফীতির কারণে সরকারি ব্যয় বেড়ে যাওয়ার ফলে এই ঘাটতি সৃষ্টি হয়েছে।

এমন অবস্থায়, ব্যক্তিগত আয়কর থেকে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় করা হলেও সরকারের আর্থিক ঘাটতি কমানো সম্ভব হয়নি।

অর্থনীতিবিদরা আশা করেছিলেন, এই জুলাইয়ে ব্রিটিশ সরকারের আয় ও ব্যয়ের পরিমাণ প্রায় একই থাকবে। রয়টার্সের করা এক জরিপে বাজেট ভারসাম্যে থাকার পূর্বাভাসও দেওয়া হয়েছিল। অন্যদিকে, সরকারের স্বাধীন অর্থনৈতিক পূর্বাভাসদাতা প্রতিষ্ঠান বাজেট দায়বদ্ধতা কার্যালয় (ওবিআর) জুলাইয়ে ৫০ কোটি পাউন্ড বাজেট উদ্বৃত্তের পূর্বাভাস দিয়েছিল।

যদি সেই পূর্বাভাসটি সত্যি হতো, তাহলে করোনাভাইরাস মহামারির পর এই বছরের জুলাইয়ে ব্রিটেন প্রথমবারের মতো বাজেট উদ্বৃদ্ধি পেত। কিন্তু বাস্তবে সরকারের ব্যয় প্রত্যাশার তুলনায় বেশি হয়েছে।

ব্রিটেনের জাতীয় পরিসংখ্যান দপ্তর জানিয়েছে, গত বছরের জুলাইয়ের তুলনায় এ বছরের জুলাইয়ে কেন্দ্রীয় সরকারের সামাজিক সুবিধা খাতে ব্যয় বেড়েছে ২০০ কোটি পাউন্ড। এছাড়া, পণ্য ও সেবা খাতেও সরকারের ব্যয় বেড়েছে ১২০ কোটি পাউন্ড।

এই খাতের মধ্যে সরকারি কর্মীদের বেতনসহ বিভিন্ন ধরনের ব্যয়ের বিষয়টি রয়েছে। অন্যদিকে, জুলাই মাসে সরকার ব্যক্তিগত আয়কর থেকে রেকর্ড পরিমাণ অর্থ সংগ্রহ করেছে। কিন্তু সরকারি ব্যয় দ্রুত বৃদ্ধি পাওয়ার কারণে বাড়তি রাজস্বও বাজেট ঘাটতি ঠেকাতে পারেনি।

চলতি অর্থবছরের প্রথম চার মাস, অর্থাৎ এপ্রিল থেকে জুলাই পর্যন্ত ব্রিটিশ সরকারের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫৬৭০ কোটি পাউন্ড। এই সময়ের জন্য বাজেট দায়বদ্ধতা কার্যালয়ের পূর্বাভাস ৫৪৪০ কোটি পাউন্ড ছিল। এর মানে সরকারের প্রকৃত ঋণ পূর্বাভাসের ২৩০ কোটি পাউন্ড বেশী হয়েছে। এতে সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনার চাপ বেড়ে গেছে।

এপ্রিল থেকে জুলাই পর্যন্ত সরকারের বর্তমান বাজেট ঘাটতি দাঁড়িয়েছে ৩৪৭০ কোটি পাউন্ড, যেখানে ওবিআরের পূর্বাভাস ছিল ৩৬৭০ কোটি পাউন্ড। বর্তমান নিয়ম অনুযায়ী, ২০২৯-৩০ অর্থবছরের মধ্যে এই ঘাটতি ভারসাম্যে আনতে হবে।

এই পরিসংখ্যান নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম এবং অর্থমন্ত্রী জন হিলির সামনে থাকা অর্থনৈতিক চাপের বিষয়টি আরো পরিষ্কার করেছে। অর্থমন্ত্রী হিলি আগামী অক্টোবরের বাজেট তৈরির কাজ করছেন। সরকারের আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখা এবং একইসঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে ব্রিটেনের অর্থনৈতিক প্রবৃদ্ধির কিছু তথ্য প্রত্যাশার তুলনায় ভালো এসেছে। ফলে সরকারের জন্য কিছুটা ইতিবাচক পরিস্থিতিও তৈরি হয়েছে। তবে, সরকারি ব্যয়, ঋণ ও বাজেট ঘাটতির চাপ কমানো সরকারের সামনে বড় বিষয় হয়ে থাকছে।

অর্থমন্ত্রী জন হিলি বলেছেন, সরকারের অর্থনৈতিক পরিকল্পনার কেন্দ্রে থাকবে আর্থিক শৃঙ্খলা। তিনি এক বিবৃতিতে বলেছেন, ‘আর্থিক শৃঙ্খলা আমাদের যুক্তরাজ্যের অর্থনৈতিক স্থিতিশীলতা ও জাতীয় নিরাপত্তার ভিত্তি।’ তিনি বলেন, সরকার তাদের নির্ধারিত আর্থিক নিয়ম মেনে চলবে। একইসঙ্গে, বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি হলে তা মোকাবেলার জন্য সরকার একটি নিরাপত্তাব্যবস্থাও রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%