ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

পশ্চিমবঙ্গের মন্ত্রীদের দপ্তর বন্টন


পশ্চিমবঙ্গের মন্ত্রীদের দপ্তর বন্টন

পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন স্বপন দাশগুপ্ত। শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে তাপস রায়কে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন পেশায় চিকিৎসক শারদ্বত মুখোপাধ্যায়। উচ্চশিক্ষা দফতর দেওয়া হয়েছে জগন্নাথ চট্টোপাধ্যায়কে। স্কুল শিক্ষা, আবাসন এবং ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে দীপক বর্মণকে।

বুধবার রাজ্য সরকারের তরফে একটি বিবৃতি প্রকাশ করে রাজ্যের ৪১ জন মন্ত্রীর দায়িত্ব বন্টন করা হয়। এর মধ্যে ক্যাবিনেট মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ১৯ জন, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ৩ জন এবং প্রতিমন্ত্রীর মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ১৯ জন।

গত ৯ মে ব্রিগেডের শপথ সমারোহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে পাঁচ মন্ত্রী শপথ নিয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু। তাদের সকলেরই দফতর আগেই বণ্টন করা হয়েছিল।

আরও পড়ুন: কম্বোডিয়ায় দুই বাংলাদেশিকে ৫ হাজার ডলারে বিক্রি করেছে মানবপাচারকারীরা

পরে ১ জুন লোক ভবনে শপথ নেন শুভেন্দুর মন্ত্রিসভার বাকি ৩৫ জন সদস্য। কিন্তু সেইসব মন্ত্রীদের কোন দায়িত্ব এতদিন বন্টন করা হয়নি। বুধবার বিজ্ঞপ্তি জারি করে নতুন মন্ত্রীদের যেমন দপ্তর বন্টন করা হয়েছে, তেমনি আগে শপথ নেওয়া ছয় মন্ত্রীদের দপ্তরও কিছুটা রদবদল করা হয়েছে।

মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারীর হাতে থাকছে স্বরাষ্ট্র, আইন ও বিচার, ভূমি ও ভূমি রাজস্ব, বিদ্যুৎ। দিলীপ ঘোষের হাতে থাকছে পঞ্চায়েত, কৃষি বিপণন ও প্রাণিসম্পদ। অগ্নিমিত্রা পালের হাতে থাকছে পুর ও নগর উন্নয়ন, নিশীথ প্রামাণিকের হাতে থাকছে উত্তরবঙ্গ উন্নয়ন ও অশোক কীর্তনিয়ার হাতে থাকছে খাদ্য ও সরবরাহ দফতর। ক্ষুদিরাম টুডুর হাতে থাকছে আদিবাসী উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দফতর।

মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন দুধকুমার মন্ডল। সংসদীয় ও পর্যটন দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে শঙ্কর ঘোষকে। পরিবহন ও শ্রম দপ্তরের দায়িত্ব পেয়েছেন অর্জুন সিং। খাদ্য প্রক্রিয়াকরণ, বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্যানবিদ্যা দপ্তরের দায়িত্ব পেয়েছেন কল্যান চক্রবর্তী। বন ও পরিবেশ দপ্তরের দায়িত্ব পেয়েছেন মনোজ কুমার ওরাও।

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত তিন মন্ত্রীর মধ্যে মালতী রাভা রায় পেয়েছেন নারী, শিশু ও সমাজ কল্যাণ এবং স্বনির্ভর গোষ্ঠী মন্ত্রণালয়ের দায়িত্ব। পানি সম্পদ উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন রাজেশ মাহাতো। ক্রীড়া ও যুব কল্যাণ এবং ক্রেতা সুরক্ষা (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ইন্দ্রনীল খাঁ।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব: এনএসইজেডের সমস্যা ৩ মাসে সমাধান হবে

প্রতিমন্ত্রী হিসেবে যারা দায়িত্ব পেয়েছেন তাদের মধ্যে অন্যতম জুয়েল মুর্মু (আদিবাসী উন্নয়ন), হরেকৃষ্ণ বেরা (উচ্চশিক্ষা এবং কারিগরি শিক্ষা), আনন্দময় বর্মন (পরিবহন এবং অর্থ), অশোক দিন্দা (কৃষি বিপণন, ক্ষুদ্র, মাঝারি এবং বড় শিল্প), পূর্ণিমা চক্রবর্তী (তথ্য এবং সংস্কৃতি বিষয়ক এবং পর্যটন)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্থানীয় নির্বাচনে ব্যালট সংকটের জেরে দ. কোরিয়াজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৫:১৭ পি.এম


স্থানীয় নির্বাচনে ব্যালট সংকটের জেরে দ. কোরিয়াজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে ব্যালট পেপারের ঘাটতি সামনে আসার পর দক্ষিণ কোরিয়াজুড়ে ক্ষোভ বৃদ্ধি পাওয়ায়, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুধবার বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।

সরকারি তথ্য অনুসারে, গত ৩ জুন অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনের দিন পুরো দেশে বেশ কিছু ভোটকেন্দ্রে প্রায় ৭ হাজার ব্যালট পেপারের ঘাটতি দেখা দিয়েছে।

এএফপি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যদিও ভোটের দিন প্রয়োজনীয় ব্যালট সরবরাহ করা হয়েছিল, তবুও এই ঘটনার কারণে জনমনে ব্যাপক ক্ষোভের সঞ্চার ঘটেছে। বিশেষ করে এ ঘটনাটি ঘটেছে এমন এক সময়ে, যখন ভোট কারচুপি নিয়ে ভিত্তিহীন অভিযোগ দেশটির একাংশের মানুষের মধ্যে ক্রমশ ছড়িয়ে পড়ছে।

২০২৪ সালের শেষ দিকে সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওল সামরিক আইন জারি করে একটি তীব্র রাজনৈতিক সংকট সৃষ্টি করেছিলেন। পরবর্তীতে তাকে ক্ষমতা থেকে অপসারিত করা হয়েছিল।

এর পর ক্ষমতায় আসা প্রেসিডেন্ট লি জে-মিয়ং-এর অধীনে এটিই ছিল দক্ষিণ কোরিয়ার প্রথম দেশব্যাপী অনুষ্ঠিত নির্বাচন।

প্রেসিডেন্ট লি জে-মিয়ংয়ের ক্ষমতাসীন উদারপন্থী ডেমোক্রেটিক পার্টি মেয়র, স্থানীয় সরকার প্রতিনিধি এবং পরিষদ সদস্য নির্বাচনে বেশিরভাগ আসনে জয়লাভ করে। তবে রাজধানী সিউলের গুরুত্বপূর্ণ মেয়র পদটি নিজেদের দখল করতে তারা সফল হয়নি।

এদিকে, ব্যালট সংকটের ঘটনায় নির্বাচন তদারকি সংস্থার প্রধান ইতোমধ্যে পদত্যাগ করেছেন। তবে নতুন করে নির্বাচন আয়োজনের কোনো ঘোষণা না আসায়, গত সপ্তাহে দেশজুড়ে বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

দেশটির ১৮টি বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠন বুধবার সন্ধ্যা ৬ টা থেকে নতুনভাবে বিক্ষোভ কর্মসূচি আয়োজনের ঘোষণা দিয়েছে।

ইয়োনসেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিষদের প্রতিনিধি হোয়াং ইন-সিও এএফপিকে বলেন, 'রাজনৈতিক পরিচয় বা মতাদর্শ যাই হোক না কেন, এই ঘটনায় সবার মধ্যে ক্ষোভ রয়েছে। তাই আমরা প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ।'

বিশ্লেষকরা বলেন, দক্ষিণ কোরিয়ার জাতীয় নির্বাচন কমিশনে দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং জবাবদিহির ঘাটতি বিদ্যমান।

এদিকে, রাজধানী সিউলের এক আদালত এই সপ্তাহে ব্যালট সংকটে আক্রান্ত একটি ভোটকেন্দ্রের প্রমাণাদি সংরক্ষণে নির্দেশ দিয়েছে।

স্থানীয় গণমাধ্যমের জানা মতে, ঘটনার তদন্তে প্রসিকিউটর ও পুলিশ যৌথ তদন্ত দল গঠন করার বিষয়ে একমত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর: ১৯ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৫:১৮ পি.এম


কুমিল্লায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর: ১৯ জন আটক

কুমিল্লার বুড়িচংয়ে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে ১৯ জনকে আটক করা হয়েছে।

বুধবার (১০ জুন) তার নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এ তথ্য জানান।

পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে, কুমিল্লা-ঢাকা মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার (সিএনজি চালিত অটোরিকশা) নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (৯ জুন) ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ি হাইওয়ে থানার একটি দল অভিযান পরিচালনা করে। এই সময় উল্টোপথে চলাচল ও যানজট সৃষ্টির অভিযোগে একটি অটোরিকশা আটক করা হয়।

আটক অটোরিকশাটি হাইওয়ে পুলিশের এক সদস্য নিয়ে যাওয়ার সময়, চালক হঠাৎ গাড়ির সামনে এসে হ্যান্ডেল ধরে টানাটানি করলে অটোরিকশাটি উল্টে যায়। এতে গাড়ির সামনের গ্লাস ভেঙে যায় এবং চালক সামান্য আহত হন।

এরপর ওই চালকের ডাকে প্রায় ১০০ থেকে ১৫০ জন থ্রি-হুইলার চালক ও তাদের সহযোগীরা ঘটনাস্থলে জড়ো হয়ে হাইওয়ে পুলিশের ওপর আক্রমণ চালায়। এই সংঘর্ষে দায়িত্ব পালনকারী কনস্টেবল ইউসুফ আলী ও রবিউল ইসলাম আহত হন। হামলাকারীরা পুলিশের পিকআপভ্যান ভাঙচুর, সরকারি কাজে বাধা এবং সরকারি সম্পদের ক্ষতিসাধন করে বলেও পুলিশ জানিয়েছে।

ঘটনার পর জেলা পুলিশ সুপারের নির্দেশে ডিবি ও বুড়িচং থানা পুলিশ যৌথ অভিযান চালায়। সিসিটিভি ফুটেজ ও ভাইরাল ভিডিও বিশ্লেষণ করে হামলায় জড়িতদের শনাক্ত করা হয়। পরে জেলা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করা হয়।

আটক হওয়ার ব্যক্তিরা হলেন: মো. মিলন হোসেন, মো. ইউসুফ মিয়া, মো. হাসান, মো. রিফাত, মো. হাবিব, মো. মকবুল, মো. আলাউল হোসেন, মো. সিফাত, মো. রুবেল, আবু ইউসুফ ইফরাম, মো. জুয়েল, মো. সোহেল হোসেন, নুরুল শাহ, মো. সোহাগ মিয়া, মো. বিল্লাল, মো. সোহেল মিয়া, মো. ইব্রাহিম খলিল, মো. দেলোয়ার হোসেন এবং মো. আদিজল।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭৩ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৫:১৯ পি.এম


দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭৩ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭৩ জন।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে ডেঙ্গু সম্পর্কিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৮ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন, দক্ষিণ সিটি করপোরেশনে ১৩ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) চারজন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রয়েছেন।

এই সময়ে ৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত চলতি বছর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩ হাজার ৬৯৩ জন।

চলতি বছরের শুরু থেকে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯১৭ জন। এর মধ্যে ৬২ দশমিক ৯ শতাংশ পুরুষ ও ৩৭ দশমিক ১ শতাংশ নারী। এই বছর এ রোগে ৬ জনের মৃত্যু হয়েছে।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়েছে।

২০২৪ সালে মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী

বুধবার বিকেলে জাতীয় সংসদে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে শূন্য পদে নিয়োগ সংক্রান্ত একটি সম্পূরক প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সরকার সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুত শুরু করতে যাচ্ছে।

আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের বিএনপি দলের সংসদ সদস্য আবুল কালামের একটি সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই তথ্য জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘এই মহান সংসদকে আমি এতটুকু জানাতে চাই যে, সরকারের বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ খালি রয়েছে; যেগুলো আরো গতিশীল করার জন্য, দেশের মানুষের কাছে আরো সহজে সুবিধাজনকভাবে সেবা পৌঁছে দেওয়ার জন্য কিছু নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে পর্যালোচনা করছে।’

তিনি আরও উল্লেখ করেন, ‘যত দ্রুত সম্ভব আমরা এই শূন্যপদগুলোতে নিয়োগ প্রক্রিয়া শুরু করবো ইনশাআল্লাহ।’

বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

বৈঠকের প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোপর্ব রাখা হয়। প্রধানমন্ত্রীর জন্য মোট ৫টি তারকা চিহ্নিত প্রশ্ন ছিলো। এরমধ্যে ৩০ মিনিটে তিনটি প্রশ্ন এবং বিভিন্ন সংসদ সদস্যের এ সংক্রান্ত সম্পূরক প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী।

পাবনা-৫ আসনের বিএনপির সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের অনুপস্থিতিতে তার তারকা চিহ্নিত অপর এক প্রশ্ন উত্থাপন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব।

জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে শুধুমাত্র জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অধীনস্থ দপ্তর ও সংস্থাসমূহে শূন্য পদের বিপরীতে ২ হাজার ৮৭৯ জন লোক নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে।’

সরকার সম উন্নয়নের প্রতি বিশ্বাসী উল্লেখ করে মাদারীপুর-২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকনের একটি সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘কয়েকদিন আগে আপনার নেতৃত্বে আমরা কীভাবে এই সংসদ সেশনটা চলবে সে বিষয়ে আমাদের কমিটির মিটিংয়ে বসেছিলাম। সেখানে মাননীয় বিরোধীদলীয় নেতাও উপস্থিত ছিলেন। তিনি একটি বিষয় উল্লেখ করেছিলেন যে, ঈদের আগে সরকারের পক্ষ থেকে কিছু কিছু সহযোগিতা দিয়েছিল, যেগুলো বিরোধীদলীয় নেতারা হয়তো পাননি। আমি মিটিং থেকে বেরিয়েই এলজিআরডি মন্ত্রী ও প্রতিমন্ত্রী উভয়কেই সঙ্গে সঙ্গে নির্দেশনা দিয়েছিলাম যাতে বিরোধী দলে কোন সংসদ সদস্য যদি সহযোগিতা না পেয়ে থাকেন, সেই ব্যবস্থা যত দ্রুত সম্ভব নেওয়া হয়।’

তিনি বলেন, ‘এই নির্দেশনা দিয়ে আমি বোঝাতে চাইছি যে, বর্তমান সরকার দেশের সম উন্নয়নে বিশ্বাস করে এবং সরকারদলীয় সংসদ সদস্যরা যেভাবে এলাকার উন্নয়ন করবেন, ঠিক সেভাবেই সরকারের সম্পূর্ণ সহযোগিতা থাকবে। বিরোধীদলীয় সদস্যবৃন্দ যারা আছেন, তাদের এলাকায় আমরা সমানভাবে কাজ করার চেষ্টা করবো।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%