ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

স্বাধীন সাংবাদিকতার বড় চ্যালেঞ্জ অপতথ্য ও গুজব: আবদাল আহমদ


স্বাধীন সাংবাদিকতার বড় চ্যালেঞ্জ অপতথ্য ও গুজব: আবদাল আহমদ

 সরকারের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) সৈয়দ আবদাল আহমদ বলেছেন, অপতথ্য, গুজব ও অপপ্রচার বর্তমানে স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে অন্যতম বড় চ্যালেঞ্জ।

আজ শুক্রবার কক্সবাজারের একটি হোটেলে ‘বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও উন্নয়ন ভাবনায় গণমাধ্যমকর্মীদের ভূমিকা’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্য অধিদপ্তর আয়োজিত কর্মশালায় আবদাল আহমদ বলেন, ‘সরকারের উন্নয়নমূলক কার্যক্রম জনগণের কাছে সঠিকভাবে তুলে ধরতে দায়িত্বশীল, তথ্যভিত্তিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোনো বিকল্প নেই।’

আরও পড়ুন: কাঁঠালিয়ায় ৫০ চুল্লিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি, জনস্বাস্থ্যে ঝুঁকি

প্রধান তথ্য কর্মকর্তা আরও বলেন, ‘এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সৎ, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা আরও জোরদার করতে হবে।’

কর্মশালায় কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং তথ্য অধিদপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন।

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ২৫ জন স্থানীয় সাংবাদিক এবং তথ্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা কর্মশালায় অংশ নেন।

কর্মশালায় উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে সাংবাদিকরা তথ্যপ্রবাহ আরও সহজ করা, নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং মাঠপর্যায়ের সাংবাদিকদের সঙ্গে সমন্বয় বাড়ানোর ওপর জোর দেন।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে আমের খোসা থেকে তৈরি হচ্ছে 'ম্যাংগো পিল টি'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর জাতীয় দলকে বিদায় বললেন মাহরেজ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৮:২০ পি.এম


বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর জাতীয় দলকে বিদায় বললেন মাহরেজ

আলজেরিয়ার ২-০ গোলের হারের পর সুইজারল্যান্ডের কাছে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন রিয়াদ মাহরেজ। এর মানে হল, জাতীয় দলের জন্য এটি তার শেষ ম্যাচ ছিল। এই খবরটি ইএসপিএন থেকে পাওয়া গেছে।

ম্যানচেস্টার সিটির সাবেক ফুটবলার বর্তমানে আল আহলির ক্লাবে খেলছেন। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার পর তিনি বলেন, ‘এখন নতুন প্রজন্মের খেলার সময় এসেছে।’

তিনি আরও যোগ করেন, ‘অবশ্যই ভালো সময় ছিল, কঠিন সময়ও ছিল। এটাই একজন ফুটবলারের ক্যারিয়ারের অংশ। ছোটবেলা থেকেই আলজেরিয়ার জার্সি গায়ে খেলার স্বপ্ন দেখতাম। নিজের দেশের প্রতিনিধিত্ব করা আমার জন্য ছিল বিরাট সম্মান এবং অসীম গর্বের বিষয়।’

মাহরেজ ২০১৪ সালে আলজেরিয়ার জার্সিতে অভিষেক করেছিলেন। ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড দেশের হয়ে ১১৯টি ম্যাচ খেলেছেন, যা আলজেরিয়ার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এছাড়া, তিনি দ্বিতীয় সর্বোচ্চ ৪০টি গোলও করেছেন। ২০১৯ সালে তিনি আফ্রিকা কাপ অব নেশন্সজয়ী দলেরও অন্যতম সদস্য ছিলেন। ক্লাব পর্যায়ে লেস্টার সিটির হয়ে একটি এবং ম্যানচেস্টার সিটির হয়ে চারটি প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন। এছাড়া, তিনি ম্যানচেস্টার সিটির হয়ে একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও জয় করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লক্ষ্মীপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৮:২১ পি.এম


লক্ষ্মীপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

 জেলার রায়পুর উপজেলায় আজ ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমের কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ছয়হাজার ৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার এবং গাছে চারা বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার বেলা ১১টায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছারের সভাপতিত্বে, এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভুঁইয়া।

এ সময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভুইয়া, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভুঁইয়া, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানি ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাবারক হোসেন আজাদ প্রমুখ।

উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় ছয়হাজার ৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে হাইব্রিড মরিচ বীজ, রোপা আমন ধানের বীজ (উফশী), গ্রীষ্মকালীন শাকসবজির বীজ (উফশী ও হাইব্রিড) এবং প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক ফলদ বৃক্ষ রোপণ কর্মসূচির আওতায় ১০ হাজার ২৫০টি গাছের চারা, ৪০ জন শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও কলম, লেবুর চারা এবং একহাজার চারশ’ জন কৃষকের মধ্যে ১০ মেট্রিক টন রাসায়নিক ও জৈব সার বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত ৬ লেখক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৩ পি.এম


চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত ৬ লেখক

 

শুক্রবার (৩ জুলাই) দুপুরে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে চর্যাপদ সাহিত্য একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট ও কবি রফিকুজ্জামান রণি আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।

চাঁদপুরে চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার-২০২৫ ও ২০২৬-এর জন্য ছয়জন লেখকের নাম ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে চর্যাপদ সাহিত্য একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট ও কবি রফিকুজ্জামান রণি আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।

তিনি জানান, দুই বছরের পুরস্কার একসঙ্গে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৫ সালের জন্য কবিতা বিভাগে রহমান হেনরী, কথাসাহিত্যে আকিমুন রহমান এবং শিশুসাহিত্যে এনায়েত রসুল নির্বাচিত হয়েছেন। ২০২৬ সালের জন্য কবিতা বিভাগে জরিনা আখতার, প্রবন্ধসাহিত্যে প্রণব মজুমদার এবং নাটক বিভাগে মোস্তফা কামাল যাত্রা চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উদযাপন পরিষদের আহ্বায়ক শিউলী মজুমদার, সদস্যসচিব কামরুন্নাহার বিউটি, জুরি বোর্ডের সদস্যসচিব নন্দিতা দাস, নিয়ন্ত্রণ পরিষদের চেয়ারম্যান আসাদুল্লাহ কাহাফ, পরিচালক ফেরারী প্রিন্স, নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা, বিজ্ঞান ও আইসিটি পরিচালক রাসেল ইব্রাহীম, প্রচার ও প্রকাশনা পরিচালক নাজমুল ইসলাম এবং প্যাপিরাস পাঠাগারের পরিচালক মিজানুর রহমান স্বপন।

সভাপতি আয়েশা আক্তার রুপা বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হবে।

একাডেমির প্রতিষ্ঠাতা রফিকুজ্জামান রণি বলেন, পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজনের জন্য একটি উপ-কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে দেশবরেণ্য লেখকদের উপস্থিতিতে পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে নানা উদ্যোগ নিচ্ছে তারেক রহমানের সরকার: রাকিব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৪ পি.এম


বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে নানা উদ্যোগ নিচ্ছে তারেক রহমানের সরকার: রাকিব

তারেক রহমানের সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে, এই তথ্য জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে রাজধানীর আয়োজিত একটি আনন্দ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

বর্তমান সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর কর হ্রাস, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনা বেতনের উচ্চশিক্ষার সুযোগ এবং তৃতীয় ভাষা শিক্ষা চালুসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

এসব উদ্যোগের জন্য তাকে অভিনন্দন জানানোর উদ্দেশ্যে শুভেচ্ছা মিছিলের আয়োজন করা হয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল দ্বারা।

বিকেল সাড়ে ৫টায় রাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি গুলশান ২ সার্কেলে গিয়ে শেষ হয়।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ফ্যাসিস্ট আমলে বিভিন্ন অধিকার আদায়ের ক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার হরণ করা হয়েছে।

কিন্তু তারেক রহমানের সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।

এদিকে, শেরে বাংলা নগর ছাত্রদলের জুলাই র‍্যালিতে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, জুলাই আন্দোলনে রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি অবদান রেখেছে ছাত্রদল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%