বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০৯:২৫ এম
কুয়াশার অভাব দেখা যাচ্ছে, সকাল থেকে রয়েছে ঝলমলে রোদ। তবে উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের প্রভাব কমছে না। রাতভর চলা হিমেল বাতাসের কারণে ভোর থেকে সকাল পর্যন্ত ঠান্ডা অনুভূত হচ্ছে। বিশেষ করে খোলা জায়গা ও সড়কে চলাচলকারী মানুষের জন্য শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে এমন আবহাওয়া লক্ষ্য করা গেছে। আগের দিনগুলোর মতো সকালে কুয়াশা না থাকলেও ঠান্ডা বাতাসের জন্য শীত অনুভূত হচ্ছে। সকালে কাজে বের হওয়া শ্রমজীবী মানুষ, কৃষক এবং পথচারীদের শীত উপেক্ষা করে চলাচল করতে দেখা গেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। আগের দিন বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয় বাসিন্দাদের মতে, দিনের বেলায় রোদে কিছুটা গরম অনুভূত হলেও সন্ধ্যার পর শীতের প্রকোপ বাড়তে থাকে। রাতভর ঠান্ডা বাতাসের কারণে ভোরে শীত বেশি অনুভূত হয়। দিনমজুরদেরও সকালে কাজে বের হতে ঠান্ডার কারণে কিছুটা অসুবিধা হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, বৃহস্পতিবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকাতে প্রতিদিনই কেনাকাটার জন্য কোথাও না কোথাও যেতে হয়। তবে, মার্কেটে যাওয়ার পূর্বে ওই এলাকার সাপ্তাহিক বন্ধের দিনটি জানা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যথায়, বিড়ম্বনায় পড়তে হতে পারে আপনাকে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তারিখে দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও দোকানপাট বন্ধ থাকবে।
বন্ধ থাকবে যেসব মার্কেট
মোহাম্মদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট, টাউন হল মার্কেট, মিরপুর স্টেডিয়াম মার্কেট, শাহ আলী সুপার মার্কেট, কর্ণফুলী গার্ডেন সিটি, পীর ইয়ামেনি মার্কেট, পল্টন সুপার মার্কেট এবং গুলিস্তান কমপ্লেক্স।
বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট
মোহাম্মাদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, মিরপুর স্টেডিয়াম, চিড়িয়াখানা, টেকনিক্যাল, কল্যাণপুর, আসাদগেট, ইস্কাটন, মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগের একাংশ, শাজাহানপুর, শান্তিনগর, শহীদবাগ, শান্তিবাগ, ফকিরারপুল, পল্টন, মতিঝিল, টিকাটুলি, আরামবাগ, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, রমনা শিশু পার্ক, নিউমার্কেট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও হাইকোর্ট ভবন এলাকা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ