০৭:৩৪ পি.এম
চট্টগ্রামসহ দেশের ২০ জেলায় বন্যা ও পাহাড় ধসে ২১ জন মৃত্যু বরণ করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী। তিনি বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
মাওলানা বলেন, ভারতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতি বৃষ্টির কারণে প্রাকৃতিক দুর্যোগে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে।
বিশুদ্ধ পানি ও খাবারের অভাবে কিছু পরিবার গবাদি পশু নিয়ে দিশেহারা হয়ে পড়েছে। ইতিমধ্যে অনেক পর্যটক বন্যার কারণে পাহাড়ে আটকা পড়েছেন। নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ার ফলে অনেক এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। নদী ভাঙনের কারণে অসংখ্য পরিবার সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে। চার হাজার হেক্টর ফসলী জমি পানিতে তলিয়ে যাওয়ার ফলে কৃষকরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
আরও পড়ুন: সাঈদীর মামলার বাদী মানিক পশারীর দাফন পুলিশ প্রহরায় সম্পন্ন
মাওলানা মিয়াজী আরও বলেন, বন্যা ও পাহাড় ধসে প্রতিবছরই অনেক লোক হতাহত হয়। সবচেয়ে দুরবস্থায় রয়েছেন রোহিঙ্গা আশ্রয় কেন্দ্রের লোকজন। তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোর আগ পর্যন্ত ন্যূনতম নাগরিক সুবিধা প্রদান করা সরকারের দায়িত্ব। পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী দরিদ্র পরিবারের সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে রাষ্ট্রীয়ভাবে তাদের ঘরবাড়ি তৈরি করে পুনর্বাসনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আমীরে খেলাফত।
আজ শনিবার বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে আমেলায় সভাপতির বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। বৈঠকে উপস্থিত ছিলেন মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, সিনিয়র নায়েবে আমির শাইখুল হাদিস মাওলানা শেখ আজিম উদ্দিন, নায়েবে আমির মাওলানা সাঈদুররহমান, মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব হাজী জালাল উদ্দিন বকুল, মাওলানা সানাউল্লাহহাফেজ্জী, মাওলানা সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা কামরুল ইসলাম, অর্থ সম্পাদক হাজী আবুল হাসান শাহজাহান, মাওলানা রুহুল আমিন, মাওলানা সাজেদুররহমান ফয়েজী, ইঞ্জিনিয়ার মুফাসসির হোসাইন, মুফতি আব্দুল বারী, অ্যাডভোকেট জয়নুল আবেদিন বকুল, মাওলানা ইলিয়াস মাদারীপুরী, ডাক্তার নিয়ামত আলী ফকির আতিকুল ইসলাম, মাওলানা খন্দকার মোস্তাক আহমদ শরীয়তপুরী, মাওলানা কারী সিদ্দিকুর রহমান, মাওলানা সাইফুল ইসলাম জামালী, মুফতী শিহাব উদ্দিন কাসেমী, মাওলানা গাজী ইউসুফ, মাওলানা আল আমিন, মুফতী মোশাররফ হোসেন রায়পুরী, মুফতি আবুল হাসান কাসেমী, মাওলানা শেখ সাদী, মাওলানা মুশফিকুর রহমান জামাল।
পার্বত্য অঞ্চল রাঙ্গামাটি জেলার পর্যটন কেন্দ্র সাজেকভ্যালীতে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে মাওলানা মিয়াজী বলেন, মানুষ人的 জন্য। যারা মানুষের সাহায্যে এগিয়ে আসে সৃষ্টিকর্তা তাদেরকে সাহায্য করেন। সুতরাং বন্যা কবলিত এলাকাগুলোতে দলের নেতাকর্মীসহ দেশের বিত্তশালীদেরকে সাধ্যানুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: দক্ষিণ কোরিয়া সফর শেষে দেশে ফিরলেন প্রতিমন্ত্রী নুর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন