ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

জাতীয় গৃহায়ণে বদলি নিয়ে বিতর্ক: অভিযোগ থাকা কর্মকর্তাদের পদায়ন ঘিরে প্রশ্ন?


জাতীয় গৃহায়ণে বদলি নিয়ে বিতর্ক: অভিযোগ থাকা কর্মকর্তাদের পদায়ন ঘিরে প্রশ্ন?

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সাম্প্রতিক বদলি আদেশকে কেন্দ্র করে অনিয়ম, পক্ষপাতিত্ব এবং অভিযোগ থাকা কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদে পদায়নের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা-কর্মচারীর দাবি, বিতর্কিত ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের পরিবর্তে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের উপ-পরিচালক (প্রশাসন ও প্রশিক্ষণ) মো. মুশফিকুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে (স্মারক নং: ২৫.৩৮.০০০০.৩০২.১৯.০১৭.২৪) ১৪ জন কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়। আদেশটি প্রকাশের পর থেকেই প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

ভুক্তভোগী কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ, যাদের মধ্যে কেউ কেউ মাত্র ছয় মাস আগে ঢাকার বাইরে থেকে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত প্রধান কার্যালয়ে যোগদান করেছিলেন, তাদের কোনো সুস্পষ্ট প্রশাসনিক প্রয়োজন বা যৌক্তিক কারণ ছাড়াই আবার বদলি করা হয়েছে। তাদের ভাষ্য, এ ধরনের সিদ্ধান্ত প্রচলিত বদলি নীতিমালা ও প্রশাসনিক রীতিনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

এছাড়া প্রকৌশল শাখায় ড্রাফটসম্যানের সংকট থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট শাখায় বদলী বা সংযুক্ত না দিয়ে মোঃ হানিফ মিয়া কে ভূমি শাখায় সংযুক্ত দেওয়ায় নিয়ম বহির্ভূতভাবে বিশেষ সুবিধা দেওয়া বা নেয়ার প্রশ্ন জাগে। এতে করে বদলীর আদেশ প্রশ্নবিদ্ধ ও আর্থিক লেনদেনের আভাস পাওয়া যায়।

একাধিক কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ, যাদের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি, ভুয়া চালান এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত বা বিভাগীয় ব্যবস্থা গ্রহণ না করে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে হিসাব সহকারী মোস্তফা হোসাইন ফুয়াদ এবং ড্রাফটসম্যান মো. হানিফ মিয়ার পদায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে জানা যায়, মোস্তফা হোসাইন ফুয়াদের বিরুদ্ধে সরকারি চালান জালিয়াতির মাধ্যমে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বিভাগীয় মামলা হয়েছিল। তাদের ভাষ্য অনুযায়ী, পরে তিনি অর্থ ফেরত দিয়ে ক্ষমা প্রার্থনা করলে চাকরিতে বহাল থাকেন। এছাড়া অভিযোগকারীদের আরও দাবি, অতীতে তিনি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সচিবের ব্যক্তিগত সহকারী (পিএ) হিসেবে দায়িত্ব পালনকালে বোর্ড সভার নেগেটিভ সিদ্ধান্তেকে পজিটিভ করে অনিয়মের মাধ্যমে কোটি টাকার আর্থিক সুবিধা গ্রহণ করেন। এসব অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তৎকালীন চেয়ারম্যান শহীদুল্লাহ খন্দকার তাকে ঢাকার বাইরে বদলি করেছিলেন বলে জানা যায়।

অভিযোগকারীদের দাবি, ফুয়াদের খালাতো ভাই ফারুককেও গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়েছে এবং একটি প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে এসব বদলি কার্যক্রম পরিচালিত হয়েছে।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

একইসঙ্গে তারা অভিযোগ করেন, দুর্নীতির মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে অভিযুক্ত মো. অলিউল ইসলামকে নির্বাহী প্রকৌশলীর চলতি দায়িত্ব দেওয়া হয়। অভিযোগকারীদের ভাষ্য, চেয়ারম্যান ফেরদৌসী বেগম এবং সাবেক সদস্য (প্রশাসন ও অর্থ) মো. আলমগীর হোসাইনের সময়ে প্রকাশিত কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রমে অলিউল ইসলামকে সম্পৃক্ত করা হয়। তাদের দাবি, ওই নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক নিয়োগ বাণিজ্য সংঘটিত হয়েছে।

অভিযোগকারীরা আরও বলেন, অলিউল ইসলামের ব্যাংক হিসাব ও আর্থিক লেনদেন দুদকের মাধ্যমে তদন্ত করা হলে অভিযোগের প্রকৃত চিত্র উঠে আসতে পারে।

এ বিষয়ে জানতে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের উপ-পরিচালক (প্রশাসন ও প্রশিক্ষণ) মো. মুশফিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

অন্যদিকে, অভিযোগে নাম আসা মোস্তফা হোসাইন ফুয়াদ, মো. হানিফ মিয়া, মো. অলিউল ইসলাম, ফারুক, চেয়ারম্যান ফেরদৌসী বেগম এবং সাবেক সদস্য মো. আলমগীর হোসাইনের বক্তব্যও এই প্রতিবেদন প্রকাশ পর্যন্ত পাওয়া যায়নি।

আরও পড়ুন: নিম্নতম মজুরি বোর্ড অচিরেই গঠন হবে: শ্রমমন্ত্রী

সংশ্লিষ্ট মহলের দাবি, অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সাধারণ মানুষের আস্থা পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশি পিস্তলসহ যশোরে আটক ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

১০:২৭ এম


বিদেশি পিস্তলসহ যশোরে আটক ১

যশোরে একজনকে আটক করেছে র‌্যাব, তার সঙ্গে একটি বিদেশি পিস্তল ছিল।

শনিবার (২৫ জুলাই) রাতের দিকে শহরের শংকরপুর চোপদারপাড়া বারেক সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম শাহাদাত হোসেন (৪০) তিনি একই এলাকার শাহাজানের ছেলে।

র‍্যাব-৬-এর অধিনায়ক মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স জানান, রাত সোয়া ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, শাহাদাত হোসেনের বাড়িতে অবৈধ অস্ত্র রয়েছে। তার নেতৃত্বে একটি দলে ওই বাড়িতে অভিযান চালায়।

এ সময় তারা শাহাদাত হোসেনকে আটক করেন। পরে তল্লাশি চালিয়ে তার ঘর থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, শাহাদাত তার নিজস্ব লেদ মেশিনে ‘ওয়ান শুটারগান’ তৈরি করতেন। এছাড়াও বেনাপোল সীমান্ত দিয়ে বিভিন্ন সময়ে বিদেশি অস্ত্র এনে বিক্রি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এ ঘটনায়, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

র‍্যাব জানায়, শাহাদাত এর আগেও ডিবি পুলিশের হাতে অস্ত্রসহ আটক হয়েছিল। তার বিরুদ্ধে আরও কোনো মামলা রয়েছে কিনা, সেটি খতিয়ে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ফারহানের ফুলহ্যামের মূল দলে অভিষেক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

১০:৩০ এম


বাংলাদেশি বংশোদ্ভূত ফারহানের ফুলহ্যামের মূল দলে অভিষেক

বাংলাদেশের ফুটবলের জন্য নতুন সম্ভাবনার নাম ফারহান আলী ওয়াহিদ। জাতীয় দলের জার্সিতে এখনও অভিষেক হয়নি, তবে ইংলিশ ক্লাব ফুলহ্যামের মূল দলে প্রথমবারের মতো মাঠে নেমে নতুন এক মাইলফলক আয়োজন করেছেন এই তরুণ উইঙ্গার। তিনি প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে নরউইচ সিটির বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে খেলেন।

ফারহান, যিনি ১৯ বছর বয়সী, ম্যাচের ৪৬তম মিনিটে মাঠে নামেন। যদিও তিনি গোল বা অ্যাসিস্ট করতে পারলেন না, তবুও ফুলহ্যামের মূল দলের হয়ে অভিষেকটাই ছিল দিনের সবচেয়ে বড় অর্জন। যদিও রুদ্ধদ্বার ম্যাচে ফুলহ্যাম ২-০ গোলে হেরে গেছে, তবে ক্লাবের অফিসিয়াল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ফারহানের একটি বাঁকানো শট বিপক্ষ গোলরক্ষককে কঠিন পরীক্ষায় ফেলেছিল।

২০০৬ সালের ৯ ডিসেম্বর ইংল্যান্ডে জন্মগ্রহণকারী ফারহানের বাবা-মা দুজনেই বাংলাদেশি বংশোদ্ভূত এবং তাদের শিকড় সিলেটে। ফুটবলের হাতেখড়ি চেলসির একাডেমিতে হলেও, ২০১৯ সালে তিনি ফুলহ্যামের একাডেমিতে যোগ দেন। এরপর ধাপে ধাপে বয়সভিত্তিক দলগুলো পার হয়ে তিনি ক্লাবটির অন্যতম সম্ভাবনাময় ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

ফারহান ২০২২ সালে এফএ ইয়ুথ কাপে অনূর্ধ্ব-১৮ দলে অভিষেক, ২০২৩ সালে স্কলারশিপ চুক্তি এবং ২০২৪ সালে অনূর্ধ্ব-২১ দলে সুযোগ পেয়ে প্রতিটি ধাপেই নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন। বাঁ প্রান্তে তার গতি, ড্রিবলিং এবং এক-অন-এক অবস্থানে প্রতিপক্ষকে হারানোর দক্ষতা তাকে আলাদাভাবে নজর কাড়তে সক্ষম করেছে।

তার ধারাবাহিক পারফরম্যান্সের ফল হিসেবে ২০২৫ সালে ফুলহ্যামের সঙ্গে প্রথম পেশাদার চুক্তি করেন তিনি। ২০২৫-২৬ মৌসুমে প্রিমিয়ার লিগ টু-তে দুর্দান্ত খেলার সুবাদে নভেম্বরে মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হন এবং মৌসুম শেষে বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকাতেও স্থান পান।

এদিকে, বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার সম্ভাবনাও জোরালো হচ্ছে। চলতি বছরের মে মাসে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানিয়ে ছিলেন যে, ফারহানকে বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। তার বাংলাদেশি পাসপোর্টের কাজ চলছে এবং সেপ্টেম্বরে আন্তর্জাতিক উইন্ডোতে তাকে দলে পাওয়ার লক্ষ্য রয়েছে ফেডারেশনের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনার আমলে বেড়েছে শিক্ষিত বেকারত্ব: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

১০:৩৩ এম


শেখ হাসিনার আমলে বেড়েছে শিক্ষিত বেকারত্ব: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

শেখ হাসিনার অধীনে শিক্ষিত বেকারত্বের হার বৃদ্ধি পেয়েছে, এই ধরনের মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

শনিবার (২৫ জুলাই) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পপুলেশন সায়েন্স বিভাগের উদ্যোগে আয়োজিত একটি সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে তিনি এই মন্তব্য করেন।

প্রধান আলোচক হিসেবে ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, পতিত সরকার জনমিতিক বোঝা নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। জনমিতিক যেখানে সমৃদ্ধির কথা, সেখানে আমরা আজও জনমিতিক বোঝা সহ্য করছি। কর্মক্ষম মানুষের সংখ্যা ব্যাপক, কিন্তু নির্ভরশীল মানুষের সংখ্যা কমে গেছে। কিন্তু শিক্ষিত বেকারত্বের হার বেড়ে যাচ্ছে। ২০২০ সাল থেকে অবস্থা আরও খারাপ হয়ে গেছে। যেসব ব্যক্তি শিক্ষায় নেই, কর্মসংস্থানে নেই, প্রশিক্ষণে নেই, তাদের মধ্যে ৪১%। এদের মধ্যে নারীদের সংখ্যা ৬২%। বেকারত্বের সংখ্যা ২০২০ সাল থেকে ক্রমাগত বৃদ্ধি পেয়েছে।

আমাদের সুযোগ ছিল যে, প্রতি চারজনের মাঝে একজন যুবক। কিন্তু পতিত সরকার সেই সুযোগটি গ্রহণ করতে পারেনি। একটি দেশের সঙ্গে কতটা গাদ্দারি করলে জনশক্তিতে জনগণের ওপর চাপিয়ে দেওয়া হয়। শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল ০.৭%। যে শিক্ষার্থী ১২টি শ্রেণি সম্পন্ন করেছে, তার স্থান পাঁচ ধাপ নিচে।

তিনি যোগ করেন, আপনার বিশ্ববিদ্যালয়ে কিন্তু এটি পড়ানো হয় না যে, মরহুম বেগম খালেদা জিয়ার সময় দারিদ্র্য কমে গিয়েছিল। পরবর্তী সময়ে, দারিদ্র্য বিমোচনের হার বেড়ে গিয়েছিল। কিন্তু আমি আশা করি যে, ২০৩৫ সালের মধ্যে কর্মসংস্থান বৃদ্ধি, সামাজিক ব্যয় বৃদ্ধি ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে জনমিতিক বোঝাকে জনমিতিক লভ্যাংশে পরিণত করা সম্ভব হবে।

তিনি স্বাস্থ্য খাতের উন্নয়ন নিয়েও বলেন, উপজেলা হাসপাতালগুলোতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ২০ টি শয্যা و মরহুমা বেগম খালেদা জিয়ার সময় ৩০ টি শয্যায় উন্নীত করা হয়েছিল। এরপর আর বৃদ্ধি হয়নি। আমরা এসে এটি ১০১ শয্যায় উন্নীত করেছি। আমাদের একটি দর্শন রয়েছে সবার আগে বাংলাদেশ; অর্থাৎ সকলকে সঙ্গে নিয়ে বাংলাদেশ। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, তিনি "আই হ্যাভ এ প্ল্যান"।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মোশারফ হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দীন এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পপুলেশন সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান ড. কে. এম. মুস্তাফিজুর রহমান। এছাড়া বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা এতে অংশগ্রহণ করেন।

আলোচনা শেষে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আয়োজিত বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় দিনের তাপমাত্রা বাড়ার আভাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

১০:৩৫ এম


ঢাকায় দিনের তাপমাত্রা বাড়ার আভাস

রাজধানী ঢাকায় আজ দিনের তাপমাত্রা সামান্যভাবে বাড়তে পারে বলে তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর ফলে গরমের অনুভূতি আগের তুলনায় কিছুটা বাড়ার আশঙ্কা রয়েছে। তবে গরম বাড়ার পাশাপাশি রাজধানীতে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টির সম্ভাবনাও বিদ্যমান।

রোববার (২৬ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় হালকা বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সে সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, শনিবার (২৫ জুলাই) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এবং সোমবার (২৭ জুলাই) সূর্যোদয় হবে সকাল ৫টা ২৭ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

অন্যদিকে গতকাল রাতে প্রকাশিত সারা দেশের ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%