০৪:৪৬ পি.এম
বাংলাদেশ ক্রিকেট বোর্ড গতকাল (১২ জুন) অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় ওয়ানডের স্কোয়াড ঘোষণা করেছিল। নির্বাচকরা কোনো পরিবর্তন ছাড়াই এই ম্যাচের স্কোয়াড সাজিয়েছিলেন। তবে মাঠে নামার আগের দিন স্কোয়াডে শেখ মেহেদীকে যুক্ত করা হয়েছে।
আজ (১৩ জুন) বিসিবি পরিবর্তিত স্কোয়াড ঘোষণা করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
আসল কারণে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের অসুস্থতা। তার অসুস্থতার কারণে বাড়তি অলরাউন্ডার অপশন হিসেবে শেখ মেহেদীকে রাখা হয়েছে। দ্বিতীয় ওয়ানডেতে বল মাথায় লেগে মিরাজ আঘাত পাওয়ার পর হাসপাতালে যেতে হয়েছিল। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়, মিরাজের অবস্থা আশঙ্কাজনক নয়। তবে ম্যাচ খেলার মতো তিনি ফিট কি না, তা আগামীকাল আরও পরীক্ষা নিরীক্ষা করে জানা যাবে বলে বিসিবি জানিয়েছে।
আরও পড়ুন: মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা
ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে স্মরণীয় দুটি জয়ের পরে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ১৪ জুন তৃতীয় ওয়ানডে ম্যাচে মাঠে নামার অপেক্ষায়। মিরপুরে খেলা শুরু হবে সকাল ১১টায়। সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে টাইগাররা, সিরিজ জয়ও নিশ্চিত হয়েছে।
বাংলাদেশের তৃতীয় ওয়ানডের স্কোয়াডঃ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা, শেখ মেহেদী হাসান।
আরও পড়ুন: রিয়াল মাদ্রিদ লা লীগার সভাপতি তেবাসের পদত্যাগের দাবি জানাল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন