প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দক্ষিণ আফ্রিকায় চলমান অভিবাসীবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশ হাইকমিশন প্রেটোরিয়ায় বাসকারী বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা জারি করেছে।
শনিবার (১৩ জুন) হাইকমিশনের ওই বার্তায় উল্লেখ করা হয় যে, দক্ষিণ আফ্রিকায় অবৈধভাবে অবস্থানকারী বিদেশি নাগরিকদের দেশত্যাগে বাধ্য করার প্রেক্ষিতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা এই বিষয়ে সম্মিলিতভাবে আলোচনা করছেন দেশটির কেন্দ্রীয় এবং প্রাদেশিক সরকারের সঙ্গে।
হাইকমিশন জানায়, সম্প্রতি ১০ জুন জোহানেসবার্গ বিমানবন্দরে আটক হওয়া ৯ জন বাংলাদেশি নাগরিকের অবৈধ ভ্রমণ ও গ্রেফতারের ঘটনা স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ায় বিষয়টি ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। এই গত দুই দিনে আরও প্রায় ২০ জন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে দক্ষিণ আফ্রিকায় প্রবেশ করে আটক হয়ে দেশত্যাগে বাধ্য হয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে।
বার্তায় বলা হয়, এমন পরিস্থিতিতে কোন প্রকার অবিবেচনাপ্রসূত আচরণ অনাকাঙ্ক্ষিত। বিদেশ ভ্রমণ, বসবাস ও জীবিকার জন্য অবশ্যই আইনগত প্রক্রিয়া অনুসরণ করা প্রয়োজন।
হাইকমিশন আরও জানায়, অবৈধ অভিবাসনের কারণে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বিভিন্ন দেশে ভিসা পাওয়া ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে। এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য সবাইকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া, দক্ষিণ আফ্রিকায় চলমান সহিংস পরিস্থিতিতে বাংলাদেশি নাগরিক ও তাদের ব্যবসাপ্রতিষ্ঠান সুরক্ষার জন্য স্থানীয় পুলিশ ও প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে। একই সঙ্গে প্রবাসীদের বৈধ কাগজপত্র হালনাগাদ রাখা, নিরাপদ থাকা এবং স্থানীয় কমিউনিটির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি জরুরি প্রয়োজনের জন্য হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে এই বার্তায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন