১১:০৬ পি.এম
জঙ্গল সলিমপুর এলাকার এস. এম. পাইলট উচ্চ বিদ্যালয় এবং আলিনগর উচ্চ বিদ্যালয়ে চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে দুর্যোগকবলিত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের মাননীয় ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ মনিরুজ্জামান মহোদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ নাজিমুল হক, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপস) জনাব নাজমুল হাসান, পিপিএম এবং চট্টগ্রাম জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম মহোদয়।
আরও পড়ুন: গোবিন্দগঞ্জে দোকানিকে অপহরণ করে চাঁদা আদায়ের অভিযোগ: দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, রাজনৈতিক প্রতিহিংসার দাবি বিদ্যুতের
এছাড়াও চট্টগ্রাম রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক এলাকাবাসী এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও নিম্নআয়ের পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আয়োজিত এ মানবিক কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত কর্মকর্তাবৃন্দ ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন, তাদের দুর্ভোগের কথা মনোযোগসহকারে শোনেন এবং দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ পুলিশ সর্বদা জনগণের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ মনিরুজ্জামান মহোদয় বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক সংকট ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ পুলিশের অন্যতম অঙ্গীকার।
আরও পড়ুন: ঈশ্বরদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
তিনি আরও বলেন, জনকল্যাণমূলক ও মানবিক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজের অসহায় মানুষের কল্যাণে বাংলাদেশ পুলিশ সবসময় নিবেদিত থাকবে।
চট্টগ্রাম জেলা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক ও মানবিক দায়বদ্ধতা পালনে দৃঢ়প্রতিজ্ঞ।
দুর্যোগ ও দুর্দিনে মানুষের পাশে দাঁড়িয়ে সেবার এ ধারা অব্যাহত রাখাই জেলা পুলিশের অঙ্গীকার।
আরও পড়ুন: জামিনে মুক্ত হয়ে শ্বশুরবাড়িতে পুলিশকন্যা তাসনিয়া রানা তামান্না
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন