ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কুমিল্লায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে পরিবহনসংশ্লিষ্টদের জরিমানা ও কারাদণ্ড


কুমিল্লায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে পরিবহনসংশ্লিষ্টদের জরিমানা ও কারাদণ্ড

কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাস টার্মিনালে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অভিযান চালিয়ে দুই পরিবহন সংশ্লিষ্টকে ৫০ হাজার টাকা করে জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত আদায় করা ভাড়ার অর্থ ফেরত দেওয়া হয়েছে।

সোমবার (১ জুন) দিনব্যাপী পরিচালিত এই অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন। অভিযানের সময় সরকার নির্ধারিত ৪০০ টাকার পরিবর্তে ৭০০ টাকা ভাড়া আদায়ের অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ ঘটনার প্রেক্ষিতে হানিফ পরিবহনের ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড এবং প্রান্তিক পরিবহনের সুপারভাইজারকে ৫০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন অভিযান চলাকালীন নিজ উপস্থিতিতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত আদায় করা ভাড়ার অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করেন। প্রশাসনের এই উদ্যোগে যাত্রীরা সন্তোষ প্রকাশ করেছেন।

আরও পড়ুন: কাউখালীতে ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: ইউএনও’র হাত ধোয়ার প্র্যাকটিক্যাল শিক্ষা

অভিযান শেষে পরিবহন মালিক ও সংশ্লিষ্টদের সতর্ক করে ম্যাজিস্ট্রেট বলেন, যাত্রী হয়রানি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সরকার নির্ধারিত ভাড়া ও নির্দেশনা মেনে চলতে হবে, অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুরে উদ্বোধন হলো ‘ভিলেজ ইউনিটি স্পোর্টস ক্লাব’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৯:৩৪ পি.এম


জামালপুরে উদ্বোধন হলো ‘ভিলেজ ইউনিটি স্পোর্টস ক্লাব’

‘খেলা হোক সৌহার্দ্য ও ঐক্যের বন্ধনে’, এই স্লোগানকে সামনে রেখেই জামালপুরের বকশীগঞ্জ নিলাখিয়াতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো নতুন সামাজিক ও ক্রীড়া সংগঠন ‘ভিলেজ ইউনিটি স্পোর্টস ক্লাব’।

ক্লাবের উদ্বোধন ও পবিত্র ঈদ উপলক্ষে সোমবার স্থানীয় নীলাখিয়া আর জে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় ‘ঈদ স্পেশাল ফুটবল ফাইনাল ম্যাচ’

আয়োজিত এই ম্যাচে মুখোমুখি হয় টাঙ্গাইল অঞ্চলের অন্যতম শক্তিশালী দল গল্লী পল্লী উন্নয়ন যুবক সমিতি (মির্জাপুর, টাঙ্গাইল) এবং আয়োজক দল ভিলেজ ইউনিটি স্পোর্টস ক্লাব।

ফাইনালে গল্লী পল্লী উন্নয়ন যুবক সমিতিকে ৪-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ভিলেজ ইউনিটি স্পোর্টস ক্লাব। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে ভিলেজ ইউনিটি স্পোর্টস ক্লাবের সভাপতি আল রাব্বি বলেন, "আমাদের ক্লাবের মূল উদ্দেশ্য হলো তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে ঐক্যবদ্ধ করা এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখা। আজ উদ্বোধনী দিনে বড় জয়ের পাশাপাশি দর্শকদের এই জোয়ার আমাদের ভবিষ্যৎ পথচলাকে আরও সুন্দর করবে।"

ক্লাবের সাধারণ সম্পাদক সাগর আহমেদ শাওন বলেন, "ভিলেজ ইউনিটি স্পোর্টস ক্লাব সবসময় খেলাধুলার পাশাপাশি সামাজিক সেবামূলক কাজে নিজেদের নিয়োজিত রাখবে। ক্লাবটির সুন্দর পথচলায় আমরা এলাকার সকল স্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সততা, দায়িত্ব ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে: কৃষিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৯:৩৬ পি.এম


সততা, দায়িত্ব ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে: কৃষিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন,

জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীলতা, সততা, নিষ্ঠা ও সমন্বিতভাবে কাজ করার কোনো বিকল্প নেই।

সরকার ও প্রশাসনের প্রতিটি পর্যায়ে দায়িত্বশীলদের আন্তরিকতা, জবাবদিহিতা এবং সুশাসনের চর্চার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

সোমবার (১ জুন) বিকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘ সময় রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োজিত থাকেন।

জাতীয় সিদ্ধান্ত বাস্তবায়ন, নীতিনির্ধারণ এবং জনসেবার মান উন্নয়নে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ব্যক্তি নিজে সৎ ও দায়িত্বশীল হলে তার ইতিবাচক প্রভাব কর্মপরিবেশ ও সমাজে প্রতিফলিত হয়।

সরকারপ্রধান দেশের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবগত আছেন উল্লেখ করে মন্ত্রী বলেন,

দায়িত্ব পালনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিষ্ঠার কোনো বিকল্প নেই।

প্রশাসনিক কার্যক্রমে অপ্রয়োজনীয় ব্যয় হ্রাস, পরিকল্পনা বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং কার্যকর সিদ্ধান্ত গ্রহণে সরকার গুরুত্ব দিচ্ছে বলেও তিনি জানান।

সম্প্রতি বিভিন্ন প্রকল্প পর্যালোচনার মাধ্যমে প্রয়োজনহীন ব্যয় কমানোর উদ্যোগ গ্রহণের বিষয়টি উল্লেখ করেন তিনি।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন,

কর্তাদের যার যার অবস্থান থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে এবং কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই।

জনগণের প্রত্যাশা পূরণে সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

রাষ্ট্রের ক্ষতি হতে পারে এমন কোনো কর্মকাণ্ডের সঙ্গে কর্মকর্তারা যেন কোনোভাবেই সম্পৃক্ত না হন, সে বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসপাতালে গিয়ে শিশু রামিসার অসুস্থ বাবার খোঁজ নিলেন স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৯:৩৮ পি.এম


হাসপাতালে গিয়ে শিশু রামিসার অসুস্থ বাবার খোঁজ নিলেন স্বাস্থ্যমন্ত্রী

নৃশংস হত্যার শিকার শিশু রামিসার অসুস্থ বাবা হান্নান মোল্লার হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বর্তমানে শিশুর বাবা হান্নান মোল্লা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি রয়েছেন।

সোমবার (১ জুন) সন্ধ্যায় স্বাস্থ্যমন্ত্রী হাসপতালে উপস্থিত হয়ে হান্নান মোল্লার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এরপর সাংবাদিকদের সামনে রামিসার বাবার শারীরিক অবস্থার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, বর্তমানে হান্নান মোল্লার অবস্থা স্থিতিশীল হলেও চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থার বিস্তারিত জানতে আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। তাতেও এখনই রামিসার বাবাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হচ্ছে না।

হান্নান মোল্লা হঠাৎ অসুস্থ অনুভব করায় তার পরিবারের সদস্যরা দ্রুত হাসপাতালে নিয়ে আসেন।

এর আগে, চিকিৎসার উদ্দেশ্যে শিশুর অসুস্থ বাবাকে দেখতে হাসপাতালে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিক গিয়েছিলেন।

এদিকে, মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা সংক্রান্ত মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়েছে। এর ফলে এই মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হলো। গত ২৪ মে, ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে আজকের দিন অভিযোগ গঠন শুনানির জন্য নির্ধারণ করেছেন।

ওইদিন দুপুরের দিকে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত অভিযোগপত্র গ্রহণ করে বিচার কার্যক্রমের জন্য আদেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, রামিসা পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে ঘর থেকে বের হলে স্বপ্না কৌশলে তাকে রুমের ভেতরে নিয়ে যায়। ওইদিন সকাল সাড়ে ১০টার দিকে রামিসাকে স্কুলে যাওয়ার জন্য তার মা খোঁজতে থাকেন। একপর্যায়ে আসামির রুমের সামনে শিশুটির জুতা দেখে তাদের সন্দেহ হয়। ডাকাডাকির পর কোনও সাড়া না পেয়ে রামিসার বাবা-মা এবং অন্যান্য ফ্ল্যাটের লোকজন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আসামির শয়নকক্ষে রামিসার মস্তকবিহীন মরদেহ এবং মাথা একটি বড় বালতির মধ্যে দেখতে পান। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্বপ্নাকে হেফাজতে নেয়। পুলিশ, তথ্যপ্রযুক্তির সাহায্যে নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার সামনে থেকে সোহেল রানাকে গ্রেফতার করে।

এ ঘটনায় ভিকটিমের বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন। গত ২০ মে আসামি সোহেল রানা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন এবং ঘটনার পূর্বে ইয়াবা সেবনের কথা জানান তিনি।

জবানবন্দিতে সোহেল জানান, ১৯ মে সকাল সাড়ে ৯ টার দিকে রামিসা ঘর থেকে বের হলে তার স্ত্রী স্বপ্না আক্তার তাকে রুমের ভেতরে নিয়ে যায়। এরপর এসময় সোহেল বাথরুমে নিয়ে ছোট্ট রামিসাকে ধর্ষণ করে। এতে শিশুটি জ্ঞান হারায় এবং তার মা দরজায় ঘণ্টা দিতে থাকে। তখন সোহেল তাকে গলা কেটে হত্যা করে। মরদেহ গুম করতে মাথা ধারালো ছুরি দিয়ে কেটে আলাদা করে। দুই হাত কাঁধ থেকে আংশিক বিচ্ছিন্ন করে মরদেহ বাথরুম থেকে শয়নকক্ষে এনে খাটের নিচে রাখে। এছাড়া, ছুরি দিয়ে যৌনাঙ্গ ক্ষতবিক্ষত করে। ঘটনার সময় তার স্ত্রী একই রুমে ছিলেন ও পরে জানালার গ্রিল কেটে পালিয়ে যায়। মাদক সেবন করে বিকৃত যৌনকর্মে লিপ্ত হওয়া এই আসামি আদালতকে জানান, ভুক্তভোগীর পরিবারের সঙ্গে পূর্বে কোনো শত্রুতা ছিল না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিখোঁজের পর গাজীপুরে যুবকের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৯:৪১ পি.এম


নিখোঁজের পর গাজীপুরে যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুরের কাশিমপুর এলাকায় তুরাগ নদীতে নিখোঁজ যুবক রাসেলের লাশ উদ্ধার করা হয়েছে। ৪২ ঘণ্টার দীর্ঘ সময় পর সোমবার দুপুরের দিকে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানার নামাবাজার এলাকা থেকে পানিতে ভাসমান অবস্থায় তার নিথর দেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

নিহত যুবক রাসেল (২২) কাশিমপুর থানাধীন ৩ নম্বর ওয়ার্ডের গোবিন্দবাড়ী এলাকার ফজল আলীর ছেলে। এর আগে, শনিবার বিকেলে কাশিমপুরের নামাবাজার ৬ নম্বর ওয়ার্ডের জেলেপাড়া এলাকার তুরাগ নদীতে নৌভ্রমণের সময় দুর্ঘটনার শিকার হন যুবক রাসেল। ঈদের ছুটিতে কয়েকজন বন্ধু মিলে তুরাগ নদীতে নৌভ্রমণে বের হন। নৌকা থেকে ডিজে গান বাজিয়ে আনন্দ-উল্লাস চলছিল। এক পর্যায়ে রাসেল ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যান। সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও মুহূর্তের মধ্যে তিনি পানির নিচে তলিয়ে যান এবং নিখোঁজ হন। ঘটনার পরপরই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। ঘটনার পর উদ্ধারকারী ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছাতে বেশ কিছু সময় নেয়। অবশেষে রবিবার সকালে ডুবুরি দলের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। নিখোঁজ যুবককে উদ্ধার করতে ডুবুরি দলের পাশাপাশি স্থানীয় জেলে, নৌকার মাঝি ও এলাকাবাসীও নিখোঁজ যুবকের সন্ধানে সহায়তা করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানার এসআই আরিফ হোসেন জানালেন, নৌভ্রমণের সময় নৌকা থেকে পড়ে যুবক রাসেল নিখোঁজ হন। সোমবার দুপুর পৌনে একটার দিকে স্থানীয় লোকজন ধনঞ্জয়খালি নামাবাজার এলাকায় তুরাগ নদীতে লাশ ভাসতে দেখেন এবং নিহতের পরিবারকে খবর দেন। পরে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে লাশ সনাক্ত করেন। এর পর খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করেন। বেলা তিনটার দিকে কাশিমপুর থানা পুলিশ লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, লাশটি অর্ধগলিত অবস্থায় ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%