০৩:২১ পি.এম
দেশে জ্বালানি তেলের দাম বাধ্য হয়ে বাড়ানোর তথ্য দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশের বাজারেও তা দ্রুত কমানো হবে।
সোমবার (১ জুন) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই বিষয়গুলোর অবতারণা করেন প্রতিমন্ত্রী।
জ্বালানি তেলের দাম রোববার (৩১ মে) রাতের ঘটনার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেছেন, 'আপনারা জানেন যে প্রতিমাসে মূল্য সমন্বয় করা হয়। মে মাসে মূল্য সমন্বয় না হওয়ার কারণ হলো, এপ্রিল মাসে একটি অ্যাডজাস্টমেন্ট (সমন্বয়) করা হয়েছিল।'
আরও পড়ুন: প্রতিবন্ধীদের জন্য অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা ঘোষণা করলেন সমাজকল্যাণমন্ত্রী
অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, 'একান্ত সময়ে যখন উপায়হীন হয়ে পড়ে তখনই এমন কিছু অপ্রিয় সিদ্ধান্ত হয়তো সরকারকে নিতে হয়। মিডল ইস্ট ক্রাইসিসের কারণে এই বাস্তবতা এসেছে।'
তিনি জানান, আমাদের জ্বালানির মূল কনজাম্পশন (ভোগ) ডিজেল ৬৬ শতাংশ এবং এর পেছনেই সরকারের সবচেয়ে বেশি ভর্তুকি দেওয়া লাগে। এ বিশয়ে তিনি বলেন, 'এটা কিন্তু পরে আনটাচড রেখেছি। ফর হোয়াট রিজন? সাধারণ মানুষ যেন কোনোভাবে অ্যাফেক্টেড না হন। তবে আমি যেটা বলেছি, আমরা উপায়হীন। এটা আমি শুধু বলছি না, আপনাদের তুলনায় আপনারাও ভালো জানেন। সেই কারণে কিছু কিছু জায়গায় বাধ্য হয়ে কিছু অ্যাডজাস্টমেন্ট (সমন্বয়) করতে হচ্ছে।'
তিনি আরও একবার বলেন, 'আমরা আশাবাদী যে, মধ্যপ্রাচ্য সংকট খুব শিগগিরই সমাধান হবে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশের বাজারেও তা কমবে।'
আরও পড়ুন: ফেনীতে সাংবাদিককে মারধর ও হত্যার হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলর আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন