ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ভোলায় মোটরসাইকেল শোভাযাত্রায় ব্রাজিল সমর্থকের মৃত্যু


ভোলায় মোটরসাইকেল শোভাযাত্রায় ব্রাজিল সমর্থকের মৃত্যু

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের শোভাযাত্রায় অংশ নিয়ে tragically এক যুবক নিহত হয়েছেন। শনিবার বিকালে ভোলা-চরফ্যাশন সড়কের বোরহানউদ্দিন উপজেলার টগবী ইউনিয়নে মনসুর আলী দালাল বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটেছে।

নিহতের নাম মো. ইসমাইল (২৫)। তিনি কুঞ্জেরহাট চৌকিদার বাড়ির মো. মাকসুদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার বোরহানউদ্দিন উপজেলা থেকে বিশ্বকাপ ফুটবল ব্রাজিলের সমর্থকদের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

ভোলা-চরফ্যাশন সড়কের উদয়পুর রাস্তায় শোভাযাত্রায় অংশ নিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে মো. ইসমাইল সড়কের পাশে ছিটকে পড়ে যান।

এ সময় তাকে দ্রুত উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রেজওয়ানুল ইসলাম বলেন, "অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে মৃত্যু হয়েছে।"

আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
চট্টগ্রামের লালদিঘি ময়দানে জামায়াত আমির

ব্যাংক ডাকাতের গাড়িতে চড়ে সংসদে যাওয়া সরকার জনগণের নয়

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৯:১৪ পি.এম


ব্যাংক ডাকাতের গাড়িতে চড়ে সংসদে যাওয়া সরকার জনগণের নয়

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান বলেছেন, "ব্যাংক ডাকাতের গাড়িতে চড়ে সংসদে যাওয়া সরকার জনগণের নয়। তারা নিজেদের অনেক কিছু দিতে পারলেও জনগণকে কিছু দিতে পারবে না। পেছনের তিন মাসে তার প্রমাণিত হয়েছে। আগে শোনা যেতো সবাই খারাপ, শুধু শেখ হাসিনা ভালো। কিন্তু এখন শোনা যাচ্ছে সবাই খারাপ, শুধু প্রধানমন্ত্রী ভালো। মূলত ফ্যাসিস্ট আমলের দেখিয়ে দেওয়া পথেই এই সরকার হাঁটছে। তারা জনগণের ভাগ্য উন্নয়ন করতে পারবে না।"

শনিবার বিকেলে চট্টগ্রামের লালদিঘি ময়দানে গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদূর্ভোগ লাঘব ও দ্রব্য মূল নিয়ন্ত্রণের দাবিতে ১১ দলীয় ঐক্য আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে শনিবার দুপুর ১২টা থেকেই চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে জামায়াতে ইসলামী, এনসিপি, জাগপা, এলডিপিসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা লালদিঘির ময়দানে আসতে থাকেন। বিকেল তিনটার আগেই সমাস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। সমাবেশে নেতাকর্মীরা গণভোটের রায় বাস্তবায়ন করতে সরকারকে আহ্বান জানিয়ে নানারকম প্ল্যাকার্ড প্রদর্শন করেন। সমাবেশকে ঘিরে লালদিঘি ও আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

এসময় জামায়াত আমীর সরকারের উদ্দেশ্যে বলেন, "আপনারা যদি ভালো করেন আমরা প্রশংসা করব। কিন্তু ভুল করলে বা খারাপ করলে অবশ্যই সমালোচনা করব। আপনাদের সময় খুবই সীমিত। এই সীমিত সময়ে যদি পরিবর্তন হয়ে যান তাহলে আপনাদের অভিনন্দন জানাব। আর না হলে আপনাদের বিদায়ের জন্য প্রস্তুতি নিতে হবে। এই চট্টগ্রাম থেকেই সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে।"

কক্সবাজারে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে জামায়াত আমীর বলেন, "তিনি বলেছেন, মদ, সিগারেটের দাম বাড়ায় বিরোধী দল বাজেটকে স্বাগত না জানিয়ে সমালোচনা করছে। মূলত মদের দাম বাড়ায় নয়, তেল, গ্যাস ও নিত্য পণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করছি। প্রয়োজনে রাজপথেও নামব। তিনি যা বলেছেন, তা সম্পূর্ণ ভুয়া।"

জামায়াত আমীর আরও বলেন, "গণভোটের গণরায় সরকারকে অবশ্যই মানতে হবে। সরকার সংসদে বলেন, তাদেরকে জনগণকে ৫১ শতাংশ ভোটে জনগণ ক্ষমতায় পাঠিয়েছে। তারা ৫১ শতাংশ দেখলেও তার চেয়ে বেশি ৭০ শতাংশ মানুষের গণভোটের গণরায় বুঝেন না, দেখেনও না। তাদেরকে কিভাবে দেখাতে হয় সেটি জনগণ জানে। যেভাবে ৯৬ সালে তত্ববধায়ক সরকারের দাবি মানতে জনগণ তাদের বাধ্য করেছিল, প্রয়োজনে গণভোটের রায় বাস্তবায়নে আবারও সেভাবেই বাধ্য করা হবে। জুলাইয়ের সঙ্গে কোন আপোষ হবে না।"

জাতীয় সংসদে স্পিকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিরোধী দলীয় নেতা বলেন, "অনেক বিষয়ে কথা বলতে দেওয়া হচ্ছে না। এভাবে যদি বাক স্বাধীনতা হরণ করা হয় তাহলে আমরা জনতার সংসদে ফিরে আসতে বাধ্য হব।"

তিনি বলেন, "৭০ ভাগ মানুষ রায় দিয়েছে মানতে হবে সরকারকে। যেই সরকার জনগণের রায় মানে তারা জনগণের সরকার হতে পারে না। জনগণের রায় না মানলে জনগণ বসে বসে আঙ্গুল চুষবে না।" জামায়াত আমীর বলেন, "আমরা চেয়েছি জনগণের সব সমস্যার সমাধান সংসদে হোক। কিন্তু সরকার চায়নি। সরকার আমাদেরকে রাজপথে ঠেলে দিয়েছে। তাদের কর্মকাণ্ডে আমরা বাধ্য হয়েছি রাজপথে নেমে আসতে। এখানে আর কোন স্পিকারের অনুমতির প্রয়োজন হবে না।"

এসময় তিনি সীমান্তের প্রসঙ্গ টেনে বলেন, "একটা স্বাধীন সার্বভৌম সংসদে কি হচ্ছে আপনারা জানেন। দেশের সীমান্ত নিয়ে নোটিশ দিয়েছিলাম। সেই নোটিশ নিয়ে তালবাহানা করা হচ্ছে। বয় কিসের? কাকে ভয় পান? কাকে খুশি করতে চান? যদি জনগণের সরকার হয়ে থাকেন আমাদেরকে সংসদে আলোচনা করতে সুযোগ দিন। আমরা সংসদে উত্তেজনা সৃষ্টির জন্য আলোচনা করতে চায় না, আমরা আলোচনা করতে চায় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে সুসংহত করতে।"

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে এলডিপি’র চেয়ারম্যান কর্নেল অলি আহমদ, বীর বিক্রম প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, "যারা আপনার পাশে রয়েছে তারা আপনাকে ভুল বুঝাচ্ছেন। অন্যদের দোষ দিয়ে লাভ নেই। ইঁদুর আপনার ঘরে। দিল্লির দাসরা আপনারা ঘরে। দালালেরা আপনার ঘরে। আগে ঘর সামলান। তারপর অন্যকে দোষ দেন। এভাবে সবাইকে শত্রু করে আপনি বেশি দিন টিকতে পারবেন না। তাই সময় থাকতে বলছি, আপনি বিরোধী দলকে বন্ধু বানান। তাহলে হয়তো টিকতে পারবেন। কারণ বিরোধী দল সংস্কার চায়, তাদের নিজেদের লাভ চায় না। বিরোধী দল চায় এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হোক, সিস্টেমের পরিবর্তন চায়।"

ভারতের উদ্দেশ্যে তিনি বলেন, "পশ্চিমবঙ্গের দড়ি ছেড়া গরু সুবেন্দুকে না সামলালে ভারতের অবস্থা বেগতিক হবে।"

সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, "এই সরকার বাংলাদেশের কোন অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে পারবে না। কারণ তারা জনগণের রায়কে শুরুতেই উপেক্ষা করেছে। আজ দেখুন চট্টগ্রামে বাংলাদেশের পুলিশ জাতীয় ক্রিকেট দলের একজন সদস্যকে তুলে নিয়ে অপহরণ করে। সংস্কার না করার কুফল আরও দেখতে পাবে জনগণ।"

তিনি বলেন, "সরকার যদি সংস্কার না করে তাহলে জনগণ আবারও গণঅভ্যুত্থানের পথে হাঁটবে। ইতিমধ্যে সরকারের নতজানু নীতির কারণে সীমান্তে আবারও হত্যা শুরু হয়েছে। জনগণ একদিকে, সরকার আরেক দিকে। সীমান্তে জনগণ বিজিবিকে সহায়তা করছে, আর স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিচ্ছে। দুর্নীতি, বৈষম্যের দিকে গেলে সরকারকে খুব বেশি সময় দেওয়া হবে না। এখুনি সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের পথে আসুন।"

বাংলাদেশ খেলাফত মজলিশের আমীর আল্লামা মামুনুল হক বলেন, "জনগণের আকাঙ্ক্ষা ও প্রতিশ্রুতির বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। বিভ্রান্তিকর বক্তব্য ও জনমতের বিপরীতে অবস্থান গ্রহণ না করে জনগণের দাবি মেনে নেওয়াই হবে রাষ্ট্র পরিচালনার সঠিক পথ।"

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, "নতুন প্রজন্মের বাংলাদেশে জনগণের প্রত্যাশা উপেক্ষা করে কোনো রাজনৈতিক শক্তি টিকে থাকতে পারবে না। জাতীয় স্বার্থ ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে।"

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটোয়ারী বলেছেন, "পার্লামেন্ট থেকে সচিবালয়—সব জায়গায় হুতুমপেঁচা বসেছে। তারা সেখানে দুর্নীতি ও অনিয়মসহ সব ধরনের অপকর্ম করছে। সরকারের ঘোষিত এটি কোন বাজেট নয়, এটি মূলত বিএনপি নেতাকর্মীদের পকেট ভারী করার গেজেট। যেই বাজেটে বাংলাদেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা নেই সেটি কোন বাজেট নয়।"

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে আবাসিক হোটেল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৯:১৭ পি.এম


চাঁদপুরে আবাসিক হোটেল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকা মাতৃমায়া নামে আবাসিক হোটেল থেকে মো. ইলিয়াছ কাজী (৬৫) নামে একজন বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রথমে ওই ব্যক্তির পরিচয় জানানো সম্ভব হয়নি, কিন্তু পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এসে মরদেহের পরিচয় সনাক্ত করে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৩ জুন) দুপুরে, যখন হাজীগঞ্জ থানা পুলিশ ওই হোটেলের কক্ষের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। মৃত ইলিয়াছ কাজী ফরিদগঞ্জ উপজেলার ৫নম্বর গুপ্টি ইউনিয়নের কাজী বাড়ির আদম আলী কাজীর পুত্র। ইলিয়াছের ছেলে মাহদী হাসান জানান, তার বাবা গত ৮ জুন বাড়ি থেকে নিখোঁজ হন। পরিবারের সদস্যদের বাড়িতে খোঁজাখুঁজি করার পর ১২ জুন ফরিদগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন (যার নং ৬১৮)। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) থেকে তিনি জানতে পারেন হাজীগঞ্জে একটি অজ্ঞাত লাশ উদ্ধার হয়েছে। তারপর তিনি থানায় এসে মরদেহ সনাক্ত করেন। হোটেলের মালিক ফারুক হোসেন লিটন জানান, ১২ জুন (শুক্রবার) সন্ধ্যায় মো. ইলিয়াস কাজী হোটেলে উঠেন। পরবর্তীতে ১৩ জুন (শুক্রবার) দুপুর আড়াইটা পর্যন্ত রুমের দরজা বন্ধ ছিল এবং কয়েকবার নক করেও কোন সাড়া না পাওয়ায় থানায় ফোন করেন। কিছুক্ষণের মধ্যে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল মান্নান বলেন, বিকেল পর্যন্ত কয়েকবার দরজা নক করেও ভেতর থেকে কোন সাড়া শব্দ না পাওয়ায় মাতৃমায়া আবাসিক হোটেলের ম্যানেজার রায়হান হোটেল মালিক ফারুক হোসেন লিটনকে জানান। লিটন থানায় ফোন করার পর পুলিশ গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইলিয়াছ কাজী কীটনাশক পানে মারা গেছেন। কিন্তু ময়নাতদন্তের পর কিভাবে তার মৃত্যু হয়েছে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে এবং মরদেহ চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে জামায়াতে ইসলামীর অগ্রসর কর্মীদের শিক্ষা শিবির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৯:১৯ পি.এম


চাঁদপুরে জামায়াতে ইসলামীর অগ্রসর কর্মীদের শিক্ষা শিবির

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলার উদ্যোগে অগ্রসর কর্মীদের জন্য একটি শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুন শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপী চাঁদপুর শহীদ আব্দুল মালেক মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল টিম সদস্য মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার। তিনি উল্লেখ করেন, কর্মীদেরকে বাইয়াত গ্রহণের মাধ্যমে মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের পথে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, রাসুলে করিম (সা.) এবং সাহাবায়ে কেরামের আদর্শ, ত্যাগ ও ব্যবহারিক জীবনের আলোকে নিজেদের জীবন গঠন করতে হবে।

তিনি আরো বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামী আন্দোলনের কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত। দ্বীন প্রতিষ্ঠাকে আমাদের একমাত্র জীবন উদ্দেশ্য বানাতে হবে এবং এই চেতনায় আমাদের সকল কাজ আঞ্জাম দিতে হবে। জানমাল আল্লাহর কাছে সোপর্দ করে দ্বীন কায়েমে ভূমিকা রাখতে হবে। কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চাঁদপুর জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সাবেক জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম পাটওয়ারী, জেলা নায়েবে আমীর এড: মাসুদুল ইসলাম বুলবুল, কুমিল্লা জেলা দক্ষিনের সহকারী সেক্রেটারী ডা: আব্দুল মবিন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাও: আবুল হোসাইন, জাহাঙ্গীর আলম প্রধান এবং হারুন আর রশীদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মূল্যবোধের বিকাশ ঘটিয়ে জাতিকে এগিয়ে নিতে হবে: আবদুস সাত্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৯:২১ পি.এম


মূল্যবোধের বিকাশ ঘটিয়ে জাতিকে এগিয়ে নিতে হবে: আবদুস সাত্তার

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চাঁদপুর জেলার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে শিক্ষক প্রতিনিধি সম্মেলন, এ এম আই ও আই ই এস এর আওতাধীন মেধাবৃত্তি প্রদান।

১৩ জুন শনিবার সকালে চাঁদপুর আল আমিন একাডেমীর মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের অঞ্চল পরিচালক মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সাত্তার। তিনি বলেন, "শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত আদর্শ মানুষ গঠন।" তিনি আরও বলেন, "কেবল পাস-ফেল নির্ভর শিক্ষা নয়, বরং নৈতিকতা, মেধা ও মূল্যবোধের বিকাশ ঘটিয়ে জাতিকে এগিয়ে নিতে হবে।" তিনি জাতীয় মেধাবৃত্তিকে একটি সময়োপযোগী পদক্ষেপ বলে উল্লেখ করেন, যা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও প্রতিযোগিতার মানসিকতা তৈরি করবে। এক্ষেত্রে তিনি শিক্ষক সমাজকে শিক্ষার্থীদের মানসম্মত এবং নৈতিক ভিত্তির শিক্ষা প্রদানে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের চাঁদপুর জেলা সভাপতি অধ্যাপক রুহুল আমিন এর সভাপতিত্বে ও সেক্রেটারী মো: হারুন আর রশিদ এর পরিচালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলার প্রধান উপদেষ্টা মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী। তিনি বলেন, "শিক্ষকরা জাতি গঠনের কারিগর।" শিক্ষা কর্মসংস্থান সৃষ্টির উপায় নয়, বরং আদর্শ জীবনের ভিত্তি গঠনের মাধ্যমে কাজ করে।

তিনি মন্তব্য করেন, মেধাবৃত্তি কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা ও আগ্রহ সৃষ্টি করবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লা। তিনি বলেন, "একাডেমিক শিক্ষার পাশাপাশি মানসিক ও চারিত্রিক উন্নয়নেও শিক্ষকরা যেন ভূমিকা রাখেন, সেটিই সময়ের দাবি।" জাতীয় মেধাবৃত্তি কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে যারা পড়ালেখায় আগ্রহী, তাদের নৈতিক উন্নয়নেও ভূমিকা রাখবে। এ এম আই চাঁদপুর এর সভাপতি অধ্যাপক মো: শাহ আলম, দারসুল কোরআন পেশ করেন অধ্যক্ষ মাওলানা আবু বকর।

শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং ছাত্র-ছাত্রীদের সম্ভাবনার দুয়ার খুলে দিতে এই ধরনের মতবিনিময় সভা সময়োপযোগী এবং প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে মন্তব্য করেছেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা। সভা শেষে অংশগ্রহণকারীদের মাঝে মেধাবৃত্তি কার্যক্রমের বিস্তারিত তথ্য প্রদান করা হয় এবং প্রতিষ্ঠানে প্রচার ও রেজিস্ট্রেশনের আহ্বান জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%