প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলার উদ্যোগে অগ্রসর কর্মীদের জন্য একটি শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুন শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপী চাঁদপুর শহীদ আব্দুল মালেক মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল টিম সদস্য মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার। তিনি উল্লেখ করেন, কর্মীদেরকে বাইয়াত গ্রহণের মাধ্যমে মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের পথে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, রাসুলে করিম (সা.) এবং সাহাবায়ে কেরামের আদর্শ, ত্যাগ ও ব্যবহারিক জীবনের আলোকে নিজেদের জীবন গঠন করতে হবে।
তিনি আরো বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামী আন্দোলনের কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত। দ্বীন প্রতিষ্ঠাকে আমাদের একমাত্র জীবন উদ্দেশ্য বানাতে হবে এবং এই চেতনায় আমাদের সকল কাজ আঞ্জাম দিতে হবে। জানমাল আল্লাহর কাছে সোপর্দ করে দ্বীন কায়েমে ভূমিকা রাখতে হবে। কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চাঁদপুর জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সাবেক জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম পাটওয়ারী, জেলা নায়েবে আমীর এড: মাসুদুল ইসলাম বুলবুল, কুমিল্লা জেলা দক্ষিনের সহকারী সেক্রেটারী ডা: আব্দুল মবিন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাও: আবুল হোসাইন, জাহাঙ্গীর আলম প্রধান এবং হারুন আর রশীদ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন