ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

মেক্সিকোতে ধর্মীয় অনুষ্ঠানে বিস্ফোরণ, নিহত ১০


মেক্সিকোতে ধর্মীয় অনুষ্ঠানে বিস্ফোরণ, নিহত ১০

মেক্সিকোর একটি গ্রামে ধর্মীয় উৎসব চলাকালীন সময়ে আতশবাজির বিস্ফোরণের ফলে দেয়াল ধসে অন্তত ১০ জনের মৃত্যু ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন ৬০ জনেরও বেশি। স্থানীয় সময় শনিবার রাতে মধ্য মেক্সিকোর তেমাসকালসিংগো পৌরসভার সান্তা মারিয়া কানচেসদা এলাকার দে লা লুজ গির্জার পাশে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, উৎসবটি স্থানীয় রীতি অনুযায়ী এক ধর্মীয় সন্ত (প্যাট্রন সেন্ট) এর সম্মানে আয়োজন করা হয়েছিল। আতশবাজির প্রদর্শনী দেখার জন্য সেখানে শত শত মানুষ জমায়েত হয়েছিলেন। বিস্ফোরণের ফলে দেয়াল ধসে পড়া কাঠামোর নিচে বেশ কিছু মানুষ আটকা পড়ে যান। এই দুর্ঘটনায় অনেকের প্রাণহানি ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বিস্ফোরণের পরের দৃশ্য দেখা যায়, যেখানে ধোঁয়া ও ধ্বংসস্তূপের মধ্য দিয়ে বহু মানুষ জীবিতদের সন্ধানে কাজ করছেন। পৌরসভার ডায়োসিস (ধর্মপ্রদেশ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানায়, "যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবার ও প্রিয়জন এবং যারা আহত হয়েছেন তাদের সবার জন্য আমরা প্রার্থনায় শামিল হচ্ছি।" মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি এবং এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন: সরকারের অযৌক্তিক মূল্যবৃদ্ধিতে জনগণের রান্নাঘরে ভোগান্তি: নাসীরুদ্দীন পাটওয়ারী

মেক্সিকোতে অতীতে আতশবাজি সংক্রান্ত দুর্ঘটনা প্রাণঘাতী ঘটনার সৃষ্টি করেছে। ২০১৮ সালের জুলাই মাসে মেক্সিকো সিটির উত্তরে তুলতেপেক শহরের একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণে ২৪ জন নিহত হন। এর দুই বছর আগে একই শহরের একটি বাজারে আতশবাজির আরেকটি বিস্ফোরণে ৪২ জনের প্রাণহানি ঘটে।

সূত্র: আলজাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের স্বর্ণের দাম: ৭ সেপ্টেম্বর কত টাকায় বিক্রি হচ্ছে?

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:০৮ পি.এম


আজকের স্বর্ণের দাম: ৭ সেপ্টেম্বর কত টাকায় বিক্রি হচ্ছে?

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নতুনভাবে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা।

রোববার (৬ সেপ্টেম্বর) একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস এ তথ্য প্রকাশ করে। নতুন দাম কার্যকর হয়েছে সেদিন সকাল ১০টা থেকে। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে নির্ধারিত দাম অনুযায়ী বিক্রি শুরু হবে স্বর্ণের।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমানোর কারণে এই দাম হ্রাস করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের মূল্য ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা।

বাজুস আরও জানায়, নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। তবে গহনার নকশা ও ডিজাইন অনুযায়ী মজুরি যুক্ত হবে।

এছাড়া, ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে স্বর্ণ ও রুপার গহনা বিনিময় বা বেচাকেনার ক্ষেত্রে বাজুসের পূর্বের নিয়ম বহাল থাকবে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সকল জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেশার টাকা না দেওয়ায় বাবা-মাকে মারধর, বাবার পুরুষাঙ্গ কেটে ফেলার হুমকির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:১৩ পি.এম


নেশার টাকা না দেওয়ায় বাবা-মাকে মারধর, বাবার পুরুষাঙ্গ কেটে ফেলার হুমকির অভিযোগ

নেশার টাকা না দেওয়ায় বৃদ্ধ বাবা-মাকে মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং বাবার পুরুষাঙ্গ কেটে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ছেলের নির্যাতনের ভয়ে বাড়িতে থাকতেও আতঙ্কে রয়েছেন বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের সালতা গ্রামের বৃদ্ধ দম্পতি আনোয়ার আকন ও ফাতেমা বেগম।

অভিযোগকারী পরিবারের ভাষ্য, তাদের একমাত্র ছেলে হামিদ আকন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার জন্য টাকা না দিলে প্রায়ই বাবা-মায়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালান তিনি। ছেলের অত্যাচারে অসহায় হয়ে পড়েছেন বৃদ্ধ দম্পতি।

সম্প্রতি খাঞ্জাপুর ইউনিয়নের কনক ফার্মেসির সামনে আনোয়ার আকনকে মারধরের অভিযোগ ওঠে। পরিবারের দাবি, শাহজাহান আকন, নবী হোসেন ও তাঁর ছেলে—এই তিনজন মিলে সেখানে আনোয়ারকে মারধর করেন। এতে তাঁর কোমরের হাড়ে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য গৌরনদীর আশোকাঠি হাসপাতালে নেওয়া হয়।

বৃদ্ধ আনোয়ার আকন বলেন, “আমার ছেলে কয়েকবার নেশা করার জন্য টাকা চেয়েছে। আমি টাকা দিতে চাইনি। তাকে বলেছি, গাঁজা-মদ খেয়ে রাতে বাড়িতে ফেরো—শিক্ষিত ছেলে হয়ে এসব করা কি ঠিক? তখন আমার ছেলে বলে, বেশি কথা বললে আমার পুরুষাঙ্গ কেটে ফেলবে।”

বৃদ্ধা ফাতেমা বেগম বলেন, “ছেলেকে নেশা করতে নিষেধ করায় সে আমাকে বারবার মারধর করে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। বাড়িতে থাকতে পারছি না। আমরা আইনের সহায়তা চাই।”

স্থানীয় গ্রাম্য চিকিৎসক কনক দত্ত বলেন, “আমার দোকানের সামনেই ওই বৃদ্ধ দম্পতিকে মারধর করা হয়েছে। পরে আমরা তাঁদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দিই এবং উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে যেতে বলি।”

প্রত্যক্ষদর্শী স্থানীয় এক ব্যক্তি বলেন, “আমার সামনেই আনোয়ার আকনকে তাঁর ছেলে মারধর করেছে। পরে আমরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই।”

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন হামিদ আকন। তাঁর দাবি, তিনি বাবা-মাকে মারধর করেননি।

এ ঘটনায় গৌরনদী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী দম্পতি। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিখ হাসান রাসেল বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ছেলেকে কোলে-পিঠে করে বড় করা বাবা-মা আজ তাঁরই ভয়ে ঘরছাড়া হওয়ার মতো পরিস্থিতিতে পড়েছেন—এ ঘটনায় এলাকায়ও ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়দের প্রশ্ন, নেশার ছোবলে অসহায় হয়ে পড়া এই বৃদ্ধ দম্পতি কি শেষ পর্যন্ত আইনি সুরক্ষা পাবেন? আর কঠোর পদক্ষেপের মাধ্যমে হামিদ কি ফিরে আসবেন স্বাভাবিক জীবনে—এখন সেটিই দেখার বিষয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়েমেনে সংঘর্ষে নিহত ৩০০ ছাড়াল, বাস্তুচ্যুত প্রায় ১,৮০০ পরিবার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:১৯ পি.এম


ইয়েমেনে সংঘর্ষে নিহত ৩০০ ছাড়াল, বাস্তুচ্যুত প্রায় ১,৮০০ পরিবার

ইয়েমেনের সরকারি বাহিনী এবং বিদ্রোহী গোষ্ঠী হুথিদের মধ্যে নতুন করে শুরু হওয়া ভয়াবহ সংঘর্ষে নিহতের সংখ্যা ৩০০ এর বেশি হয়ে গেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এই লড়াইয়ে দুই পক্ষের যোদ্ধাদের পাশাপাশি অনেক বেসামরিক নাগরিকও প্রাণ হারিয়েছেন।

বার্তা সংস্থা এএফপির সামরিক ও চিকিৎসা সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় তাইজ এবং দক্ষিণাঞ্চলীয় হোদেইদা এলাকায় সংঘর্ষের তীব্রতা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। লোহিত সাগরের উপকূল এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালির নিকটবর্তী সরকারি বাহিনীর নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর দিকে হুথি বাহিনী বড় ধরনের অভিযান শুরু করেছে।

সরকারি কর্মকর্তারা এএফপিকে জানিয়েছেন, শনিবার বিকেল থেকে রোববার ভোরের মধ্যে তাদের ৮৪ জন সেনা নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছেন বলে দাবি করা হয়েছে।

অন্যদিকে, হুথিদের সামরিক সূত্র জানায়, এই সময়ের মধ্যে তাদের ৫৭ জন যোদ্ধা নিহত হয়েছেন।

তীব্র লড়াইয়ের ফলে বেসামরিক মানুষের দুর্ভোগও বৃদ্ধি পেয়েছে। জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা ওসিএইচএ জানিয়েছে, তাইজের মাকবানাহ ও জাবাল হাবাশি এলাকায় ব্যাপক গোলাবর্ষণ এবং সংঘর্ষের কারণে প্রায় ১৭৯০টি পরিবার তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিক তোফায়েল’র পিতার দাফন সম্পন্ন, অনলাইন প্রেসক্লাবে শোক

আন্তর্জাতিক ডেস্ক

সিলেট প্রতিনিধি

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:২৫ পি.এম


সাংবাদিক তোফায়েল’র পিতার দাফন সম্পন্ন, অনলাইন প্রেসক্লাবে শোক

সাপ্তাহিক বৈচিত্র্যম সিলেট পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার ও বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তোফায়েল আহমদের পিতা নিয়ামত আলী (৭০) ৬ সেপ্টেম্বর ২০২৬ইং (রোববার) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে অসংখ্যা আত্মীয় স্বজন ও গুনি জন রেখে গেছে। তিনি দীর্ঘ দিন ধরে ব্রেইন স্টোক, হার্ট এ্যাটাক, কিডনী বিকল রোগে ভোগ ছিলেন। শনিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওয়েসিস হাসপাতালে ভর্তি করা হলে ৬ সেপ্টেম্বর ২০২৬ইং (রোববার) সকাল ১০.৪৫ মিনিটের সময় লাইফ সাপোর্টে শেষ নি:শ^াস ত্যাগ করেন। পরে ওই দিন বাদ এশার নামাজের পর ওসমানীগর থানার বরুঙ্গা বাজার সংলগ্ন ঈদগা মাটে জানাযার নামাজ শেষে তিনির পিতা মাতার কবরের পাশে দাফন সম্পন্ন করা হয়।
তিনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার সম্পাদক ও বৃহত্তর সিলেট জেলা অনলইন প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম রুমন, দৈনিক বার্তা বাহক পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিফজুর রহমান, নির্বাহী সম্পাদক ফয়সল আহমদ, এডভোকেট জহিরুল ইসলাম রিপন, চ্যানেল ৩ নিউজের চেয়ারম্যান কবি নূরুদ্দীন রাসেল, সিলেটী কিং ২৪ ডটকম এর পরিচালক আব্দুল আহাদ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে শোক প্রকাশ করেন বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হবিগঞ্জ  জেলার (নবীগঞ্জ দর্পন ডটকম) এর সম্পাদক এম. গৌছুজ্জামান চৌধুরী,সহ-সভাপতি (ভয়েস অফ ৭ নিউজের) সিলেট জেলা প্রতিনিধি- রুহুল ইসলাম মিঠু,সহ-সভাপতি (একুশে সংবাদ ডটকম) সিলেট অফিসের স্টাফ রিপোর্টার মো. আমিন রশীদ  ফোহাদ,সহ-সভাপতি সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট’র সাব এডিটর কর আইনজীবী জহিরুল ইসলাম রিপন, সহ-সভাপতি (দৈনিক আলোকিত সকাল’র) সিলেট জেলা প্রতিনিধি শাহান উদ্দিন,সহ-সাধারণ সম্পাদক (ইউনানী কন্ঠ ডটকম ও সাপ্তাহিক ইউনানী কন্ঠ) পত্রিকার সম্পাদক- আক্তার  হোসেন,যুগ্ম সম্পাদক (সিলেট স্বপ্নীল ডটকম) এর সম্পাদক-আর. কে দাস চয়ন, সাংগঠনিক সম্পাদক (আমাদের কথা ডটকম) স্টাফ রিপোর্টার- হাফিজুল ইসলাম লস্কর,দপ্তর ও অর্থ সম্পাদক (বিএমসিলেট ডটকম) এর সিনিয়র স্টাফ রিপোর্টার কামাল আহমদ, সাহিত্য সম্পাদক (সাপ্তাহিক সিলেটের তথ্য) পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক, খায়রুল ইসলাম শোয়েব,ক্রীড়া ও সমাজ সেবা সম্পাদক (সিলেট ২৪ এক্সপ্রেস ডটকম) এর স্টাফ রিপোর্টার ইসমাঈল আলী টিপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক (সাপ্তাহিক মানব চাহিদা’র) সিলেট ব্যুরো রফিকুল ইসলাম শিতাব, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক  (রাতার গুল বার্তা ২৪ ডটকম) এর সম্পাদক এইচ কে শরীফ সালেহীন,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক (সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট) এর সিনিয়র স্টাফ রিপোর্টার মো. লিমন আহমদ,সমাজসেবা বিষয়ক সম্পাদক (দৈনিক অগ্নি শিখা) এর ক্রাইম রিপোর্টার মিজানুর রহমান।
কার্য নির্বাহী সদস্য বালাগঞ্জের খবর ডটকম এর সিনিয়ির রিপোর্টার জাহিদুল ইসলাম,নবীগঞ্জের খবর ডটকম এর সিনিয়র সাংবাদিক আবু তালেব,বৈচিত্র্যময় সিলেট ডটকম এর নবীগঞ্জ প্রতিনিধি বাদল আহমেদ, জকিগঞ্জ নিউজ এর রিপোর্টার আব্দুল মালেক,আমার খবর ডটকমের সিলেট প্রতিনিধি নাজিম উদ্দিন,দৈনিক খবরপত্রের সুনামগঞ্জ প্রতিনিধি সাংবাদিক আল হেলাল প্রমুখ।

 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%