ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মাদারীপুরে কিশোরীকে অপহরণের পর ধর্ষণ, যুবকের ১৪ বছরের কারাদণ্ড


মাদারীপুরে কিশোরীকে অপহরণের পর ধর্ষণ, যুবকের ১৪ বছরের কারাদণ্ড

মাদারীপুরের রাজৈরে ১৫ বছরের এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণ মামলায় নাফিজ মোল্লা নামে এক যুবককে ১৪ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। বুধবার দুপুরে মাদারীপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আ.স.ম শহীদুল্লাহ কায়সার এ রায় ঘোষণা করেন। দণ্ডাদেশ প্রাপ্ত নাফিজ মোল্লা রাজৈর উপজেলার পূর্বকান্দি শাখারপাড় গ্রামের মতিয়ার মোল্লার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) শরীফ মো. সাইফুল কবীর।

জানা যায়, ২০২৩ সালের ২১ মার্চ ভোর বেলা নবম শ্রেণির শিক্ষার্থী (১৫) প্রাইভেট পড়তে যাওয়ার সময় ওই কিশোরীকে অপহরণ করে নাফিজ ও তার সহযোগীরা। পরে অজ্ঞাত স্থানে নিয়ে তাকে ধর্ষণ করে নাফিজ। অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার ও প্রধান আসামি নাফিজকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ভুক্তভোগী কিশোরীর মা বাদি হয়ে রাজৈর থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। চার্জশিট দেওয়ার পর ৩ বছরের মাথায় আসামি নাফিজকে ১৪ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৬ মাসে কারাদণ্ড রায় ঘোষণা করে তাকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত।

মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) শরীফ মো. সাইফুল কবীর বলেন, এই রায়ে মামলার বাদি ন্যায় বিচার পেয়েছেন। তারা এ রায়ে সন্তুষ্ট হয়েছে। আমরা রাষ্ট্র পক্ষও সন্তুষ্ট হয়েছে।

আরও পড়ুন: কাউখালীতে ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: ইউএনও’র হাত ধোয়ার প্র্যাকটিক্যাল শিক্ষা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদের অধিবেশন বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত মুলতবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৯:২২ পি.এম


সংসদের অধিবেশন বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত মুলতবি

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং বাজেট অধিবেশন আগামীকাল ২৫ জুন, বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত মুলতবি হিসাবে ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এ মুলতবি ঘোষণাটি করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী ব্যতিক্রমী কৃষক বাজার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৯:২৩ পি.এম


ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী ব্যতিক্রমী কৃষক বাজার

ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী কৃষক বাজার অনুষ্ঠিত হয়েছে কৃষক ও ভোক্তার সমন্বয় সাধনের লক্ষ্যে।

আজ বুধবার সকালে ঠাকুরগাঁও আরাজি চন্ডিপুর গ্রামে শুরু হয়েছে এই বাজার, যা পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও’র বাস্তবায়নে অনুসৃজিত।

সরজমিনে গিয়ে দেখা গেছে, কৃষকরা এ বাজারে অর্গানিক পদ্ধতিতে উৎপাদিত পণ্য নিয়ে এসেছেন। ক্রেতারা সরাসরি কৃষকদের কাছ থেকে কীটনাশক মুক্ত সেসব টাটকা পণ্য ক্রয় করছেন।

কৃষকরা তাদের নিজেদের ক্ষেতের শাকসবজি, গরুর দুধ, পুকুরের মাছ, কলা, আম, এবং কাঁঠালসহ বিভিন্ন পণ্যের পশরা সাজিয়ে বসেছেন।

ক্রেতারাও একটু কম দামে সরাসরি কৃষকদের কাছ থেকে চাহিদামতো এসব পণ্য ক্রয় করতে পারেন।

এ এতে একদিকে খুশি ক্রেতারা ন্যায্যমূল্যে পণ্য ক্রয় করে। অপরদিকে, বিক্রেতারাও পর্যাপ্ত কৃষিপণ্য বিক্রি করে খুশি।

অনুষ্ঠিত এই কৃষক বাজার মূলত মধ্যস্বত্বভোগী ও ফড়িয়াদের দৌড়াত্ব কমানোর পাশাপাশি কৃষকদের ন্যায্যমূল্য প্রাপ্তিতে সহযোগিতা করছে বলে জানিয়েছে আয়োজকরা।

এ সময় কৃষি অফিসার ডি এ ই বাবু নিহার রঞ্জন রায়, পূর্ব আরাজি চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি রোকন উদ্দিন, প্রধান শিক্ষক মোহাম্মদ রইস উদ্দিন সাজু, বাজার কমিটির সভাপতি মোহাম্মদ জজ মিয়া, হেড অফ প্রোগ্রাম (এগ্রিকালচার) কৃষিবিদ বাবুল বনিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইএসডিও’র প্রকল্পের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাগেরহাটে ইয়াবা ও গাঁজাসহ দুইজন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৯:২৫ পি.এম


বাগেরহাটে ইয়াবা ও গাঁজাসহ দুইজন আটক

বাগেরহাটের ফকিরহাট থানার পৃথক দুই মাদকবিরোধী অভিযানে পুলিশ ১ হাজার ৬২০ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ দুই জন মাদক কারবারিকে আটক করেছে। বুধবার দুপুরে আটককৃতদের আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

আটককৃতদের মধ্যে একজন হলেন খুলনার খালিশপুর এলাকার এনামুল হকের ছেলে সাকিবুর হক তামিম (৩৬) এবং অন্যজন বাগেরহাট সদর উপজেলার কররী গ্রামের মাহতাব মোড়লের ছেলে মোতাহার মোড়ল (৪৪)।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে আট্টাকী মহাসড়ক এলাকায় অভিযান পরিচালনা করে সাকিবুর হক তামিমকে ১ হাজার ৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।

এদিকে, বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) মো. মিজানুর রহমান জানান, বুধবার সকালে সদর উপজেলার কররী গ্রামে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোতাহার মোড়লকে আটক করা হয়। এই ঘটনায় মামলা দায়েরের পর মোতাহার মোড়লকে আদালতে সোপর্দ করার পর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইসিসি র‌্যাঙ্কিংয়ে নাসুমের বড় লাফ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৯:২৭ পি.এম


আইসিসি র‌্যাঙ্কিংয়ে নাসুমের বড় লাফ

অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দল হিসেবে হারলেও, কিছু ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরম্যান্সে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে আইসিসি র‌্যাঙ্কিংয়ে। তাদের মধ্যে সবচেয়ে বেশি অগ্রগতি পরিলক্ষিত হয়েছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের।

সিরিজের প্রথম ম্যাচে খেলতে না পারলেও, পরবর্তী দুটি ম্যাচে নাসুম ৩টি উইকেট নেন। তিনি ৫.২৮ ইকোনমি রেটে বল করে র‌্যাঙ্কিংয়ে এক লাফে ২৭ ধাপ এগিয়ে ১১ নম্বরে অবস্থান করছেন। ক্যারিয়ারের পূর্ববর্তী সময়ে তিনি শীর্ষ দশে উঠে আসার সুযোগ পেয়েছিলেন।

এছাড়া বাংলাদেশের কিছু ক্রিকেটারের ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে উন্নতি লক্ষ্য করা গেছে। সাইফ হাসান ১৩ ধাপ অগ্রসর হয়ে বর্তমানে ৩৫ নম্বরে রয়েছেন। তিনটি ম্যাচে তার ইনিংস ছিল যথাক্রমে ২০, ৪২ ও ১ রান।

তাওহিদ হৃদয় ৯ ধাপ উন্নতি করে ৩০ নম্বরে অবস্থান করছেন। তার ইনিংস ছিল ৩৫ এবং ৬১ রানের দুটি, যদিও প্রথম ম্যাচে তিনি ৮ রানে আউট হন।

অন্যদিকে, তানজিদ হাসান বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষ অবস্থান ধরে রেখেছেন, তবে সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে তিনি দুই ধাপ পিছিয়ে ২৯ নম্বরে চলে গেছেন।

অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ ৪ ধাপ এগিয়ে ৯ নম্বরে অবস্থান করছেন। শেষ ম্যাচে তার ৬০ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস ছিল।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়া দলের ন্যাথান এলিস তিন উইকেট নিয়ে তিন ধাপ এগিয়ে ৭ নম্বরে জায়গা করে নিয়েছেন। বাংলাদেশের মুস্তাফিজুর রহমান দুই ধাপ পিছিয়ে ১৫ নম্বরে নেমে এসেছেন।

এছাড়া, বাংলাদেশের টেস্ট না থাকলেও সামগ্রিক পারফর্ম্যান্সের প্রভাবের কারণে মুশফিকুর রহিম এক ধাপ অগ্রসর হয়ে ১৪তম স্থানে রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%