০৯:০৭ পি.এম
প্রয়াত নায়ক সালমান শাহ হত্যা মামলায় বিচার শুরুর দাবিতে ৬৪ জেলার সালমান শাহ ভক্তরা মানববন্ধন করেছেন। তারা তদন্তের নামে কালক্ষেপণ না করে শীঘ্রই বিচার শুরু করার দাবি জানান। মানববন্ধনে সব আসামিকে গ্রেফতার করার, নায়কের পরিবারের সুরক্ষা নিশ্চিত করার এবং সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা যাতে কোনোভাবেই দেশ থেকে পালাতে না পারে, সেই দাবিও জানানো হয়।
শনিবার (১৫ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে সালমান শাহ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে ভক্তদের আওতাও ছিল তীব্র ক্ষোভ এবং জ্বালাময়ী স্লোগান। কেন ৩০ বছরেও প্রয়াত নায়কের হত্যাকারীরা পুলিশ অধরা রয়েছে, সেই প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেন সালমান শাহ প্রেমীরা।
ভক্তরা প্রশ্ন তুলেছেন, কেন তদন্তের নামে বারবার বিচার প্রক্রিয়া পেছানো হচ্ছে। মামলার ৪ নম্বর আসামি গ্রেফতার হলেও মূল আসামিদের কবে গ্রেফতার করা হবে, সেই প্রশ্নও তুলে ধরেন তারা।
আরও পড়ুন: গৃহবধূকে ধর্ষণের দায়ে আতিকুল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ড
এ সময় লন্ডন থেকে বিচারের দাবি জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সালমান শাহর মা নীলা চৌধুরী।
মানববন্ধনে অভিযোগ করা হয়, সালমান শাহ হত্যা মামলার ৪ নম্বর আসামি ডনকে গ্রেফতার করায় সরকারকে সাধুবাদ জানানো হয়েছে। তার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ, অন্য আসামিদের অগ্রিম জামিন বাতিল করা, এবং মূল আসামিরা যদি দেশ থেকে পালিয়ে যায়, তবে এর দায় সরকারকেই নিতে হবে বলে ক্ষোভ জানান বক্তারা।
মানববন্ধন শেষে সালমান শাহ হত্যার বিচারের দাবিতে ভক্তরা বিক্ষোভও করেছেন। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই আন্দোলনকে আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন মানববন্ধনকারী ভক্তরা।
প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহ মারা যান। তার স্ত্রী সামিরা হক মৃত্যুকে আত্মহত্যা দাবি করলেও, নায়কের মায়ের অভিযোগ এটি একটি পরিকল্পিত হত্যা। প্রায় ৩০ বছর পরও সালমান শাহের মৃত্যুর রহস্যের জট খুলতে আদালতে মামলা চলমান রয়েছে।
আরও পড়ুন: ফরিদপুরে দুইদিনে ডেঙ্গুতে প্রাণ গেল দুই ব্যবসায়ীর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন