ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

মতলব উত্তরে এইচএসসিতে পাশের হার ৩১.৯১% ও আলিমে ২৮.৯৭%, জিপিএ-৫ পেয়েছে ২ জন


মতলব উত্তরে এইচএসসিতে পাশের হার ৩১.৯১% ও আলিমে ২৮.৯৭%, জিপিএ-৫ পেয়েছে ২ জন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফল এবারও বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। যদিও এইচএসসিতে পাশের হার ৮.৮৯% বৃদ্ধি পেয়েছে, কিন্তু আলিম পরীক্ষার ক্ষেত্রে এটি ২১.৬৬% কমেছে।

২০২৬ সালের পরীক্ষায় এইচএসসিতে ১হাজার ১৯৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, যার মধ্যে ৩৮১ জন পাশ করেছে। ফলে পাশের হার দাঁড়িয়েছে ৩১.৯১%, এবং জিপিএ-৫ পেয়েছে ২ জন। আলিম পরীক্ষায় ১৪৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, পাশ করেছে ৪২ জন, এবং পাশের হার ২৮.৯৭%।

এইচএসসি পরীক্ষার ফলাফলে ছেংগারচর সরকারি কলেজে ৩১৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, যার মধ্যে ১১৪ জন পাশ করেছে। এখানে পাশের হার ৩৬.৩২%। নিশ্চিন্তপুর ডিগ্রী কলেজ থেকে ২০১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, ৫০ জন পাশ করেছে এবং পাশের হার ২৪.৮৮%। সুজাতপুর কলেজে ৯৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, ২৪ জন পাশ করেছে, ফলে পাশের হার ২৪.৭৪%। মুন্সী আজিম উদ্দিন ডিগ্রী কলেজে ৬১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, ১৬ জন পাশ করেছে, এবং পাশের হার ২৬.২৩%। নাউরী কলেজে ১৬৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, ৫৭ জন পাশ করেছে, পাশের হার ৩৩.৭৩% এবং জিপিএ-৫ পেয়েছে ১ জন। আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ে ৯১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, ১৯ জন পাশ করেছে, পাশের হার ২০.৮৮%। দি কার্টার একাডেমিতে ২১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, ১২ জন পাশ করেছে, পাশের হার ৫৭.১৪% এবং জিপিএ-৫ পেয়েছে ১ জন। লুধুয়া হাই স্কুল এন্ড কলেজে ৮৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, ৩৮ জন পাশ করেছে, পাশের হার ৪৩.১৮%। কালিপুর হাইস্কুল এন্ড কলেজে ১০৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, ২৯ জন পাশ করেছে, পাশের হার ২৮.১৬%। ধনাগোদা তালতলি স্কুল এন্ড কলেজে ২৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, ১০ জন পাশ করেছে, পাশের হার ৩৮.৪৬%। শরীফ উল্যাহ হাই স্কুল এন্ড কলেজে ১৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, ১০ জন পাশ করেছে, পাশের হার ৬৬.৬৭%। জীবগাওঁ জে.হক ইচ্চ বিদ্যালয় কলেজে ০৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, ০২ জন পাশ করেছে, পাশের হার ২৫%।

আরও পড়ুন: আলিম পাসের পরদিনই বাসচাপায় প্রাণ গেল সাকিবের

আলিম পরীক্ষায় ফরাজীকান্দি আল ওয়াসিয়ে কামিল মাদ্রাসা থেকে ৩২ জন অংশগ্রহণ করে, ১৩ জন পাশ করেছে, পাশের হার ৪০.৬২%। নেদায়ে ইসলাম মহিলা মাদ্রাসা থেকে ৩১ জন অংশগ্রহণ করে, ৪ জন পাশ করেছে, পাশের হার ১২.৯০%। হাশিমপুর আলীম মাদ্রাসা থেকে ২২ জন অংশগ্রহণ করে, ২ জন পাশ করেছে, পাশের হার ০৯.১০%। সাড়ে পাঁচআনী হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা থেকে ২৬ জন অংশগ্রহণ করে, ১০ জন পাশ করেছে, পাশের হার ৩৮.৪৬%। বদরপুর আদমিয়া ফাজিল মাদ্রাসা থেকে ২৩ জন অংশগ্রহণ করে, ১১ জন পাশ করেছে, পাশের হার ৪৭.৮২%। লবাইরকান্দি আলআমিন আলীম মাদ্রাসা থেকে ১১ জন অংশগ্রহণ করে, ২ জন পাশ করেছে, পাশের হার ১৮.১৮%।

২০২৫ সালে এই উপজেলায় এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফল চরম বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল। ২০২৫ সালের পরীক্ষায় এইচএসসিতে ১হাজার ৮শত ২০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, ৪শত ১৯ জন পাশ করেছে, পাশের হার ২৩.০২%, এবং জিপিএ-৫ পেয়েছে ২ জন। আলিম পরীক্ষায় ১৫৮ জন অংশগ্রহণ করে, ৮০ জন পাশ করেছে, পাশের হার ৫০.৬৩%।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিজিটাল অর্থনীতিতে অবদান রাখতে বিশ্ববিদ্যালয়গুলোকে প্রস্তুত করছে সরকার: ড. মামুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪১ পি.এম


ডিজিটাল অর্থনীতিতে অবদান রাখতে বিশ্ববিদ্যালয়গুলোকে প্রস্তুত করছে সরকার: ড. মামুন

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), গবেষণা ও উদ্ভাবনভিত্তিক শিক্ষার উপযোগী করে গড়ে তোলার কাজ চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। তিনি উল্লেখ করেন, আগামী ৫ বছরের মধ্যে জিডিপিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের অবদান ১০ শতাংশে উন্নীত করার পাশাপাশি জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) গাজীপুরের কালিয়াকৈরে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত ‘একাডেমিয়া-ইন্ড্রাস্ট্রি কোলাবরেশন’ শীর্ষক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউএফটিবি এবং ‘গোপ্ল্যান লিমিটেড’-এর মধ্যে যৌথ গবেষণা ও শিক্ষার্থীদের কর্মসংস্থান সম্প্রসারণের লক্ষ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকারের অন্যতম মূল লক্ষ্য হলো বাংলাদেশকে একটি শক্তিশালী, জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর ডিজিটাল অর্থনীতির দেশে পরিণত করা। তিনি জানান, জাতীয় জিডিপিতে আইসিটি খাতের অবদান ১০ শতাংশে উন্নীত করার জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও দক্ষ মানবসম্পদ তৈরির প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে।

তিনি আরো জানান, দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, রোবোটিকস, অটোমেশন, ডেটা সায়েন্স ও ন্যানোটেকনোলজির মতো আধুনিক বিভাগ চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তরুণদের কর্মসংস্থান প্রসঙ্গে ইউজিসি সদস্য বলেন, শিক্ষার্থীদের কেবল চাকরিপ্রার্থী না বানিয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ৫০০ কোটি টাকার ‘স্টার্টআপ ফান্ড’-এর প্রস্তাব করা হয়েছে। তিনি জানান, সৃজনশীল অর্থনীতির বিকাশে মোট ৮০০ কোটি টাকার উদ্যোগ নেওয়া হয়েছে, যার মধ্যে ৩০০ কোটি টাকা সরাসরি বরাদ্দ এবং ৫০০ কোটি টাকা করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাত থেকে সংগ্রহের পরিকল্পনা রয়েছে।

তিনি আরো জানান, তথ্যপ্রযুক্তি খাতে প্রতিবছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের। এ জন্য পাঠ্যক্রম আধুনিকায়ন এবং একাডেমিয়া-ইন্ড্রাস্ট্রি সহযোগিতার বিকল্প নেই।

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে স্মার্ট নগর ব্যবস্থাপনায় ‘স্মার্ট এআই সিটি’র গুরুত্ব তুলে ধরে ড. মামুন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, আইওটি ও বিগ ডেটার সমন্বয়ে সেবা খাত আধুনিক করা হবে। তিনি জানান, গ্রামীণ শিক্ষার্থীদের প্রযুক্তি সুবিধার আওতায় আনতে আগামী দুই বছরের মধ্যে দেশের ৯০ শতাংশ এলাকায় ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণ এবং শিক্ষকদের সক্ষমতা বাড়াতে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ উদ্যোগ বিবেচনাধীন রয়েছে। একই সঙ্গে নির্দিষ্ট প্রযুক্তিপণ্যের ওপর কর ছাড় দিয়ে গবেষক ও নতুন উদ্যোক্তাদের জন্য পরিবেশ সুগম করা হচ্ছে।

অনুষ্ঠানে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলীর সভাপতিত্বে গোপ্ল্যান লিমিটেডের পরিচালক মো. রইসুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মির্জা আসিফ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুজিব-হাসিনার জন্মস্থানে দাঁড়িয়ে জামায়াত আমিরের প্রতিশ্রুতি, দাবি আদায়ে আমরা অনড়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪২ পি.এম


মুজিব-হাসিনার জন্মস্থানে দাঁড়িয়ে জামায়াত আমিরের প্রতিশ্রুতি, দাবি আদায়ে আমরা অনড়

শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জে ‘ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ’-এর পথসভা অনুষ্ঠিত হয়েছে।

লংমার্চের বহর গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে পৌঁছালে সেখানে হাজার হাজার নারী ও পুরুষ বহরটিকে স্বাগত জানান। এই সময় জামায়াতের আমির এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জনতার উদ্দেশে বক্তব্য প্রদান করেন।

তিনি জনতার উচ্ছ্বাসকে সম্মান জানিয়ে ১১ দলের সাত দফা দাবি আদায়ে অনড় ভূমিকা পালনের প্রতিশ্রুতি দেন।

কাশিয়ানীর পথসভা শেষে লংমার্চের বহর খুলনার উদ্দেশে যাত্রা করে। খুলনা মহানগরীর বাবরী চত্বর এবং ফুলতলার বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বরের পথসভায় যোগ দেওয়ার কথা রয়েছে এই লংমার্চের। এরপর যশোরের মুড়লীর মোড় এবং ঝিনাইদহের বাস টার্মিনালের পথসভায় অংশ নিয়ে সবশেষে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।

এছাড়া লংমার্চ রুটের বিভিন্ন স্থানে আয়োজিত গণজমায়েতে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ অন্যান্য নেতারা অনানুষ্ঠানিক বক্তব্য দেবেন। রাস্তার দুই ধারে দাঁড়িয়ে ১১ দলের স্থানীয় নেতাকর্মীদের দেওয়া অভিবাদন গ্রহণ করবে লংমার্চের বহর।

এর আগে সকাল ১০টায় শরীয়তপুরের নাওডোবায় এক পথসভায় লংমার্চের বহর যোগ দেয়। তারও আগে সকাল ৭টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের এই লংমার্চের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

দাবি আদায়ের লক্ষ্যে ১১ দল গত ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখে প্রথম লংমার্চ এবং ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে দ্বিতীয় লংমার্চ পরিচালনা করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসিতে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের ৯৯.৮৯% পাসের হার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪২ পি.এম


এইচএসসিতে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের ৯৯.৮৯% পাসের হার

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এ বছর এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৯৩২ জন ছাত্র এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন, এবং তাদের মধ্যে একজন ব্যতীত সবাই পাস করেছেন। পাসের হার দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৮৯ শতাংশ।

জিপিএ-৫ পেয়েছেন ৬০৫ জন, যা জিপিএ-৫ প্রাপ্তির শতকরা হিসেবে ৬৪ দশমিক ৯১ শতাংশ। কলেজটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ বছরের উল্লেখযোগ্য সাফল্যের পেছনে রয়েছে প্রতিষ্ঠানের অভিজ্ঞ ও দূরদৃষ্টিসম্পন্ন বোর্ড অব গভর্নরস এবং কলেজের দক্ষ অধ্যক্ষের যোগ্য নেতৃত্বের সঠিক দিকনির্দেশনা।

পরীক্ষার্থীদের লেখাপড়া ও শৃঙ্খলার মানোন্নয়নের লক্ষ্যে ‘গ্রুপ টিচার’ ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে, গ্রুপ টিচারদের মাধ্যমে ছাত্রদের পাঠোন্নতির নিয়মিত মনিটরিং করা হয়েছে, নিয়মিত শ্রেণিপাঠদানের পাশাপাশি অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের অতিরিক্ত শ্রেণিপাঠদানও করা হয়েছে। এসব বিষয় এ বছরের উল্লেখযোগ্য ফলাফল অর্জনে সহায়ক হয়েছে।

এছাড়া শিক্ষকমণ্ডলীর আন্তরিক প্রচেষ্টা ও উন্নত শ্রেণিপাঠদান, অভিভাবকদের সচেতনতা ও তত্ত্বাবধান এবং সর্বোপরি ছাত্রদের একনিষ্ঠ অধ্যয়ন ও ভালো ফলাফল করার ঐকান্তিক প্রচেষ্টা এইচএসসি পরীক্ষার উল্লেখযোগ্য ফলাফলের পেছনে বিশেষ ভূমিকা পালন করেছে বলে কলেজ কর্তৃপক্ষ মনে করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নভেম্বরের ৬ থেকে ৮ তারিখে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন ছুটি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪৩ পি.এম


নভেম্বরের ৬ থেকে ৮ তারিখে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন ছুটি

নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পেতে চলেছেন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। সাপ্তাহিক ছুটি, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং শ্যামাপূজা উপলক্ষে ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ থাকবে।

২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ছুটির তালিকার তথ্য অনুযায়ী, ৭ নভেম্বর শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হবে। পরবর্তী দিন, ৮ নভেম্বর রোববার, হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শ্যামাপূজা অনুষ্ঠিত হবে।

৬ নভেম্বর শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য টানা তিন দিন ছুটি কাটানোর সুযোগ সৃষ্টি হচ্ছে।

এই ছুটির আওতায় সরকারি ও বেসরকারি স্কুল ও কলেজ, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।

তবে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদফতরের ছুটির তালিকায় শ্যামাপূজার ছুটির উল্লেখ না থাকায়, এই ছুটি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%