ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

মিছিল শেষে পালানোর সময় ১৩ আ.লীগ নেতাকর্মী আটক


মিছিল শেষে পালানোর সময় ১৩ আ.লীগ নেতাকর্মী আটক

চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ এলাকায় মিছিল শেষে পালানোর চেষ্টা করার সময় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগসহ নিষিদ্ধ যুবলীগ এবং ছাত্রলীগের ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ডবলমুরিং থানা পুলিশ। এ সময় মিছিলে ব্যবহৃত দুটি যাত্রীবাহী বাস, ১০টি লাঠি, ১৩টি ইটের টুকরা ও চারটি সাদা কাপড়ের টুকরা উদ্ধার করা হয়।

শনিবার (৬ জুন) বিকেলে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের কিছু নেতা-কর্মী বন্দর থানার বারেক বিল্ডিং এলাকায় ইসলামী ব্যাংক হাসপাতাল ভবনের দক্ষিণ পাশে জড়ো হন। পরে তারা মাথায় সাদা কাপড় বেঁধে দুটি যাত্রীবাহী বাসযোগে এসে মিছিল শুরু করেন। খবর পেয়ে ডবলমুরিং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন অলিগলি দিয়ে দৌড়ে পালিয়ে যায়।

আরও পড়ুন: শ্বশুরের মৃত্যুর এক দিন পর মারা গেলেন পুত্রবধূ

তবে ঘটনাস্থল থেকে মিছিলে ব্যবহৃত দুটি যাত্রীবাহী বাস, চারটি সাদা কাপড়ের টুকরা, ১০টি লাঠি এবং ১৩টি ইটের টুকরা উদ্ধার করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে মহানগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মিছিলে অংশগ্রহণকারী এবং নাশকতামূলক কর্মকাণ্ড ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

তথ্যটি নিশ্চিত করেছেন সিএমপির জনসংযোগ কর্মকর্তা ও সহকারী পুলিশ কমিশনার (সদর) আমিনুর রশিদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্দ্বীপে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ চট্টগ্রাম প্রতিনিধি

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

১০:২৭ এম


সন্দ্বীপে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

সন্দ্বীপে মাদ্রাসার গুণগত মান উন্নয়ন, আধুনিক ও যুগোপযোগী শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে "মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের করণীয়" শীর্ষক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন ২০২৬) সকাল ৯টায় সন্দ্বীপের ঐতিহ্যবাহী বশিরিয়া আহমদিয়া আলহাজ্ব আবু বকর সিদ্দিক ফাজিল মাদ্রাসা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভার আয়োজন করেছে সন্দ্বীপ মাদ্রাসা শিক্ষক সমিতি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মিঞা মোঃ নূরুল হক, চেয়ারম্যান, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা। তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, বর্তমান যুগের চাহিদা অনুযায়ী মাদ্রাসা শিক্ষাকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও কর্মমুখী করে গড়ে তুলতে শিক্ষকদের ইতিবাচক ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও আধুনিক জ্ঞানের সমন্বয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবদুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সন্দ্বীপ। তিনি বলেন, একটি শিক্ষিত ও আদর্শ সমাজ গঠনে মাদ্রাসা শিক্ষার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন মাওলানা মহীউদ্দীন, অধ্যক্ষ, বশিরিয়া আহমদিয়া আলহাজ্ব আবু বকর সিদ্দিক ফাজিল মাদ্রাসা, সন্দ্বীপ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শিক্ষকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা, নিয়মিত প্রশিক্ষণ এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে মাদ্রাসা শিক্ষার মান আরও উন্নত করা সম্ভব।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা আব্দুল হালিম, সভাপতি, সন্দ্বীপ মাদ্রাসা শিক্ষক সমিতি। তাঁর সুশৃঙ্খল উপস্থাপনায় পুরো মতবিনিময় সভা প্রাণবন্ত ও ফলপ্রসূ হয়ে ওঠে।

মতবিনিময় সভায় সন্দ্বীপের বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, সুপার, শিক্ষক ও শিক্ষাবিদরা অংশগ্রহণ করেন। তারা মাদ্রাসা শিক্ষার বর্তমান অবস্থা, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, পাঠদানের আধুনিক পদ্ধতি, প্রযুক্তির ব্যবহার এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক বিকাশে শিক্ষকদের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানের শেষে মাদ্রাসা শিক্ষার সার্বিক উন্নয়ন এবং শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার উদ্দেশে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

১০:৩০ এম


ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার উদ্দেশে

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ঢাকা ছাড়লেন রাশিয়ার রাজধানী মস্কোর উদ্দেশে। তিনি রবিবার সকালে তিন দিনের সরকারি সফরে রওনা হন। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। পররাষ্ট্রমন্ত্রীর সফর শেষ হবে এবং আগামী ৯ জুন দেশে ফেরার কথা রয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে এটি ড. খলিলুর রহমানের প্রথম বিদেশ সফর। এর ফলে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ের পাশাপাশি বহুপক্ষীয় কূটনীতি ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুসমূহ এই সফরে বিশেষ গুরুত্ব পাচ্ছে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।

সফরের দ্বিতীয় দিনে মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর। এছাড়াও রুশ সরকারের কয়েকজন শীর্ষ প্রতিনিধির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময়ের সম্ভাবনার কথাও উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নিরাপত্তা হঠাৎ জোরদার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

১০:৩৩ এম


চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নিরাপত্তা হঠাৎ জোরদার

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দ্বারা বাংলাদেশে পুশইনের আশঙ্কার প্রেক্ষাপটে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় নিরাপত্তা এবং নজরদারি জোরদারের উদ্দেশ্যে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে সমন্বয় করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার (৫ জুন) থেকে জেলার স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলোতে আনসার-ভিডিপি সদস্যরা বিজিবির সহায়তায় দায়িত্ব পালন শুরু করেছেন। সীমান্ত এলাকার ভৌগোলিক বৈশিষ্ট্য, স্থানীয় পরিবেশ এবং সম্ভাব্য চোরাপথ সম্পর্কে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

প্রাথমিকভাবে ৩৩ জন প্রশিক্ষিত আনসার এবং ভিডিপি সদস্যকে বিজিবির বিভিন্ন সীমান্ত চৌকিতে (বিওপি) দায়িত্ব দেওয়া হয়েছে। তারা ভোলাহাট উপজেলার চানশিকারী, চামুংশা, ভোলাহাট, গিলাবাড়ি, চরধরমপুর, সুরানপুর, পোলাডাঙ্গা ও খড়গপুর বিওপির পাশাপাশি গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি বিওপিতেও বিজিবির সদস্যদের সঙ্গে যৌথভাবে দায়িত্ব পালন করছেন।

এদিকে শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইউনিয়নগুলোতে ইউনিয়ন আনসার দলনেতা ও কমান্ডারদের সঙ্গে সংশ্লিষ্ট বিজিবি ক্যাম্পগুলোর সমন্বয় জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে। সীমান্তে যেকোনো সন্দেহজনক গতিবিধি, অনুপ্রবেশ কিংবা পুশ-ইনের চেষ্টার তথ্য পাওয়া মাত্র দ্রুত ব্যবস্থা নিতে যোগাযোগ ব্যবস্থাও সক্রিয় রাখা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সীমান্তে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বিজিবির পাশাপাশি আনসার-ভিডিপি সদস্যরাও সতর্ক অবস্থানে রয়েছেন। স্থানীয় পর্যায়ে তথ্য সংগ্রহ, নজরদারি বৃদ্ধি, জনসচেতনতা তৈরি এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে তারা সমন্বিতভাবে কাজ করছেন।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চাঁপাইনবাবগঞ্জ জেলা কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান বলেন, শুক্রবার থেকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, গোমস্তাপুর ও ভোলাহাট সীমান্ত এলাকায় বিজিবিকে সহযোগিতা করার জন্য আনসার ও ভিডিপির ৩৩ জন সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে। সীমান্ত পরিস্থিতি বিবেচনায় তারা প্রয়োজন অনুযায়ী বিজিবির সঙ্গে দায়িত্ব পালন করছেন এবং সীমান্ত এলাকায় জনসচেতনতা বৃদ্ধিতেও কাজ করছেন।

তিনি আরও জানান, শনিবার রাতেও শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তের বিভিন্ন এলাকায় বিজিবির সঙ্গে আনসার-ভিডিপির সদস্যরা কাজ করছেন। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এ কার্যক্রম চলবে।

সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে পুশইনের আশঙ্কা এবং অনুপ্রবেশের সম্ভাবনা নিয়ে উদ্বেগের মধ্যে প্রশাসনের বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির পাশাপাশি স্থানীয় প্রশাসন ও আনসার-ভিডিপিও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহে ৮ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে পল্লী চিকিৎসককে আটক করা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

১০:৩৫ এম


ঝিনাইদহে ৮ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে পল্লী চিকিৎসককে আটক করা হয়েছে

ঝিনাইদহের কালীগঞ্জে ৮ বছরের এক শিশু কন্যার উপর ধর্ষণের অভিযোগ বর্তমান হয়েছে আফতাব হোসেন (৫৫) নামে এক পল্লী চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনাটি যখন জানাজানি হয়, তখন গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে ওই পল্লী চিকিৎসককে তার নিজ বাড়িতে অবরুদ্ধ করে রাখে। পরবর্তীতে রাত সাড়ে ৮ টার সময় থানার পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। রাতের মধ্যেই শিশুটিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। শনিবার রাত ৭ টার দিকে উপজেলার মনোহরপুর গ্রামে এই ঘটনার উদ্ভব ঘটে।

গ্রামবাসীরা এবং শিশুটির বাবা জানিয়েছেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময়ে শিশুটি তার দাদীর জন্য চিকিৎসক আফতাবের বাড়ি ওষুধ আনতে যায়। ওই সময়ে বৃষ্টি হচ্ছিল এবং বাড়িতে কেউ না থাকায় ওই পল্লী চিকিৎসক শিশুটিকে একটি রুমে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। তখন শিশুটি চিৎকার করলে পল্লী চিকিৎসক শিশুটিকে ছেড়ে দেন। পরে শিশুটি বাড়িতে এসে তার মাকে এই ঘটনা খুলে বলে। কিছুক্ষণ পর ধর্ষণের ঘটনাটি জানাজানি হলে ক্ষিপ্ত গ্রামবাসীরা তাৎক্ষণিকভাবে ওই পল্লী চিকিৎসকের বাড়িতে গিয়ে তাকে অবরুদ্ধ করে এবং পুলিশকে খবর দেয়। এরপর শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত সাড়ে ৮ টার সময় কালীগঞ্জ থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সার্বিক অবরুদ্ধ অবস্থায় থাকা পল্লী চিকিৎসককে আটক করে থানায় আনেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফুল ইসলাম জানিয়েছেন, শিশুর চিকিৎসা কার্যক্রম অব্যাহত আছে। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত লক্ষ্য করা গেছে। সে রাত সাড়ে ৯ টার দিকে শিশুটিকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়।

কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ জেল্লাল হোসেন জানিয়েছেন, ধর্ষণের অভিযোগে আফতাব হোসেন নামে এক পল্লী চিকিৎসককে পুলিশ আটক করেছে এবং শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহে প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%