ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

লঞ্চের ডেকে বসে বরিশাল গেলেন মার্কিন রাষ্ট্রদূত


লঞ্চের ডেকে বসে বরিশাল গেলেন মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বরিশাল পরিদর্শনে গিয়েছেন। এ সময় তিনি সেখানকার ঐতিহ্যবাহী বিভিন্ন স্থান পরিদর্শন করবেন।

রবিবার (৯ আগস্ট) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে ব্রেন্ট ক্রিস্টেনসেনের বরিশাল ভ্রমণের বিভিন্ন ছবি পোস্ট করা হয়। ছবিগুলোর ক্যাপশনে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘নৌকা দিয়ে মনোরম জলপথের দেশ পরিদর্শন। বরিশালে এসে দারুণ লাগছে!’

এদিকে আজ বরিশাল ভ্রমণের পাশাপাশি মার্কিন রাষ্ট্রদূত ঝালকাঠির ভীমরুলি পেয়ারা বাগান ও ভাসমান পেয়ারা হাট পরিদর্শন করবেন বলে জানা গেছে। সেখানকার পেয়ারা বাগান ঘুরে দেখার পাশাপাশি স্থানীয় চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলবেন।

আরও পড়ুন: দুর্গন্ধ পেয়ে ঘরের ছিদ্র দিয়ে উঁকি দিতেই এলাকাবাসীর চোখ কপালে

এর আগে ২০১৯ সালে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার ভীমরুলির ভাসমান পেয়ারা হাট পরিদর্শন করেছিলেন। তিনি নৌকায় করে হাট ঘুরে দেখেন এবং স্থানীয়দের সাথে কথা বলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোদির সঙ্গে ফোনে ভ্যান্স, ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক গভীর করার আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৯:২১ এম


মোদির সঙ্গে ফোনে ভ্যান্স, ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক গভীর করার আলোচনা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শনিবার (৮ আগস্ট) রাতে অনুষ্ঠিত ফোনালাপে তারা দুই দেশের ‘কমপ্রিহেনসিভ গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’ আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করেন।

ফোনালাপের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি বলেন, ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করার উপায় নিয়ে ভ্যান্সের সঙ্গে তার আলোচনা হয়েছে।

ফোনালাপে ভ্যান্স ও তার স্ত্রী উষা ভ্যান্সকে তাদের পুত্রসন্তানের জন্মের জন্য অভিনন্দন জানান মোদি। এই সম্পর্কিত শুভকামনা জানান তিনি ভ্যান্সের পুরো পরিবারের জন্য।

মোদি তার পোস্টে লেখেন, ভাইস প্রেসিডেন্ট ও সেকেন্ড লেডিকে তাদের পুত্রসন্তানের জন্মে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং পুরো পরিবারের জন্য শুভকামনা জানিয়েছেন। তবে দুই নেতার মধ্যে ঠিক কোন কোন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি মার্কিন প্রশাসন।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই মোদি-ভ্যান্সের এ ফোনালাপের খবর সামনে এলো। গত কিছুদিন আগে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রেক্ষাপটে ওই চুক্তিকে নতুন আঞ্চলিক সমীকরণের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

এদিকে শনিবার ভ্যান্স জানিয়েছিলেন, হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে একটি নিরাপদ পথ তৈরির জন্য কর্মরত রয়েছে ওয়াশিংটন। একই সঙ্গে তিনি ইরানের ওপর চাপ অব্যাহত রাখার কথাও জানান। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে ঘনিষ্ঠ যোগাযোগের মধ্যেই মোদি ও ভ্যান্সের সর্বশেষ ফোনালাপ অনুষ্ঠিত হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষামন্ত্রীর দায়িত্ব ছাড়ার কারণ জানালেন ধর্মেন্দ্র প্রধান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৯:২৫ এম


শিক্ষামন্ত্রীর দায়িত্ব ছাড়ার কারণ জানালেন ধর্মেন্দ্র প্রধান

মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’ প্রশ্নপত্র ফাঁস বিতর্ক ও ছাত্র বিক্ষোভের কারণে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর প্রায় দুই সপ্তাহ পর অবশেষে নীরবতা ভাঙলেন বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধান। ওড়িশার ভুবনেশ্বরের জিএম বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখার সময় তিনি বলেন, নিট আন্দোলন চলাকালে জেন জি বা তরুণ প্রজন্মকে রাজনৈতিক স্বার্থে ‘বিভ্রান্ত’ করা হয়েছিল।

গত ২৫শে জুলাই দিল্লির যন্তর মনত্রে তীব্র বিক্ষোভের মুখে পদত্যাগ করেছিলেন ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেন, পদত্যাগপত্র জমা দেওয়ার স্মৃতিচারণ করতে গিয়ে, ‘জেন জি আমাদেরই সন্তান। তবে কিছু লোক তাদের উস্কে দিয়েছিল। গত ১০ বছরে দেশে প্রায় ২০ কোটি শিশু জন্মগ্রহণ করেছে।

তাদের ভবিষ্যতের বিশাল আকাঙ্ক্ষা রয়েছে এবং তারাই ভারতকে বিশ্বগুরু বানাবে। তাই পদের মায়ায় না থেকে আমি নিজেই প্রধানমন্ত্রীর কাছে গিয়ে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলাম।’

বিশ্ববিদ্যালয়ের কর্মসূচির পর রায়রাখোলের অপর এক জনসভায়, ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেডি সভাপতি নবীন পট্টনায়কের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এই বিজেপি নেতা। সম্প্রতি বিমানবন্দরে বিজেডি-র যুব ও ছাত্র শাখার ‘ধর্মেন্দ্র প্রধান ফিরে যান’ স্লোগানের জবাবে তিনি বলেন, ‘আমি একজন কৃষকের ছেলে।

আপনারা যতবার ফিরে যেতে বলবেন, আমি ততবারই জনগণের কাছে ফিরে আসব। আমি এমন কোনো কাজ কখনো করিনি যা ওড়িশার সুনাম ক্ষুণ্ণ করে।’ মঞ্চে বিজেডি বিধায়ক ও সাবেক মন্ত্রী প্রসন্ন আচার্যের উপস্থিতিতেই ধর্মেন্দ্র প্রধান স্পষ্ট করে বলেন যে, তিনি কোনো বিক্ষোভ বা প্রতিবাদের তোয়াক্কা না করে, জনগণের কল্যাণে কাজ করে যাবেন।

ধর্মেন্দ্র প্রধানের বক্তব্যের পর বিজেডি পাল্টা আক্রমণ চালিয়েছে। সম্বলপুর জেলা বিজেডি সভাপতি রোহিত পূজারী বলেন, ‘ধর্মেন্দ্র প্রধানকে কেউ বদনাম করেনি। দিল্লিতে যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর তাদের সরকার ও পুলিশ যেভাবে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস চালিয়ে নির্যাতন করেছে, তাতেই তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এখন নিজের ভুল ঢাকতে তিনি নবীন পট্টনায়ককে দোষ দিচ্ছেন।’

এদিকে, ধর্মেন্দ্র প্রধানের এই সফরকে কেন্দ্র করে নতুন কোনো সংঘাত এড়াতে এবং নিরাপত্তা বজায় রাখতে, সম্বলপুর পুলিশ সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে প্রায় ৩০ জন বিজেডি কর্মীকে আটক করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শোকার্ত মেসিকে গোল উৎসর্গ করলেন দি পল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৯:২৮ এম


শোকার্ত মেসিকে গোল উৎসর্গ করলেন দি পল

পিতা হোর্হে মেসির প্রয়াণে শোকস্তব্ধ লিওনেল মেসি মাঠে ছিলেন না। অধিনায়ককে ছাড়া খেলতে নেমে ইন্টার মিয়ামি লিগস কাপে পরাজয়ের তেতো স্বাদ পেয়েছে।

শনিবার, ঘরের মাঠে মেক্সিকান ক্লাব মনতেরের বিরুদ্ধে ২-১ ব্যবধানে হেরে গেছে স্বাগতিকরা।

আর্জেন্টিনায় ৬৮ বছর বয়সে পরলোকগমন করেছেন হোর্হে মেসি। বাবাকে শেষবিদায় জানাতে শনিবার রাতেই নিজ দেশে আর্জেন্টিনায় পৌঁছেছেন মিয়ামি অধিনায়ক। ম্যাচের বাঁশি বাজার আগে দুই দলের খেলোয়াড়রা এক মিনিট নীরবতা পালন করে হোর্হে মেসির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

এক শোকবার্তায় ইন্টার মিয়ামি জানিয়েছে, ‘আমাদের হৃদয়ের সমস্ত সহানুভূতি অধিনায়ক লিও ও পুরো মেসি পরিবারের সঙ্গে রয়েছে।’

ঘরের মাঠে ম্যাচের শুরুটা মন্দ হয়নি মেক্সিকান ক্লাবটির বিপক্ষে। মেসির অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পালন করেন তার জাতীয় দলের সতীর্থ রদ্রিগো দি পল। ৩২তম মিনিটে কাসেমিরোর পাস থেকে গোল পান দি পল।

এ সময়ে, জার্সি খুলে শোকার্ত মেসিকে গোল উৎসর্গ করেন তিনি।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে সফরকারীরা। ৪৭তম মিনিটে বেলজিয়ান স্ট্রাইকার হুগো কুইপার্স গোল করে মনতেরেকে সমতায় ফেরান (১-১)। ম্যাচের অন্তিম মুহূর্তে গিয়ে বিপর্যয় ঘটে মিয়ামির। ৯০তম মিনিটে উরুগুয়ান ফরোয়ার্ড দিয়েগো রসি লক্ষ্যভেদ করলে ২-১ গোলের নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে মনতেরে।

এমএলএস চ্যাম্পিয়ন মিয়ামি অবশ্য গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আতলেতিকো সান লুইসকে ৪-২ ব্যবধানে হারিয়ে শুভসূচনা করেছিল। আগামী বুধবার তাদের পরবর্তী প্রতিপক্ষ লিওঁ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জন্য এটাই ‘সেরা সময়’: পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৩১ এম


যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জন্য এটাই ‘সেরা সময়’: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য বর্তমান সময়কে সবচেয়ে উপযুক্ত বলে তিনি মন্তব্য করেছেন। পেজেশকিয়ানের দাবি, যুদ্ধ ও সংঘাতের পর ইরান এখন ঐক্যবদ্ধ, শক্তিশালী এবং সংহত অবস্থানে রয়েছে। তাই আলোচনার মাধ্যমে অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে এটাই ‘সবচেয়ে ভালো সময়’ বলে তিনি বিবেচনা করছেন।

দায়িত্ব গ্রহণের পর নিজের দ্বিতীয় সংবাদ সম্মেলনে পেজেশকিয়ান জানান, দেশে এখন সংহতি, শক্তি ও ঐক্য রয়েছে। পরিস্থিতি এমন যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সুযোগ তৈরি হয়েছে।

তিনি বলেন, ‘যখন মানুষ একটি সমঝোতায় পৌঁছানোর কথা বলছে, আমি বিশ্বাস করি এখনই সেরা সময়। কারণ দেশে সংহতি, শক্তি ও ঐক্য রয়েছে। আমার যতদূর জানা, এই যুদ্ধ ও সংঘাত থেকে ইরান বিজয়ী ও শক্তিশালী হিসেবে আবির্ভূত হয়েছে।’

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ-এর বরাতে জানা যায়, পেজেশকিয়ান বলেছেন, আলোচনার মাধ্যমে ইরান তার অধিকার আদায় করতে সক্ষম হবে। দেশটি শুধু নিজের দেশ ও জনগণের অধিকার ছাড়া আর কিছুই চায়।

ইরানের প্রেসিডেন্ট প্রসঙ্গক্রমে উল্লেখ করেন, শুধু যুদ্ধের মাধ্যমে কোনো বিরোধের সমাধান করা সম্ভব নয়। গত জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ভিত্তিতে শান্তির পথে এগিয়ে যাওয়ার বিষয়ে তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি এও বলেন, ‘শুধু যুদ্ধের মাধ্যমে সমস্যাগুলোর সমাধান করা সম্ভব নয়। আমরা সমঝোতা স্মারকের বিধানের ভিত্তিতে শান্তির দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।’

পেজেশকিয়ান মন্তব্য করেন, তবে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে অবিশ্বাসের পরিবেশ থেকে বেরিয়ে আসতে হবে। তিনি বলেন, ইরান ওই সমঝোতা স্মারককে নিজেদের কর্মপন্থার ভিত্তি হিসেবে গ্রহণ করতে প্রস্তুত। কিন্তু তার জন্য যুক্তরাষ্ট্রকে তার সৃষ্ট অবিশ্বাসের পরিবেশ ত্যাগ করতে হবে এবং আবারো পারস্পরিক আস্থা পুনর্গঠনের সুযোগ তৈরি করতে হবে।

তেহরানের দৃষ্টিতে ওয়াশিংটন এখনো অবিশ্বাস্য— এভাবে তিনি মন্তব্য করেন।

সরকারি সংবাদ সংস্থা ইরনার মাধ্যমে তার আরেক বক্তব্যে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপের কারণে তেহরানের দীর্ঘদিনের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।

তিনি আবারও বলেন, ‘যুক্তরাষ্ট্র ঔপনিবেশিক, অপরাধী এবং ইসলামী প্রজাতন্ত্র ইসলামী প্রজাতন্ত্রই থাকবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই।’

পেজেশকিয়ান অঙ্গীকার করেন, কূটনীতির কারণেই যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে আলোচনায় বসতে হয়েছে। তিনি বলেন, ইরান যে আলোচনা ও কূটনৈতিক তৎপরতা চালিয়েছে, তার কারণেই যুক্তরাষ্ট্র আলোচনায় বসতে এবং তেহরানের সঙ্গে চুক্তি ও সমঝোতায় পৌঁছাতে বাধ্য হয়েছে।

এদিকে সমঝোতা স্মারক লঙ্ঘনের জন্য ওয়াশিংটনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ইরানের প্রেসিডেন্ট। তাঁর দাবি, ইরান ও ওমানের যৌথভাবে সম্মত পদ্ধতি অনুসরণ না করে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে বিকল্প নৌপরিবহণ ব্যবস্থা গ্রহণ করেছে।

পেজেশকিয়ান বলেন, কথিত এসব লঙ্ঘন নিয়ে যে বিরোধ তৈরি হয়েছে, তা সমঝোতা স্মারকের অধীনে প্রতিষ্ঠিত ব্যবস্থার মাধ্যমে সমাধান করা উচিত। তিনি আশা প্রকাশ করেন, ইরানের জন্য ‘মর্যাদা ও সম্মানের সঙ্গে’ এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%