ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা


নড়াইলে সর্বজনীন পেনশন মেলা

নড়াইল, ৭ সেপ্টেম্বর, ২০২৬ : জেলায় আজ সর্বজনীন পেনশন মেলা ও এ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জাতীয় পেনশন কর্তৃপক্ষ (অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়) এবং নড়াইল জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মেলা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান আলেক, জাতীয় পেনশন কর্তৃপক্ষে নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান, জেলার অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপকগণ ও পেশাজীবীরা উপস্থিত ছিলেন। 

আলোচনা সভায় বক্তারা বলেন, সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আসলে কাউকে বৃদ্ধ বয়সে অন্যের ওপর নির্ভরশীল হয়ে থাকতে হবে না। প্রান্তিক ও নিম্নআয়ের মানুষ, বেসরকারি চাকরিজীবী ও প্রবাসীদের পেনশন সুবিধার আওতায় আনা, পেনশন স্কিমে সাধারণ মানুষকে সম্পৃক্তকরণ এবং এর নানাবিধ আর্থিক সুবিধাসমূহ তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে পেনশন মেলার আয়োজন করা  হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে আরও কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:১৩ পি.এম


যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে আরও কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে হামলা চালালে আরও কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। 

সর্বশেষ সংঘাতে ইরান মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে হামলা চালানোর পর রোববার তিনি এ সতর্কবার্তা দেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের হামলার মধ্য দিয়ে নতুন করে শুরু হওয়া পাল্টাপাল্টি হামলা ছয় মাস ধরে চলা দুই দেশের সংঘাতের অবসান নিয়ে আলোচনার অচলাবস্থার মধ্যেই ঘটছে।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে ইরান এখনও শক্ত নিয়ন্ত্রণ বজায় রেখেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো ঘিরে পাল্টা অবরোধ চালিয়ে যাচ্ছে।

ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়াতে ওয়াশিংটন দেশটির সঙ্গে আর্থিক সম্পর্ক থাকা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞাও দিচ্ছে। এর লক্ষ্য হলো ইরানকে চাপে ফেলে নতি স্বীকারে বাধ্য করা।

রোববার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক ভাষণে গালিবাফ বলেন, ‘সমানুপাতিক জবাব দেওয়ার সময় শেষ হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ইরানের স্বার্থ ও নিরাপত্তার বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের জবাব হবে আরও দ্রুত, আরও তীব্র ও আরও বেদনাদায়ক।’

এদিকে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে হরমুজ প্রণালীর কাছে একটি ‘নিষিদ্ধ এলাকা’ ঘোষণা করবে তেহরান।

রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি বলেন, এই এলাকা মার্কিন নৌবাহিনীর অবরোধের সীমারেখা থেকে শুরু হয়ে পারস্য উপসাগরের কিছু অংশ পর্যন্ত বিস্তৃত হবে। নতুন এই এলাকায় প্রবেশকারী যেকোনো জাহাজকে ইরানের নিষেধাজ্ঞার তালিকায় রাখা হবে।

গত শনিবার মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান পরিচালনাকারী সংস্থা মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ইরান দুটি মার্কিন যুদ্ধজাহাজ—একটি বিমানবাহী রণতরি ও একটি ডেস্ট্রয়ার—লক্ষ্য করে হামলা চালালেও তা ব্যর্থ হয়।

এর জবাবে যুক্তরাষ্ট্র তিনটি তেলবাহী জাহাজে হামলা চালায়। মার্কিন দাবি করেছে, জাহাজগুলো ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট।

মার্কিন সামরিক বাহিনীর প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, জাহাজগুলোতে হামলার পর বড় ধরনের আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ছে।

সেন্টকমের দাবি, জাহাজ তিনটি ‘বহু বিলিয়ন ডলারের একটি গোপন নেটওয়ার্কের অংশ’, যার মাধ্যমে আইআরজিসি ও তাদের আঞ্চলিক মিত্রদের অর্থায়ন করা হয়।

এরপর ইরানও পাল্টা হামলা চালায়। ইরানের রেভল্যুশনারি গার্ড জানায়, তাদের নৌবাহিনী হরমুজ প্রণালীর ‘অনুমোদনহীন পথে’ চলাচলকারী তিনটি তেলবাহী জাহাজ এবং অন্যান্য এলাকায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি জাহাজে হামলা চালিয়েছে।

হরমুজ প্রণালীতে ইরানের অনুমোদিত নয়—এমন কোনো পথে জাহাজ চলাচলের চেষ্টা না করতেও সতর্ক করে তারা।

রোববার ভোরে ইরানের রেভল্যুশনারি গার্ড আরও দাবি করে, হরমুজ প্রণালীতে প্রবেশের চেষ্টা করা একটি মার্কিন নৌ-ড্রোনে হামলা চালানো হয়েছে।

তবে সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স এ দাবি সরাসরি প্রত্যাখ্যান করে বলেন, এটি ‘সম্পূর্ণ মিথ্যা’।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ছয় মাস ধরে চলা এই সংঘাতের গুরুত্ব কম করে দেখানোর চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রে সংঘাতটি ক্রমেই অজনপ্রিয় হয়ে উঠছে, বিশেষ করে দেশটির মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসায় বিষয়টি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এমনকি বলেছেন, তিনি এই সংঘাতকে ‘যুদ্ধ’ বলতে চান না।

গত শুক্রবার ট্রাম্পও একই ধরনের মন্তব্য করে সংঘাতটিকে যুক্তরাষ্ট্রের জন্য ‘ছোটখাটো বিষয়’ হিসেবে বর্ণনা করেন।

তবে ইরানের কর্মকর্তারা এখনো কঠোর অবস্থানে রয়েছেন। অন্যদিকে মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট রোববার এবিসি’র ‘দিস উইক’ অনুষ্ঠানে বলেন, ইরান ‘কোনোভাবে টিকে থাকার জন্য যা যা সম্ভব, সবই করছে।’

তিনি বলেন, ‘তারা জানে তাদের পারমাণবিক কর্মসূচির সমাপ্তি আসন্ন। তাদের নৌবাহিনী শেষ হয়ে গেছে। তাদের বিমানবাহিনীও শেষ হয়ে গেছে। তারা ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দ্রুত সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:১৩ পি.এম


দ্রুত সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকের অনুমোদিত ৪১ হাজার ৮০৬টি পদের মধ্যে ১১ হাজার ৪৯৫টি পদ বর্তমানে শূন্য রয়েছে। তিনি উল্লেখ করেছেন যে, এই শূন্য পদগুলোতে যত দ্রুত সম্ভব চিকিৎসক নিয়োগ দেওয়া হবে, যাতে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায়।

এ তথ্যটি সোমবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মোশারফ হোসেনের প্রশ্নের উত্তরে জানানো হয়। অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সভাপতিত্ব করেন।

মন্ত্রী আরও বলেন, বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকের অনুমোদিত মোট ৪১ হাজার ৮০৬টি পদের বিপরীতে ৩০ হাজার ৩১১ জন চিকিৎসক কর্মরত রয়েছেন। এর ফলে ১১ হাজার ৪৯৫টি পদ শূন্য রয়েছে।

তিনি জানান, দেশের জনসংখ্যার অনুপাতে চিকিৎসকের প্রয়োজনীয়তা নির্ধারণ করতে আন্তর্জাতিক ও জাতীয় স্বাস্থ্য জনবল মানদণ্ড বিবেচনা করা হয়। ২০২৬ সালের একটি সরকারি অর্থায়নে পরিচালিত গবেষণার তথ্য অনুযায়ী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন্যূনতম মানদণ্ড অনুযায়ী প্রতি এক হাজার জনে দশমিক ৫০ জন চিকিৎসক প্রয়োজন, ফলে ২০২৬ সালে বাংলাদেশে প্রায় ৮৮ হাজার ৯০৯ জন চিকিৎসকের প্রয়োজন হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের চিকিৎসকের মোট সংখ্যা এবং সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থায় কর্মরত চিকিৎসকের সংখ্যা এক নয়। সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসকের শূন্য পদ পূরণ এবং জনগণের প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের সংখ্যা বৃদ্ধি করার লক্ষ্যে সরকার ইতোমধ্যে বিভিন্ন নিয়োগ কার্যক্রম গ্রহণ করেছে।

তিনি জানান, ৪৪তম ও ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে উল্লেখযোগ্যসংখ্যক চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি ৪৫তম, ৪৬তম, ৪৭তম ও ৫০তম বিসিএসের মাধ্যমে সহকারী সার্জন নিয়োগের কার্যক্রমও চলমান রয়েছে।

সরকারের চলমান নিয়োগ কার্যক্রমের মাধ্যমে সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের শূন্য পদগুলো পর্যায়ক্রমে পূরণ করা হবে এবং প্রয়োজন অনুযায়ী নতুন পদ সৃষ্টির মাধ্যমে দেশের জনগণের জন্য সহজলভ্য, মানসম্মত ও জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কার্যক্রম অব্যাহত থাকবে, বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপন নোটে উঁকি দিয়ে হাসির খোরাক রোনালদো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:১৩ পি.এম


গোপন নোটে উঁকি দিয়ে হাসির খোরাক রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদোকে সামাজিক মাধ্যমে মজার ছলে খোঁচা দিয়েছে আল ইত্তিহাদ, সৌদি প্রো লিগে আল নাসরের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর।ম্যাচ চলাকালে, রোনালদো আল ইত্তিহাদের ডিফেন্ডার দানিলো পেরেইরার হাতে থাকা একটি নোট উঁকি দিয়ে দেখার চেষ্টা করেন, প্রতিপক্ষের কৌশল জানার কৌতূহলে।

 

ঘটনাটি ক্যামেরায় ধরা পড়ার পর মুহূর্তটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ম্যাচের শেষের দিকে, পরশু রাতে, আল ইত্তিহাদের কোচ ইয়েন্স ভিসিং দানিলোর হাতে কিছু কৌশলগত নির্দেশনা পাঠান। দানিলো কাগজটি পড়ার সময়, রোনালদো তার পেছনে গিয়ে সেটি দেখার চেষ্টা করেন।

 

দানিলো বিষয়টি বুঝতে পেরে হাসতে থাকেন। পুরো ঘটনাটি ছিল মজার মুহূর্তের মতো। তবে ম্যাচ শেষে, সেই ঘটনাকেই রোনালদোর বিরুদ্ধে মজার অস্ত্র হিসেবে ব্যবহার করে আল ইত্তিহাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদো ও দানিলোর একটি ছবি প্রকাশ করে ক্লাবটি লেখে, ‘প্রতারণা করেও হার!’ পোস্টটি দ্রুতই আলোচনায় আসে।

 

জেদ্দায় ম্যাচের শুরুতেই চাপে পড়ে আল নাসর। ২২ মিনিটের মধ্যেই জর্জ ইলেনিখেনার জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আল ইত্তিহাদ। বিরতির আগে, ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে দারুণ সমন্বয়ের পর ব্যবধান কমান অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল।

দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ চালায় আল নাসর। রোনালদোও গোলের সুযোগ তৈরি করেন। তার একটি শট দারুণভাবে ঠেকিয়ে দেন আল-ইত্তিহাদের গোলকিপার।

শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় ২-১ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় আল নাসরকে। এই হারে মৌসুমে লিগে প্রথমবারের মতো পয়েন্ট খোয়ায় আল-নাসর। ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তারা দুইয়ে আছে, শীর্ষে থাকা আল হিলালের পয়েন্ট ১৫।

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন দায়িত্বে ইংল্যান্ড ক্রিকেটে ফিরলেন পিটারসন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:১৩ পি.এম


নতুন দায়িত্বে ইংল্যান্ড ক্রিকেটে ফিরলেন পিটারসন

আগামী বছরে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ইংল্যান্ডের পুরুষদের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের বিশেষ পরামর্শক হিসেবে কেভিন পিটারসনকে নিয়োগ দেওয়া হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দ্বিপাক্ষিক সিরিজের মাধ্যমে পিটারসনের ইংলিশ দলের সাথে নতুন যাত্রা শুরু হবে।

তিনি ব্রেন্ডন ম্যাককালামের নেতৃত্বাধীন কোচিং ও সাপোর্ট স্টাফদের দলে যুক্ত হচ্ছেন। এই দলে মার্কাস ট্রেসকোথিক, টিম সাউদি, জিটান প্যাটেল এবং সারাহ টেইলরের মতো ব্যক্তিত্বও রয়েছেন। বিশেষ দায়িত্ব পাওয়ার পর কেভিন পিটারসন বলেন, "দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ জয়ের লক্ষ্যে এই দলকে সহায়তা করার জন্য আমন্ত্রিত হয়ে আমি অত্যন্ত গর্বিত। ২০১৪ সালের পর প্রথমবারের মতো ইংল্যান্ডের জার্সি গায়ে জড়ানোটা আমার জন্য এক গভীর সম্মানের ও অত্যন্ত বিশেষ একটি মুহূর্ত।"

তিনি আরও যোগ করেন, "আমাদের অত্যন্ত প্রতিভাবান একটি হোয়াইট-বল স্কোয়াড রয়েছে এবং খেলোয়াড়দের সর্বোচ্চ সক্ষমতা অর্জনে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কঠোর পরিশ্রম করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। আগামী ১২ মাস ব্রেন্ডনের কৌশল-নির্ধারণী দলের (থিংক-ট্যাঙ্ক) অংশ হতে পারাটা এক দারুণ সুযোগ। কাজ শুরু করার জন্য আমি আর তর সইতে পারছি না।"

এদিকে ইংলিশ ক্রিকেট দলের সাথে পিটারসনের পুনরায় যুক্ত হওয়ার বিষয়ে ম্যাককালামও তার উচ্ছ্বাস প্রকাশ করেছেন। প্রধান কোচ জানিয়েছেন, ইংল্যান্ডের এই সাবেক ব্যাটারের সাথে ড্রেসিং রুম ভাগ করে নেওয়ার জন্য তিনি উন্মুখ হয়ে আছেন।

তিনি বলেন, "কেপি (পিটারসেন) এবং এই খেলায় তার অর্জনের প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে। ইংলিশ ক্রিকেটে তার প্রভাব ছিল অসাধারণ; তাই তার মতো অভিজ্ঞতা, জ্ঞান ও উচ্চ মর্যাদাসম্পন্ন একজন ব্যক্তি যখন এই দলের সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন, তখন তা দলের জন্য এক দারুণ প্রাপ্তি।"

ম্যাককালাম বলেন, "আমাদের ব্যাটাররা তার সাথে কাজ করার সুযোগ পাবে, তা নিয়ে আমি বিশেষভাবে উচ্ছ্বসিত। সর্বোচ্চ পর্যায়ে ভালো খেলার জন্য কী প্রয়োজন, সে সম্পর্কে কেপির এক অনন্য বোঝাপড়া রয়েছে, যা আমাদের খেলোয়াড়দের জন্য অত্যন্ত মূল্যবান হবে। আমরা একে অপরকে সবসময় সম্মান করেছি এবং খেলার ক্ষেত্রে একে অপরের অবদানকে গুরুত্ব দিয়েছি। তাই একসাথে কাজ করার জন্য আমি সত্যিই অধীর আগ্রহে অপেক্ষা করছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%