০৫:৪২ পি.এম
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর কোনও সংবাদ নেই। এক্ষণে ৩৭৫ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে ডেঙ্গু সম্পর্কিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগ থেকে ১৩৩ জন, ময়মনসিংহ বিভাগ থেকে ১৯ জন, চট্টগ্রাম বিভাগ থেকে ৫১ জন, খুলনা বিভাগ থেকে ৫৪ জন, রাজশাহী বিভাগ থেকে ১৬ জন, রংপুর বিভাগ থেকে ৩৩ জন, বরিশাল বিভাগ থেকে ৬৮ জন এবং সিলেট বিভাগের একজন রোগী রয়েছেন।
আরও পড়ুন: সড়ক পরিবহন প্রতিমন্ত্রী: অবকাঠামো উন্নয়নে গুণগত মান, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে
চলতি বছরের ২২ জুলাই পর্যন্ত মোট ১১ হাজার ৫৭০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনও মৃত্যুর সংবাদ নেই। তবে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ৩৮ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া চলতি বছরে মোট ১০ হাজার ৪৯৪ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন এক হাজার ৩৮ জন রোগী।
২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১০২,৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং ডেঙ্গুর ফলে মোট ৪১৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: জামায়াত নিজেদের কর্মীদের ছাড়া একজন ফকিরকেও ভিক্ষা দেয় না: মীর শাহে আলম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন