ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী


উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ভবিষ্যৎ বর্তমান প্রজন্ম। তাই, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।

তিনি রোববার (২৮ জুন) সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় মধ্যাহ্নভোজে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে কথা বলেন।

জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের আয়োজনে মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীদের জন্য।

আরও পড়ুন: ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে জানান, মধ্যাহ্নভোজে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর আইন বিভাগের ২৯ জন শিক্ষার্থী, গণসাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা ‘সুরভী’র মাধ্যমে আসা সুবিধাবঞ্চিত ২১ জন শিক্ষার্থী ও শিক্ষক এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটির ১৬ জন শিক্ষার্থী ও শিক্ষক অংশ নিয়েছেন।

তিনি জানিয়েছেন, এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং বিভিন্ন বিষয়ে তাদের সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও গুরুত্ব দিতে হবে, যাতে তারা নিজেদের যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারে।

তিনি আরও জানিয়েছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।

এদিকে, প্রধানমন্ত্রীর আয়োজনে মধ্যাহ্নভোজে অংশগ্রহণের সুযোগ পেয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা সরকারপ্রধানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

আরও পড়ুন: কাজের সময় হঠাৎ লুটিয়ে পড়লেন পোশাক শ্রমিক, সিসিটিভি ফুটেজে দেখা গেল খারাপ আচরণ

উল্লেখ্য, শিক্ষার্থীরা সংসদ ভবন পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে সংসদ সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করে।

এ ছাড়া, তারা সংসদ লাইব্রেরি পরিদর্শন করে, উত্তর প্লাজায় ফটোসেশন এবং সংসদ অধিবেশন কক্ষে সংসদের কার্যক্রম প্রত্যক্ষ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৫:১০ এম


মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ

আজ (২৯ জুন) বাংলা সাহিত্যের যুগপ্রবর্তক ও অমিত্রাক্ষর ছন্দের জনক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী।

১৮৭৩ সালের এই দিনে, কলকাতার আলিপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই কালজয়ী সাহিত্যিক শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মাইকেল মধুসূদন দত্ত ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। তার জন্ম এক জমিদার পরিবারে। তার বাবা রাজনারায়ণ দত্ত এবং মা জাহ্নবী দেবী ছিলেন। ১৮৫৩ সালে খ্রিষ্টধর্ম গ্রহণের পর তার নামের সঙ্গে মাইকেল যুক্ত হয়।

তার কালজয়ী সৃষ্টিগুলোর মধ্যে বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য মেঘনাদবধ কাব্য অন্যতম। এ ছাড়া, তার উল্লেখযোগ্য রচনার মধ্যে পদ্মাবতী ও কৃষ্ণকুমারী নাটক, একেই বলে সভ্যতা ও বুড় সালিকের ঘাড়ে রোঁ প্রহসন এবং ব্রজাঙ্গনাকাব্য, বীরাঙ্গনা কাব্য ও চতুর্দশপদী কবিতাবলী অন্যতম।

মাইকেল মধুসূদন দত্তের প্রয়াণ দিবস উপলক্ষে, তার জন্মভূমি যশোরের সাগরদাঁড়ীতে মধুসূদন অ্যাকাডেমির উদ্যোগে মহাকবির আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কবিতা পাঠ, মধুগীতি পরিবেশন এবং ড. সুকুমার রায়ের স্মৃতিবৃত্তি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খালি হাতে ফিরেও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী জর্ডান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৫:১১ এম


খালি হাতে ফিরেও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী জর্ডান

প্রথমবারের মতো বিশ্বকাপে অংশগ্রহণ করে কোনো পয়েন্ট না পেলেও ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী জর্ডান। তাদের কঠিন গ্রুপে তিনটি ম্যাচেই তারা পরাজিত হলেও প্রতিটি লড়াইয়ে প্রতিপক্ষকে সমানতালে চ্যালেঞ্জ জানাতে সক্ষম হয়েছে দলটি। এমন পরিস্থিতিতে কোচ জামাল সেল্লামি বিশ্বাস করেন, এই অভিজ্ঞতা আগামী দিনে জর্ডানের ফুটবলকে আরও শক্তিশালী করে তুলবে।

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অস্ট্রিয়া এবং আলজেরিয়ার মতো শক্তিশালী দলের বিপরীতে একই গ্রুপে পড়ে জর্ডান। তারা তিনটি ম্যাচেই পরাজিত হয়েছে। তবে উল্লেখযোগ্য হলো, প্রতিটি ম্যাচেই তারা গোল করতে সক্ষম হয়েছে এবং কোথাও নিজেদের অসহায় মনে হয়নি। কোচ জামাল সেল্লামির মতে, এই বিশ্বকাপটি তার ফুটবলারদের আরও পরিণত করে তুলেছে এবং ভবিষ্যতের আন্তর্জাতিক প্রতিযোগিতায় এর সুফল তারা দেখতে পাবে।

জামাল সেল্লামি আরও বলেন, বর্তমান প্রজন্মের তরুণ ফুটবলারদের সামনে একটি উজ্জ্বল ভবিষ্যৎ রুপুরেখা প্রদর্শন করছে। বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা তাদের আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেবে। তবে আরও উন্নতির জন্য ফুটবলারদের ইউরোপের বড় বড় লিগে নিয়মিত খেলতে হবে। সেখানে প্রতিদ্বন্দ্বিতার মান অনেক বেশি, যা একজন খেলোয়াড়কে আরও উন্নত করে তোলে।

তিনি বলেন, এবারের বিশ্বকাপেও দেখা গেছে, আফ্রিকার অংশগ্রহণকারী প্রায় সব দলই নকআউট পর্বে নিজেদের স্থান পেয়েছে। কিন্তু এশিয়া থেকে মাত্র দুটি দল পরের পর্যায়ে উঠতে সক্ষম হয়েছে। এর অন্যতম কারণ হলো, আফ্রিকার অনেক ফুটবলার ইউরোপের শীর্ষ পর্যায়ের ক্লাব ও লিগে নিয়মিত খেলছেন। সেই অভিজ্ঞতা তাদের বড় মঞ্চে এগিয়ে রাখতে সাহায্য করে।

জর্ডানের বিশ্বকাপ দলে ইউরোপের শীর্ষ পাঁচটি লিগে নিয়মিত খেলা ফুটবলার ছিলেন মাত্র একজন। তাই যদি ভবিষ্যতে আরও বেশি খেলোয়াড় শক্তিশালী লিগে খেলার সুযোগ পান, তাহলে জাতীয় দলের মান অনেক উন্নত হবে বলে মনে করেন সেল্লামি।

যদিও বিশ্বকাপ থেকে কোনো পয়েন্ট ছাড়াই বিদায় নেওয়া জর্ডানের কোচ নিজের দলের পারফরম্যান্সে সন্তুষ্ট। তিনি বলেন, এই আসর থেকে ফুটবলাররা অমূল্য অভিজ্ঞতা অর্জন করেছে। তাদের লড়াই, আত্মবিশ্বাস ও মানসিকতা নিয়ে তিনি অত্যন্ত গর্বিত। তার আশা, আগামী দিনে জর্ডানের ফুটবল আরও উন্নতির পথে এগোবে এবং ভবিষ্যতের বিশ্বকাপগুলোতেও দলটি নিয়মিত অংশগ্রহণ করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরাজগঞ্জে বিধবা নারীর ঘরে ইমাম, আটক শেষে সমঝোতায় বিয়ে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৫:২৮ এম


সিরাজগঞ্জে বিধবা নারীর ঘরে ইমাম, আটক শেষে সমঝোতায় বিয়ে

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায়, মসজিদের ইমাম এক বিধবা নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়ার পর গ্রামবাসীরা তাদের সমঝোতার মাধ্যমে বিয়ে দিয়েছেন।

এই ঘটনা ঘটে শনিবার (২৭ জুন) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দেড়াগাঁতি মধ্যপাড়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে তাদের বিয়ের প্রক্রিয়া গ্রাম্য সালিসের মাধ্যমে সম্পন্ন হয়। এই বিয়ের কাবিনের মোট মূল্য ছিল ১০ লাখ টাকা।

স্থানীয়দের তথ্যমতে, বিবাহিত সেলিম রেজা দেড়াগাঁতি (টাঙ্গাইল পাড়া) মধ্যপাড়া জামে মসজিদে ইমাম হিসেবে কর্মরত রয়েছেন। বিধবা নারীর স্বামীর মৃত্যুর পর তাদের মধ্যে একটি সম্পর্ক গড়ে ওঠে এবং তারা মোবাইলে একে অন্যের সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন।

শনিবার রাতে, একই এলাকার মৃত আল আমিনের স্ত্রী মোছা. শানু বেগমের ঘরে আপত্তিকর অবস্থায় গ্রামবাসী ইমামকে আটক করেন। রবিবার, স্থানীয় মাতব্বর ও গ্রামবাসীরা সালিশি বৈঠকের আয়োজন করেন। সেখানে উভয় পক্ষের সম্মতিতে ১০ লাখ টাকা কাবিনে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর, ইমাম তার নতুন স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে চলে যান।

সেলিম রেজা ও শানু বেগম নিজেদের সম্পর্কের কথা স্বীকার করে বলেন, "সম্পর্কের কারণেই ইমাম রাতে বাড়িতে এসেছিলেন।" ধরা পড়ার পরে, উভয়পক্ষের সম্মতিতে গ্রামবাসী তাদের বিবাহ দেন।

এ প্রসঙ্গে, রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান বলেন, "বিষয়টি শুনেছি। কোনো পক্ষ অভিযোগ না করায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়নি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবশেষে বিয়ের পরিকল্পনা প্রকাশ করলেন রোনালদো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৫:২৯ এম


অবশেষে বিয়ের পরিকল্পনা প্রকাশ করলেন রোনালদো

দীর্ঘ ৯ বছরের প্রেম, পাঁচ সন্তানের সংসার এবং অসংখ্য জল্পনা-কল্পনার পর, পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো অবশেষে বিয়ে নিয়ে মুখ খুলেছেন। দীর্ঘ অপেক্ষার কারণ, বিয়ের প্রস্তাবের গল্প এবং কবে বসছে সেই বহু প্রতীক্ষিত বিয়ের আসর— সবকিছুই এবার তিনি জানালেন।

২০২৫ সালের আগস্টে বাগদানের ঘোষণা দিয়ে রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেন। জর্জিনা হীরাখচিত আংটির ছবি প্রকাশ করে লেখেন, ‘Yes, I do.’ এরপর থেকেই ভক্তদের মনে কবে বিয়ে করছেন— এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল।

সম্প্রতি সাংবাদিক পিয়ার্স মরগানকে দেওয়া একটি সাক্ষাৎকারে, রোনালদো জানান, তিনি তাড়াহুড়ো করে নয়, বরং সঠিক সময়ের অপেক্ষাতেই এতদিন বিয়ে করেননি।

তিনি বলেন, "আমি সবসময় বিশ্বাস করি ভালো জিনিস সঠিক সময়েই আসে। জীবনের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেওয়া উচিত নয়। তাই বিয়ের মতো বড় সিদ্ধান্তে আমি সময় নিয়েছি।"

বর্তমানে সৌদি আরবের ক্লাব আল-নাসরের হয়ে খেলছেন এই তারকা। তিনি আরও বলেন, "আমি জর্জিনাকে বিয়ে করছি শুধু সে আমার সন্তানের মা বলে নয়, বরং সে-ই আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ। সে আমার জীবনের ভালোবাসা।"

তিনি জানান, এক রাতে যখন তাদের দুই মেয়ে আলানা ও ইভা ঘুমিয়ে ছিল, তখনই তিনি হঠাৎ জর্জিনাকে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব দেন। ঠিক সেই সময় দুই মেয়ে ঘরে ঢুকে বাবাকে প্রশ্ন করে- "তুমি কি মাকে বিয়ের প্রস্তাব দিচ্ছ?"

রোনালদোর ভাষায়, "ওই মুহূর্তেই আমি বুঝেছিলাম, এটাই সঠিক সময়।"

তিনি আরও জানান, জর্জিনার বহুদিনের ইচ্ছা ছিল মূল্যবান রত্নখচিত একটি আংটি পাওয়ার। তাই তিনি সেই ইচ্ছার কথাও মাথায় রেখেছিলেন।

বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বিয়ের সময়ও জানিয়ে দিয়েছেন রোনালদো। তার ভাষ্য, "২০২৬ সালের সেপ্টেম্বর মাসে, ফুটবল বিশ্বকাপ শেষ হওয়ার পরই আমাদের বিয়ে অনুষ্ঠিত হবে।"

হাসতে হাসতে তিনি বলেন, "বিশ্বকাপের পর আমরা বিয়ে করব। আশা করি, বিশ্বকাপ জয়ের ট্রফি নিয়েই বিয়ের অনুষ্ঠানে পৌঁছাতে পারব।"

রোনালদো ও জর্জিনার পরিচয় ২০১৬ সালে, স্পেনের মাদ্রিদে। তখন জর্জিনা বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড গুচির একটি শোরুমে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন। সেখান থেকেই শুরু হয় তাদের প্রেমের গল্প।

বর্তমানে তারা একসঙ্গে পাঁচ সন্তান— ক্রিশ্চিয়ানো জুনিয়র, যমজ ইভা ও মাতেও, আলানা মার্টিনা এবং বেলা এসমেরালদাকে নিয়ে সুখের সংসার গড়ে তুলেছেন।

জর্জিনা বরাবরই পরিবারকে জীবনের সবচেয়ে বড় অগ্রাধিকার হিসেবে দেখেন। তার ভাষায়, "আমার কাছে সন্তানরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের সঙ্গে সময় কাটানোই আমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়।"

সূত্র: হোলা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%