ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

সালমান শাহর ভাইকে হত্যার হুমকি, আদালতে স্ক্রিনশট


সালমান শাহর ভাইকে হত্যার হুমকি, আদালতে স্ক্রিনশট

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার হাজতি আসামি খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন আদালত নামঞ্জুর করেছেন। এদিন জামিন শুনানিতে সালমান শাহর মামা এবং মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুম আদালতে একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের স্ক্রিনশট প্রদর্শন করেন। তিনি সালমান শাহর ভাই শাহরানকে হত্যার হুমকির অভিযোগ আনেন।

বুধবার (১২ আগস্ট) দুপুরে ডনের পক্ষে আইনজীবী এম ফরিদুল ইসলাম, তারিকুল ইসলাম জুয়েলসহ কয়েকজন আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করে।

আদালত থেকে বের হয়ে আলমগীর কুমকুম সাংবাদিকদের সামনে ওই স্ক্রিনশটটি প্রদর্শন করেন। তার দাবি, ‘মামুন’ নামে এক সালমান ভক্তের ফেসবুক লাইভে ‘সাকিল কিবরিয়া’ নামের একটি আইডি থেকে শাহরানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: গয়েশ্বর চন্দ্র রায়

স্ক্রিনশটে লেখা রয়েছে, ‘মামুন নীলা চৌধুরীকে বলো সালমানের মৃত্যু নিয়ে বাড়াবাড়ি না করতে। তা না হলে আমরা যেভাবে সালমান শাহকে হত্যা করেছি, সেভাবে শাহরানকে হত্যা করব।’

আলমগীর কুমকুম এ বিষয়ে জানান, তারা রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে যাচ্ছেন। কারণ, সালমান শাহ হত্যা মামলাটিও রমনা থানায় দায়ের করা হয়েছে।

এ সময় আদালতে উপস্থিত সালমান ভক্ত মামুন সাংবাদিকদের জানান, সালমান ভক্তদের নিয়ে মানববন্ধনের আহ্বান জানাতে ফেসবুক লাইভ করছিলেন তিনি। এ সময় লাইভের কমেন্টে ওই হুমকি দেওয়া হয়। পরে স্ক্রিনশট নেওয়ার সময় কমেন্টটি মুছে ফেলা হয়।

তিনি আরও বলেন, সালমান ভক্তরা ৩৯ বছর ধরে দাবি করে আসছেন, সালমান শাহকে হত্যা করা হয়েছে। ডনকে গ্রেপ্তারের পর এমন হুমকি আসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তিনি মামলার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেপ্তারের দাবি জানান।

আরও পড়ুন: সন্ত্রাসের ভাষায় নয়, রাজনীতির ভাষায় হবে রাজনীতি: বিরোধীদলীয় নেতা

এদিকে রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী ডনের জামিনের বিরোধিতা করে বক্তব্য দেন। আসামিপক্ষের আইনজীবীরা জামিন মঞ্জুরের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন।

জামিন আবেদনে আসামিপক্ষ দাবি করে, ডনের বিরুদ্ধে এজাহার ও গ্রেপ্তারি পরোয়ানায় সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। আসামিপক্ষ হিসেবে তিনি কথিত ঘটনার সঙ্গে জড়িত নন বলেও আবেদনটি উল্লেখ করা হয়।

জানা গেছে, সালমান শাহ হত্যা মামলার কারণে আশরাফুল হক ডনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা ছিল। সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে সিআইডি তাকে হেফাজতে নেয়।

চিত্রনায়ক সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মারা যান। প্রথমে তার মৃত্যুকে আত্মহত্যা বলা হলেও পরবর্তীতে এ ঘটনায় হত্যা মামলা করা হয়। দীর্ঘ সময়ে মামলাটির তদন্তে একাধিক ব্যক্তির নাম উঠে আসে।

আরও পড়ুন: তিশার বিস্ফোরক দাবি, সাবিলার কারণে ভেঙেছে প্রেম-বিয়ে

২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন—সামিরা হকের মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পলিসি ক্যাম্পে সারা দেশের ৩০ জনের একজন বেরোবির শিক্ষার্থী আইরিন আক্তার লাবন্য

আন্তর্জাতিক ডেস্ক

বেরোবি প্রতিনিধি

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৩:২৮ পি.এম


পলিসি ক্যাম্পে সারা দেশের ৩০ জনের একজন বেরোবির শিক্ষার্থী আইরিন আক্তার লাবন্য

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আইরিন আক্তার লাবন্য ‘পলিসি ক্যাম্প’-এ অংশগ্রহণের জন্য সারা দেশ থেকে নির্বাচিত ৩০ জন তরুণের মধ্যে জায়গা করে নিয়েছেন।

ইনস্টিটিউট ফর ইনফর্মড ডেভেলপমেন্ট (আইআইডি) ও ইয়ুথ ফর পলিসি (YfP)-এর উদ্যোগে আয়োজিত এ পলিসি ক্যাম্প আগামী ১৫ থেকে ২১ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত হবে।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগ্রহী তরুণদের আবেদন ও বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এ ৩০ জনকে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিতদের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে সুযোগ পেয়েছেন আইরিন আক্তার লাবন্য।

ক্যাম্পে অংশগ্রহণকারীদের নীতি প্রণয়ন, নেতৃত্ব, নাগরিক অংশগ্রহণ ও সমসাময়িক বিভিন্ন নীতিগত বিষয়ে ধারণা ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নীতিনির্ধারণী প্রক্রিয়ায় তরুণদের অংশগ্রহণের সুযোগ তৈরিতে বিভিন্ন সেশন, আলোচনা ও কার্যক্রম অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে আইরিন আক্তার লাবন্য বলেন, “সারা দেশের ৩০ জন তরুণের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত হতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। এই ক্যাম্পের মাধ্যমে নীতি প্রণয়ন ও নেতৃত্ব সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের তরুণদের সঙ্গে কাজ করার সুযোগ পাব। অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগিয়ে সমাজ ও দেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে চাই।”

লাবন্যের এ অর্জনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সহপাঠীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। জাতীয় পর্যায়ের এমন একটি আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অংশগ্রহণকে ইতিবাচক অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ রাতে আকাশে উল্কাবৃষ্টির মনোমুগ্ধকর দৃশ্য দেখার দারুণ সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৩:২৯ পি.এম


আজ রাতে আকাশে উল্কাবৃষ্টির মনোমুগ্ধকর দৃশ্য দেখার দারুণ সুযোগ

আজ রাতে (১২ আগস্ট) আকাশে দেখা মিলতে পারে বছরের অন্যতম আকর্ষণীয় মহাজাগতিক দৃশ্য পার্সিড উল্কাবৃষ্টি। এই উল্কাবৃষ্টি ১২ আগস্ট রাতের পরে ১৩ আগস্ট ভোর পর্যন্ত সবচেয়ে সক্রিয় থাকবে। এ বছরে অমাবস্যার কারণে আকাশে চাঁদের আলো না থাকার ফলে উল্কার ঝলকানি দেখার পরিবেশেও তুলনামূলক ভাবে অনুকূল থাকবে।

যদি আকাশ পরিষ্কার থাকে এবং শহরের কৃত্রিম আলোর প্রভাব থেকে দূরে কোনো খোলা ও অন্ধকার জায়গায় অবস্থান করা যায়, তাহলে ঘণ্টায় প্রায় ১০০টি উল্কা দেখা যেতে পারে। বিশেষভাবে রাত ১২টার পর থেকে ভোরের আগ পর্যন্ত উল্কা দেখার সম্ভাবনা বেশি থাকবে।

পার্সিড উল্কাবৃষ্টির উৎস হচ্ছে ধূমকেতু ১০৯পি/সুইফট-টাটল। সূর্যকে প্রদক্ষিণ করার সময় এই ধূমকেতু মহাকাশে ধূলিকণা ও পাথুরে কণার একটি ভ্রাম্যমাণ রেখা রেখে যায়। প্রতিবছর পৃথিবী ওই ধ্বংসাবশেষের মধ্য দিয়ে যাওয়ার সময় এসব কণা প্রচণ্ড গতিতে বায়ুমণ্ডলে প্রবেশ করে উত্তপ্ত হয়ে জ্বলে ওঠে। এর ফলে রাতের আকাশে তৈরি হয় একটি আলোর ঝলকানি, যা সাধারণভাবে ‘তারা খসা’ নামে পরিচিত।

উত্তর গোলার্ধের দেশের মানুষের জন্য পার্সিড উল্কাবৃষ্টি দেখার সুযোগ তুলনামূলক ভাবে ভালো। তবে, নির্দিষ্ট কোনো একটি জায়গায় তাকানোর প্রয়োজন নেই। পারসিয়াস নক্ষত্রমণ্ডলের দিকে উল্কাগুলো আসছে বলে মনে হলেও আকাশের বিভিন্ন অংশে তাদের আলোর রেখা দেখা যেতে পারে। সুতরাং যত বেশি সম্ভব বিস্তৃত আকাশ চোখের সামনে রাখা ভালো।

এই মহাজাগতিক দৃশ্য উপভোগের জন্য টেলিস্কোপ বা দূরবীনের প্রয়োজন নেই। খালি চোখেই উল্কার ঝলকানি দেখা সম্ভব। তবে, মেঘমুক্ত আকাশ এবং আশপাশের কম আলোর দূষণ থাকাটা উল্কাবৃষ্টি দেখার প্রধান শর্ত।

অতএব, আজ রাতে সুযোগ থাকলে শহরের আলো থেকে দূরে কোনো নিরাপদ খোলা জায়গায় গিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কয়েক মিনিট কেবল অপেক্ষা করলে দেখা মিলতে পারে ‘তারা খসার’ সেই মনোমুগ্ধকর দৃশ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পল্লবীতে গুলি করে হত্যাচেষ্টা, জানা গেল কারণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৩:২৯ পি.এম


পল্লবীতে গুলি করে হত্যাচেষ্টা, জানা গেল কারণ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগির বিরোধের জেরে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় কুখ্যাত মাদক কারবারি ও সন্ত্রাসী ‘ল্যাংড়া’ রুবেলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১২ আগস্ট) দুপুরে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—‘ল্যাংড়া’ রুবেল, হামিদ খান ওরফে মাখন, তানজিদ আহাম্মেদ ওরফে বাপ্পা, পারভেজ ও রাব্বী। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, এক হাজার পিস ইয়াবা এবং মাদক কারবার পরিচালনার জন্য ব্যবহৃত দুটি গাড়ি উদ্ধার করা হয়েছে।

গত ৭ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে পল্লবীর সেকশন-১১ এলাকায় ইমনের চায়ের দোকানের সামনে গোলাগুলির ঘটনার বিষয়ে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, গোলাগুলির ঘটনায় আলমগীর নামে এক ব্যক্তি পেটে এবং মাথায় গুলিবিদ্ধ হন। একই ঘটনায় জোসনা নামে এক পথচারী মহিলা পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। এ ঘটনায় আলমগীরের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে পল্লবী থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়।

 

ঘটনার পর ডিবি মিরপুর বিভাগ ছায়া তদন্ত শুরু করে। পুলিশ ভিডিও ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গোলাগুলিতে ব্যবহৃত একটি টয়োটা প্রিমিও গাড়ি শনাক্ত করে।

পরে গাড়িটির মালিক হামিদ খান ওরফে মাখনকে পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

ডিবির জিজ্ঞাসাবাদে হামিদ খান জানান, গাড়িটি তার নামে নিবন্ধিত হলেও এর প্রকৃত মালিক হলো কুখ্যাত মাদক কারবারি ‘ল্যাংড়া’ রুবেল। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রুবেলের সহযোগী পারভেজ ও রাব্বীকে কালশী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে রুবেলের ব্যবহৃত একটি সাদা টয়োটা ভক্সি গাড়ি এবং গাড়ির ভেতর থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে পারভেজ ও রাব্বীর দেওয়া তথ্যের ভিত্তিতে রূপনগর থানাধীন ইস্টার্ন হাউজিংয়ের পাশের বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে ‘ল্যাংড়া’ রুবেল ও তানজিদ আহাম্মেদ ওরফে বাপ্পাকে গ্রেপ্তার করে ডিবি।

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি রাউন্ড গুলি এবং দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রুবেল, হামিদ ও অন্যান্যরা বলেন, মাদকদ্রব্য বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করেই ‘ল্যাংড়া’ রুবেল ও তার সহযোগীদের সঙ্গে আলমগীরের বিরোধের জেরে গোলাগুলির ঘটনাটি ঘটেছে। উল্লেখ্য, আলমগীর নিজেও একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, যার বিরুদ্ধে ঢাকায় একাধিক মামলা রয়েছে। তবে এই মামলায় তিনি ভুক্তভোগী বলেও জানান ডিবি প্রধান।

ডিবি প্রধান জানিয়েছেন, ‘ল্যাংড়া’ রুবেলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মাদক কারবার থেকে অর্জিত অর্থ দিয়ে তিনি বিভিন্ন জায়গায় বিনিয়োগ করেছেন কিনা, তা তদন্তে দেখা হচ্ছে। প্রয়োজনে তার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের মামলা করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) তথ্য পাঠানো হবে।

অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘রুবেলের নামে গাড়ি নিবন্ধিত না থাকলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, গাড়িগুলো রুবেলই কিনে দিয়েছেন। হেমায়েতপুরে রুবেলের বসবাসের বাড়ি নিয়েও তদন্ত চলছে। রুবেলের দৃশ্যমান অন্য কোনো আয়ের উৎস পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে মাদক কারবারের তার আয়ের প্রধান উৎস বলে ধারণা করা হচ্ছে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিবি প্রধান জানান, এ ঘটনায় দায়ের করা হত্যা চেষ্টা মামলার পাশাপাশি অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করার প্রক্রিয়া চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হতে পারে।

গোলাগুলির সময় গাড়িতে বাপ্পাসহ আরো কয়েকজন ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় আপাতত প্রকাশ করা হচ্ছে না। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালীগঞ্জে ইয়াবা সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৩১ পি.এম


কালীগঞ্জে ইয়াবা সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

গাজীপুরের কালীগঞ্জের গ্রাম এলাকায় নিভৃত পল্লীতে প্রকাশ্যে ইয়াবা সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১২ আগস্ট) কালীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এই রায়টি দিয়েছেন।

দণ্ডিত তিনজন হলেন কালীগঞ্জের তুমলিয়া পুনারটেক গ্রামের এস এম জিলানীর ছেলে নজরুল ইসলাম (৪৭), টেক মানিকপুর গ্রামের সুলতান মোল্লার ছেলে মোক্তার মোল্লা (৩৫) এবং মোক্তারপুর ইউনিয়নের হারিদেবপুর গ্রামের মৃত গনি মিয়ার ছেলে আবুল কাসেম (২৯)।

ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম জানান, ইয়াবা সেবনের অভিযোগে তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়। তারা তাদের অপরাধ স্বীকার করায় যথাক্রমে ১০ দিন, তিন মাস এবং ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে এক শ টাকা করে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার কালের কণ্ঠকে সংবাদটির সত্যতা নিশ্চিত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%