১২:৫২ এম
বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ব্রাজিলের পরাজয় ফুটবলপ্রেমীদের চমকে দেওয়ার সঙ্গে সঙ্গে বিপাকে ফেলেছে ইংল্যান্ডের কিংবদন্তি স্ট্রাইকার ওয়েইন রুনিকেও। ম্যাচের আগে করা বাজিতে হেরে তিনি শেষ পর্যন্ত নিজের প্রতিশ্রুতির কথা রেখেছেন। শনিবার নিউইয়র্কের হাডসন নদীতে নৌকা বেয়ে বাজির শর্তটি পূরণ করেন রুনি।
বিশ্বকাপে বিবিসির বিশ্লেষক হিসেবে দায়িত্ব পালন করা রুনি আগে মজা করে বলেছিলেন, যদি নরওয়ে ব্রাজিলকে হারায়, তাহলে তিনি নদীতে নৌকা বেয়ে দেখাবেন। কিন্তু আর্লিং হালান্ডের জোড়া গোলে ব্রাজিল বিদায় নেওয়ার পর সেই কথাই আর এড়িয়ে যাওয়ার সুযোগ রুনির ছিল না।
শনিবার সকালে হাডসন নদীতে বৈঠা হাতে নামেন রুনি। তার সঙ্গে ছিলেন ইংল্যান্ডের সাবেক দুই ফুটবলার জো হার্ট ও মিকা রিচার্ডস।
আরও পড়ুন: রাশেদ খাঁন: হাজার ডিসেম্বর গেলেও হাসিনা ফিরবেন না
নৌকায় ওঠার আগে রুনি বলেন, ‘আর্লিং, কথা রেখেছি। প্রতিশ্রুতি অনুযায়ী আমরা এখন হাডসন নদীতে নৌকা বাইতে নেমেছি।’
বৈঠা চালাতে চালাতে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক রসিকতা করেন। হাসতে হাসতে তিনি বলেন, ‘মনে হচ্ছে উরুর পেশিতে টান লেগেছে!’
পাশ থেকে জো হার্টও মজা করে মন্তব্য করেন, ‘নরওয়ে দলের সঙ্গে একটা দৌড়ই হয়ে যাক!’
নৌকা ভ্রমণ শেষে রুনি জানান, ‘দারুণ অভিজ্ঞতা হয়েছে। সমর্থকেরা অসাধারণ ছিলেন। তাদের প্রতি সম্মান জানাতেই আমরা এটা করেছি।’
আরও পড়ুন: ১৩ জেলায় স্থানীয় সরকারের উপপরিচালক পদে ১৩ উপসচিবের পদায়ন
শেষে হলান্ডকে উদ্দেশ করে রুনি বলেন, ‘আশা করি এটা উপভোগ করেছ। মারবেলায় তোমার নাচের ভিডিওও দেখেছি। ছুটি উপভোগ করো।’
এদিকে নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ওঠা ইংল্যান্ড পরবর্তীতে আর্জেন্টিনার কাছে হেরে ফাইনালের স্বপ্ন ভেঙে দিয়েছে। আজ মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে থ্রি লায়ন্সরা। রবিবার নিউ জার্সিতে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন।
সূত্র: ইএসপিএন
আরও পড়ুন: শহীদ ওসমান হাদিকে নিয়ে ছাত্রদল নেত্রীর বিতর্কিত পোস্ট
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন