ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ভূমিকম্পের আটদিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার নিরাপত্তা রক্ষী


ভূমিকম্পের আটদিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার নিরাপত্তা রক্ষী

ভেনিজুয়েলার ভয়াবহ ভূমিকম্পের আট দিন পর নয়তলা একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। লা গুয়াইরায় ধসে পড়া একটি শপিং মলের পার্কিং এলাকার ২৯ ফুট গভীর ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছিলেন ৪৪ বছর বয়সী হারনান আলবার্তো গিল ফ্লোরেস। তিনি ওই ভবনে নিরাপত্তা রক্ষী হিসেবে কর্মরত ছিলেন।

উদ্ধার অভিযানের আগে ওই ব্যক্তির স্ত্রী উসবিমার গঞ্জালেস সিএনএন-কে জানান, ভূমিকম্পের পর তিনি ‘অত্যন্ত বেদনার দিন’ পার করেছেন। কারণ তিনি ভেবেছিলেন তার স্বামী হয়তো আর বেঁচে নেই। তিনি বলেন, কিন্তু যখন জানতে পারলাম, তিনি বেঁচে আছেন, তখন যেন আশার আলো দেখতে পেলাম। তিনি একজন বীরের মতো পরিস্থিতি মোকাবিলা করছিলেন। তিনি আরও জানান, বাড়িতে তার সন্তানরা তার বাবার রয়েছেন।

চিলি ফায়ার ডিপার্টমেন্টের পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, কংক্রিট ও ধ্বংসস্তূপের স্তরের মাঝখানের একটি ছোট ফাঁক দিয়ে ওই ব্যক্তির আঙুল নড়ছে। জরুরি উদ্ধারকারী দল জানিয়েছে, তারা গিলের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছিল। এ সময় তাকে পানি, খাবার ও ওষুধ সরবরাহ করছিল। এছাড়াও একটি পাইপ ও সিরিঞ্জের মাধ্যমে তার কাছে তরল খাবার ও ওষুধ পৌঁছে দেওয়া হচ্ছিল। উদ্ধারের একটি প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ধ্বংসস্তূপের ভেতর থেকে গিলের মাথা ও কাঁধের কিছু অংশ বেরিয়ে আছে। তাকে মাস্ক পরা অবস্থায় এবং একটি চোখ রক্তবর্ণ বা লালচে হয়ে থাকতেও দেখা যায়।

আরও পড়ুন: "অসহিষ্ণু বক্তব্য রাজনীতিকে ‘পয়েন্ট অফ নো রিটার্ন’-এ নিয়ে যেতে পারে": সৈয়দ এমরান সালেহ প্রিন্স

জাতিসংঘের দুর্যোগ মূল্যায়ন ও সমন্বয় দলের সদস্য সেবাস্টিয়ান মোকোরকার সিএনএন-কে বলেন, ভূমিকম্পের সাত দিন পর কাউকে জীবিত উদ্ধার করাটা কেবলই এক ‘অলৌকিক ঘটনা’। জীবিতদের খুঁজে পাওয়ার জন্য তথাকথিত ‘গোল্ডেন উইন্ডো’ বা সর্বোত্তম সময়সীমা সাধারণত তিন দিনের হয়ে থাকে। এরপর পানির উৎস ছাড়া বেঁচে থাকার সম্ভাবনা দ্রুত কমে যায়।

কোস্টা রিকার রেড ক্রসের তথ্যমতে, রবিবার প্রথমবার উদ্ধারকারীদের জানানো হয় যে ‘গালেরিয়াস প্লায়া গ্রান্দে’ শপিং মলের ধ্বংসস্তূপের নিচে কেউ হয়তো এখনো জীবিত থাকতে পারেন। চিলি ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, রাডার-সোনার এবং শব্দ শনাক্তকারী যন্ত্র ব্যবহার করে উদ্ধারকারী দলগুলো সেখানে একজন জীবিত ব্যক্তির উপস্থিতি নিশ্চিত করতে সক্ষম হয়। এরপর বেশ কয়েক জন উদ্ধারকারী ও বিশেষজ্ঞরা তিন দিন ধরে ধ্বংসস্তূপের মধ্য দিয়ে একটি নিরাপদ পথ তৈরি করতে এবং গিলকে জীবন রক্ষাকারী সহায়তা প্রদান করতে কাজ করেছেন। কোস্টা রিকার রেড ক্রস ফেসবুকে এক পোস্টে জানিয়েছে, হার্নান গিল চিকিৎসাগতভাবে স্থিতিশীল অবস্থায় আছেন।

এদিকে স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ভয়াবহ ভূকম্পে এখন পর্যন্ত ২ হাজার ২৯৫ জন মৃত্যুবরণ করেছেন। কিন্তু ধারণা করা হচ্ছে, হতাহতের প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি।

আরও পড়ুন: আনোয়ারায় কেইপিজেড ও চায়না ইকোনমিক জোন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূপগঞ্জে প্রজেক্ট প্রদর্শনী ও সমাবর্তন উৎসব অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৫ পি.এম


রূপগঞ্জে প্রজেক্ট প্রদর্শনী ও সমাবর্তন উৎসব অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (NIET) কর্তৃক আয়োজিত প্রজেক্ট প্রদর্শনী ও সমাবর্তন উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরের সময় উপজেলার তারাব পৌরসভার রূপসী এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে এই প্রজেক্ট প্রদর্শনী ও সমাবর্তন উৎসবের আয়োজন করা হয়।

এই সময় কারিগরি প্রতিষ্ঠানের মেলায় প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্যে অনুরূপ হার্ডওয়্যার ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রকল্পগুলো শিক্ষার্থীদের উদ্ভাবনশীলতার সক্ষমতাকে তুলে ধরতে সহায়তা করে এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির শতাধিক গ্র্যাজুয়েটদের সংবর্ধনা প্রদান করা হয়।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির অধ্যাপক অ্যাডভোকেট উম্মে সালমা সভাপতির দায়িত্ব পালন করেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলামিস্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচিব লায়ন মীর আব্দুল আলীম। এতে ইঞ্জিনিয়ার মোসাদ্দেক হোসেন পান্নুও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে আগ্রহী সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৭ পি.এম


বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে আগ্রহী সৌদি আরব

 সৌদি আরব বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে পারস্পরিক সহযোগিতা জোরদার করার প্রতি আগ্রহ প্রকাশ করেছে।

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ আজ বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্সে বাংলাদেশ পুলিশের প্রশংসিত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক সহযোগিতার প্রতি আগ্রহ ব্যক্ত করেন।

পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সৌহার্দ্যপূর্ণ এই বৈঠকে সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, ব্যবসায়িক নিরাপত্তা কৌশল, গুজব এবং ভুয়া তথ্য যাচাইসহ মানবপাচার ও নিরাপত্তা সহায়তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বাংলাদেশের পুলিশের সক্ষমতা বাড়াতে আরো সহযোগিতার প্রতি আগ্রহ প্রদর্শন করেন।

আইজিপি উভয় দেশের উচ্চ পর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে নিয়মিত যোগাযোগ, উত্তম চর্চা এবং তথ্য বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি সাইবার নিরাপত্তা, মানবপাচার, বাংলাদেশ পুলিশের স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধি, কমিউনিটি পুলিশিং এবং নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদানের জন্য সৌদি আরবের সহযোগিতা কামনা করেন।

এই বৈঠকের সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এআই দিয়ে ভুয়া প্রবেশপত্র বানিয়ে পরীক্ষা দিতে গিয়ে ধরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৮ পি.এম


এআই দিয়ে ভুয়া প্রবেশপত্র বানিয়ে পরীক্ষা দিতে গিয়ে ধরা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভুয়া প্রবেশপত্র তৈরি করে এইচএসসি পরীক্ষা দিতে এসে ধরা পড়েছেন এক শিক্ষার্থী। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত ওই শিক্ষার্থী ও তার সহযোগীকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) কসবা তফজ্জল আলী ডিগ্রি কলেজ কেন্দ্রের এইচএসসি-২০২৬ পরীক্ষাকেন্দ্রে ঘটনাটি ঘটে।

জরিমানাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন কসবা মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থী তাসফিয়া রহমান জান্নাত (১৮) এবং তার সহযোগী ইনজামুল হক (১৯)। এ ঘটনার জন্য তাদের কাছ থেকে ভবিষ্যতে এ ধরনের কাজ না করার মুচলেকাও গ্রহণ করা হয়েছে।

কলেজ সূত্রে জানা গেছে, টেস্ট পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ায় তাসফিয়া এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করতে পারেননি। পরে তিনি একজন পরিচিত যুবকের সহযোগিতায় এআই প্রযুক্তির মাধ্যমে একটি ভুয়া প্রবেশপত্র তৈরি করেন। সেই জাল প্রবেশপত্র নিয়ে তিনি পরীক্ষায় অংশ নিতে কেন্দ্রে যান।

কসবা তফজ্জল আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, পরীক্ষা শুরু হওয়ার আগে প্রবেশপত্র যাচাইয়ের সময় এর কোড নম্বর ও পরীক্ষার বিষয়ের মধ্যে অসংগতি ধরা পড়ে। পরে যখন শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হয়, তখন নিশ্চিত হওয়া যায় যে, প্রবেশপত্রটি জাল।

কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির বলেন, টেস্ট পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ার পর এআই প্রযুক্তির ব্যবহার করে জাল প্রবেশপত্র তৈরি করে পরীক্ষায় অংশ নেওয়ার চেষ্টা করা হয়েছিল। কলেজ কর্তৃপক্ষের সতর্কতার কারণে বিষয়টি ধরা পড়েছে।

তিনি আরো জানান, ভ্রাম্যমাণ আদালত শিক্ষার্থী ও তার সহযোগীকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে। পাশাপাশি তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে যে, তারা ভবিষ্যতে এমন অপরাধে জড়াবেন না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তালাশ বিডিতে সংবাদ প্রকাশের পরদিনই কালকিনিতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ইউএনওর অভিযান, ৫ ড্রেজার জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

শাওন বল মাদারীপুর

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩০ পি.এম


তালাশ বিডিতে সংবাদ প্রকাশের পরদিনই কালকিনিতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ইউএনওর অভিযান, ৫ ড্রেজার জব্দ

অনলাইন নিউজ পোর্টাল তালাশ বিডিতে অবৈধ বালু উত্তোলনের সংবাদ প্রকাশের একদিন পরই মাদারীপুরের কালকিনি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ উল আরেফিন নেতৃত্বে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের কানুরগাঁও, খাসেরহাট, সূর্যমনি চ্যানেল ও কাচিকাটা চ্যানেলে প্রায় চার ঘণ্টাব্যাপী এ অভিযান চলে।

অভিযান চলাকালীন অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত মোট পাঁচটি ড্রেজার জব্দ করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

জব্দ করা ড্রেজারগুলো স্থানীয় ইউপি সদস্য নূর ইসলামের জিম্মায় রাখা হয়েছে। একই সঙ্গে, এ ঘটনায় কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলমকে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন জানিয়েছেন, নদী ও খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%