ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

কাউখালীতে নজরুল বর্ষ উপলক্ষে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা শুরু, বিজয়ীরা অংশ নেবেন জেলা পর্যায়ে


কাউখালীতে নজরুল বর্ষ উপলক্ষে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা শুরু, বিজয়ীরা অংশ নেবেন জেলা পর্যায়ে

পিরোজপুরের কাউখালীতে অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী (নজরুল বর্ষ) উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এবং উপজেলা পরিষদের বিভিন্ন ভেন্যুতে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই প্রতিযোগিতার উদ্বোধন, যা করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুজ্জামান।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাসুম মিয়া, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সবুজ ক্লান্তি সিকদার, একাডেমিক সুপারভাইজার রিয়াজুল হক, এবং উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মোঃ মনিরুজ্জামান মনিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকেরা।

আরও পড়ুন: ছুরি-সুইস গিয়ার ও কস্টেপ নিয়ে বাসায় হানা: কাউনিয়ায় আটক মুখোশধারী দস্যু

প্রতিযোগিতায় নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, নৃত্য, নাটক, এবং চিত্রাঙ্কনসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেছে দেড় শতাধিক শিক্ষার্থী, যারা উপজেলায় অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজ থেকে এসেছে। প্রতিযোগিতার প্রতিটি গ্রুপের উক্ত প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীরা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় কাউখালী উপজেলার প্রতিনিধিত্ব করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মোঃ আসাদুজ্জামান প্রতিযোগীদের উৎসাহিত করে বলেন, "জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের অসাম্প্রদায়িক চেতনা, সাম্য, মানবতা ও দেশপ্রেমের প্রতীক। নতুন প্রজন্মের মধ্যে নজরুলের সাহিত্য, সংগীত ও সংস্কৃতির চর্চা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হয়। আমি আশা করি, এখান থেকে নির্বাচিত প্রতিযোগীরা জেলা পর্যায়েও সফলতার সঙ্গে কাউখালীকে প্রতিনিধিত্ব করবে।

তিনি আরো বলেন, "শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে উপজেলা প্রশাসন ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে।

এ ধরনের আয়োজনের ফলে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। প্রতিযোগিতা শেষে বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

আরও পড়ুন: মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৩:১৪ পি.এম


স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, মান যাচাই এবং উৎপাদনের ক্ষেত্রে সরকার সহযোগিতা দেবে।’

আজ মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এ কথা বলেন। সভায় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন তৈরিকারকরা।

সভায় প্রধানমন্ত্রীর প্রতিশ্রতি ছিল, দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন ব্যবহার উপযোগী ও বাজারজাত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

যথাযথ মহড়া ও ক্লিনিক্যাল পরীক্ষা-নিরীক্ষার পরে, আলাদা দুটি বিশেষজ্ঞ দল ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন তৈরি করেছে। এগুলো দেশের সব হাসপাতালে ব্যবহারের জন্য এবং আন্তর্জাতিক বাজারেও রপ্তানির সম্ভাবনা রয়েছে। যেহেতু যন্ত্র দুটি দেশীয়ভাবে উৎপাদিত হচ্ছে, তাই তুলনামূলক কম খরচে বাজারজাত করা সম্ভব হবে, যা স্বাস্থ্যসেবাকে আরও সাশ্রয়ী করে তুলবে।

বিশেষজ্ঞরা জানান, ভেন্টিলেটর মেশিনটি গুরুতর শ্বাসতন্ত্রের সমস্যা আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহৃত একটি জীবনরক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম। নিরাপত্তা, কার্যকারিতা ও আন্তর্জাতিক মান নিশ্চিত করতে এর আরও বিস্তৃত পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। অন্যদিকে, হাই-ফ্লো অক্সিজেন মেশিনটি শ্বাসতন্ত্রের সাধারণ সমস্যাজনিত রোগীদের জন্য ব্যবহারের উপযোগী। সংশ্লিষ্টদের মতে, এটি বৈদ্যুতিক সংযোগ ছাড়াই ব্যবহার করা যায়, ফলে বিদ্যুৎ-সুবিধাবঞ্চিত এলাকা কিংবা জরুরি পরিস্থিতিতে অ্যাম্বুলেন্সে এটি কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব হবে।

সভায় যারা বক্তব্য রেখেছিলেন, তাদের মধ্যে ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ের বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রো ভিসি ড. মুহাম্মদ শরীফুল ইসলাম, এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিকিৎসক সহযোগী অধ্যাপক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শৃঙ্খলা ফেরাতে সড়কে বসবে এক হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৩:১৭ পি.এম


শৃঙ্খলা ফেরাতে সড়কে বসবে এক হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা

রাজধানীর সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক ও কার্যকর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরার পাশাপাশি এক হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা বসানোর পরিকল্পনা নিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।  

মঙ্গলবার সকালে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে নতুন ট্রাফিক সিগন্যাল প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার আনিসুর রহমান।  

তিনি বলেন, বর্তমানে রাজধানীর ১৬টি গুরুত্বপূর্ণ স্থানে ৩৭টি এআই ক্যামেরা কার্যক্রম চালাচ্ছে। শিগগিরই আরও প্রায় ৫০টি এআই ক্যামেরা স্থাপন করা হবে।  

পাশাপাশি তুলনামূলক কম খরচে সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে এক হাজার প্লাগ অ্যান্ড প্লে ক্যামেরা বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।  

আনিসুর রহমান বলেন, নতুন প্লাগ অ্যান্ড প্লে ক্যামেরাগুলোতে তাৎক্ষণিকভাবে মামলা দেওয়ার সুবিধা না থাকলেও ধারণ করা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে পরে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে। এআই ক্যামেরার উচ্চ ব্যয়ের কারণে বিকল্প হিসেবে এ ধরনের ক্যামেরা ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।  

অনুষ্ঠানে তিনি আরও জানান, রাজধানীতে সড়কে বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় প্রতি মাসে ৫০ হাজারের বেশি মামলা করা হয়। এসব মামলা থেকে মাসে গড়ে প্রায় ১২ কোটি টাকা এবং বছরে প্রায় ১২০ কোটি টাকা সরকারি কোষাগারে জমা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৩:১৯ পি.এম


অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নেতৃত্বে বড় ধরনের পরিবর্তনের সূচনা হতে যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আবারও অধিনায়কত্ব নিয়ে কাঠামো পরিবর্তনের চিন্তা গ্রহণ করছে। সবকিছু যদি ঠিকঠাক চলে, তাহলে সাদা বলের ক্রিকেটে নেতৃত্বের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে একজনের হাতে কেন্দ্রীভূত হতে পারে।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে যে, আগামী বুধবার (২৯ জুলাই) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির বোর্ড সভায় নেতৃত্বের এই নতুন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বর্তমান পরিকল্পনা অনুযায়ী, টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাসকেই ওয়ানডে দলের দায়িত্ব প্রদান করার ব্যাপারে বিসিবি ইতিবাচক মনোভাব প্রকাশ করছে।

যদি এই সিদ্ধান্ত কার্যকর হয়, তাহলে ওয়ানডে দলের বর্তমান অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দায়িত্ব শেষ হয়ে যাবে। সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে বাংলাদেশ দলের হতাশাজনক পারফরম্যান্সের পর থেকেই তার নেতৃত্ব নিয়ে আলোচনা চলমান রয়েছে।

এক সময় সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ওয়ানডে দলের নেতৃত্বে আবার ফিরিয়ে আনার সম্ভাবনাও তৈরি হয়েছিল। কিন্তু টেস্টে শান্ত এবং সাদা বলের দুই সংস্করণে লিটন দাসকেই নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা এখন বেশি।

এছাড়া, টি-টোয়েন্টি দলে লিটনের সহকারী হিসেবে দায়িত্ব পালন করা তাওহীদ হৃদয়কে ওয়ানডে দলের সহ-অধিনায়ক করার বিষয়টিও আলোচনায় এসেছে। সম্প্রতি লিটনের অনুপস্থিতিতে জিম্বাবুয়ে সফরে হৃদয়ের নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজ জয়, তার নেতৃত্বগুণকে নতুন করে আলোচনায় এনেছে।

তবে, এখনই কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। বিসিবির বোর্ড সভার সিদ্ধান্তের পর বাংলাদেশ দলের নতুন নেতৃত্ব কাঠামো চূড়ান্তভাবে ঘোষণা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ত্রিমুখী চাপে দিশেহারা জামায়াত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৩:২২ পি.এম


ত্রিমুখী চাপে দিশেহারা জামায়াত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উল্লেখযোগ্য আসন পেয়ে জামায়াতে ইসলামী প্রথমবারের মতো সংসদে প্রধান বিরোধী দলের ‍ভূমিকায় অবতীর্ণ হয়েছে। বিরোধী দলের আসনে বসার কয়েক মাসের মধ্যেই, একের পর এক বিতর্কে চাপের মুখে পড়েছে দলটি।

বিশেষ করে, দলের সংসদ সদস্যের (এমপি) ভিডিওকাণ্ড, সরকারি বরাদ্দে স্বজনপ্রীতি এবং জোট রাজনীতিতে ভাঙন- এই তিন ইস্যুর ত্রিমুখী চাপে জামায়াত এখন অনেকটাই বেকায়দায় রয়েছে।

সাম্প্রতিক সময়ে, দলটিতে সবচেয়ে বড় ধাক্কা এসেছে সাতক্ষীরা-৪ আসনের জামায়াতদলীয় এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে। সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণীর সঙ্গে তার ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর দলটি জোর বিরোধিতার মুখে পড়ে।

বিষয়টি আদর্শিক ও সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী উল্লেখ করে, তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। জামায়াতের রাজনীতিতে এটাই প্রথম দলের কোনো নেতার বড় ধরনের নারী কেলেঙ্কারির ঘটনা প্রকাশ্যে আসা, যা নিয়ে মাঠপর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এর আগে, সরকারি অনুদান ও ত্রাণ বিতরণে জামায়াতের কয়েকজন সংসদ সদস্যের বিরুদ্ধে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগও দলটিকে অস্বস্তিতে ফেলেছিল। এরপরই, দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের স্বাক্ষরে, দলীয় সব এমপির কাছে লিখিত নির্দেশনা পাঠানো হয়। সেখানে সরকারি অনুদান, ত্রাণ বা আর্থিক সহায়তা প্রদানের ক্ষেত্রে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, শ্বশুরবাড়ির লোকজন, ব্যক্তিগত সহকারী (পিএ), ব্যক্তিগত সচিব (পিএস) কিংবা তাদের স্বজনদের জন্য কোনো ধরনের সুপারিশ বা বরাদ্দ না দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

নতুন আরেকটি চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে জোট রাজনীতি। হেফাজতে ইসলামের উদ্যোগে নতুন কওমিভিত্তিক রাজনৈতিক জোট গঠনের আলোচনা শুরু হওয়ার পর ১১-দলীয় জোট থেকে বেরিয়ে গেছে খেলাফত মজলিস। সংশ্লিষ্টরা বলছেন, আরও কয়েকটি দলের এই জোটে অবস্থান করা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ফলে, সংসদের বাইরে রাজনৈতিক সমীকরণেও নতুন চাপের মুখে পড়েছে জামায়াত।

নেতাদের একটি অংশ মনে করছেন, উদ্দেশ্যমূলকভাবে তাদের নেতৃত্বাধীন জোট থেকে কওমি ঘরানার দলগুলোকে বের করে আনার পরিকল্পিত চেষ্টা চলছে। জামায়াতের নেতারা বলছেন, সরকারবিরোধী রাজনীতির পাশাপাশি, এখন দলকে সংসদ, জনপ্রতিনিধি, জোট ও জনআকাঙ্ক্ষা- চারটি ক্ষেত্রই একসঙ্গে সামলাতে হচ্ছে।

আগে আন্দোলনভিত্তিক রাজনীতি করলেও, রাষ্ট্র পরিচালনার বিকল্প শক্তি হিসেবে নিজেদের উপস্থাপন করতে গিয়ে জামায়াত এখন নতুন বাস্তবতার মুখোমুখি হচ্ছে। জামায়াতের শীর্ষ পর্যায়ের এক নেতা জানান, ‘প্রধান বিরোধী দল হওয়ার পর জনগণের প্রত্যাশা অনেক বেড়েছে। অন্য দলের ক্ষেত্রে যেটি ছোট ঘটনা হিসেবে বিবেচিত হয়, আমাদের ক্ষেত্রে সেটিই বড় বিতর্ক হয়ে যায়। কিছু ঘটনায় আমরা বিব্রত হয়েছি, বিশেষ করে গাজী নজরুলের ঘটনাটি দলের জন্য সবচেয়ে বড় ইমেজ সংকট তৈরি করেছে।’

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েরও জানান, ভবিষ্যতে কোনো ধরনের অনিয়ম বা বিতর্ক এড়াতে এরই মধ্যে কেন্দ্রীয়ভাবে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%