১১:০৬ পি.এম
বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসে উজ্জীবিত হয়েছে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া। ‘জে’ গ্রুপের একটি গুরুত্বপূর্ণ লড়াইয়ে সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। জয় পেলে নকআউট পর্বের টিকিট তাদের জন্য অনেকটাই নিশ্চিত হয়ে যাবে।
প্রথম ম্যাচে লিওনেল মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে পরাজিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে জর্ডানকে ৩-১ ব্যবধানে পরাজিত করে বিশ্বকাপ অভিযান শুরু করেছে অস্ট্রিয়া।
ম্যাচের পূর্ব মুহূর্তে দুই দলকে ঘিরে বেশ কিছু আকর্ষণীয় পরিসংখ্যান সবার নজর কাড়ছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের সঞ্চালক নিখিল কুমার নাথ আওয়ামী লীগ নেতা
দীর্ঘ ৩৬ বছর পর মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া। আন্তর্জাতিক ফুটবলে এবার তৃতীয়বারের মতো মুখোমুখি হচ্ছে এই দুই দল। তাদের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল ১৯৯০ সালের আগে, প্রায় ৩৬ বছর আগে এক প্রীতি ম্যাচে, যা ১-১ গোলে সমাপ্ত হয়েছিল।
এর আগে ১৯৮০ সালে আরেকটি প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ৫-১ গোলের বড় জয় অর্জন করেছিল। সেই ম্যাচেই কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা আন্তর্জাতিক ফুটবলে নিজের একমাত্র হ্যাটট্রিক করেছিলেন।
ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে আর্জেন্টিনার দাপটও লক্ষ্য করার মতো। বিশ্বকাপের গ্রুপ পর্বে ইউরোপের দলগুলোর বিরুদ্ধে নিজেদের শেষ আট ম্যাচে তারা মাত্র একবার পরাজিত হয়েছে। এই সময়ে তারা চারটি জয় ও তিনটি ড্র করেছে। একমাত্র হারটি ২০১৮ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হয়েছিল।
নতুন রেকর্ডের সামনে আছেন মেসি। আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করে তিনি বিশ্বকাপে তার গোলসংখ্যা ১৬-এ নিয়ে গেছেন। এর ফলে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসারের বিশ্বকাপ গোলসংখ্যার রেকর্ড তিনি স্পর্শ করেছেন। যদি অস্ট্রিয়ার বিপক্ষে একটি গোল করতে পারেন, তবে তিনি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে এককভাবে শীর্ষে চলে যাবেন।
আরও পড়ুন: আগামী গ্রীষ্মের আগেই তিন-চার হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
এছাড়া, গোল করলে বিশ্বকাপে টানা ছয় ম্যাচে গোল করার বিরল কীর্তিও গড়বেন মেসি। এর আগে এই রেকর্ডের মালকিন ছিলেন কেবল ফ্রান্সের জুস্ত ফঁতেন ও ব্রাজিলের জাইরজিনিয়োর।
অন্যদিকে, আর্জেন্টিনাকে হারাতে পারলে অস্ট্রিয়া ১৯৮২ সালের পরে প্রথমবারের মতো টানা দুই ম্যাচ জিতে বিশ্বকাপ অভিযান শুরু করবে।
কিন্তু দক্ষিণ আমেরিকার দলগুলোর বিরুদ্ধে তাদের পরিসংখ্যান ভালো নয়। ১৯৮২ সালের পর দক্ষিণ আমেরিকার প্রতিপক্ষের সঙ্গে ১০ ম্যাচ খেলে অস্ট্রিয়া মাত্র একটি জয় পেতে সক্ষম হয়েছে। তারা চারটি ম্যাচ ড্র করেছে এবং পাঁচটিতে পরাজিত হয়েছে।
আরও পড়ুন: চাকরিতে ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি আইনমন্ত্রীর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন