০৯:৩৬ এম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভালোভাবেই জানেন, ‘আসল বস কে’। তিনি শনিবার (৫ জুন) মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওসকে ফোনালাপে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন।
ট্রাম্প আরও জানান, ৭-৮ জুলাই তুরস্কে ন্যাটো সম্মেলন শেষে তিনি ও নেতানিয়াহু হোয়াইট হাউসে বৈঠক করার সম্ভাবনা রয়েছে। তিনি উল্লেখ করেন, ‘আমাদের সম্পর্ক খুবই ভালো। নেতানিয়াহু জানেন, ‘আসল বস কে’।’ এই মন্তব্যে তিনি নিজের দিকেই ইঙ্গিত করেছেন। কিন্তু এক ইসরায়েলি কর্মকর্তা অ্যাক্সিওসকে জানিয়েছেন, বৈঠকটি সম্ভবত তার পরের সপ্তাহে অনুষ্ঠিত হবে।
এদিকে, আগে নেতানিয়াহুর কার্যালয় জানায়, দুই নেতা ফোনে কথা বলেছেন এবং খুব শিগগিরই যুক্তরাষ্ট্রে সাক্ষাৎ করার বিষয়ে একমত হয়েছেন। এই সফরটি হলে, এটি হবে ফেব্রুয়ারির পর নেতানিয়াহুর প্রথম যুক্তরাষ্ট্র সফর। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ওই সময় তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পরিকল্পনা ট্রাম্পের কাছে উপস্থাপন করেছিলেন।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
অ্যাক্সিওসকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্পের ঘনিষ্ঠ অনেক উপদেষ্টার মতে, বিবি (নেতানিয়াহুর ডাকনাম) প্রায় সব বিষয়ে ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন