০৯:৪৮ এম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন অস্ট্রেলিয়া সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠে এসেছে। এই অভিযোগের প্রেক্ষিতে মেলবোর্নে আয়োজিত ‘মেলবোর্ন মিট মোদি’ অনুষ্ঠানের প্রচারমূলক পোস্টে করা ওই মন্তব্যের পর বিষয়টি তদন্তে নেমেছে অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ।
একই সঙ্গে মোদির সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও আরো জোরদার করা হচ্ছে।
অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, আগামী ৯ জুলাই মেলবোর্নে মার্ভেল স্টেডিয়ামে হতে চলেছে ‘মেলবোর্ন মিট মোদি’ নামে একটি অনুষ্ঠান। সেই প্রোগ্রামের প্রচারমূলক একটি পোস্ট করা হয় সমাজমাধ্যমে। ওই পোস্টের কমেন্ট সেকশনে হুমকি আসার দাবি করা হয়।
আরও পড়ুন: কাতারের শান্তি প্রস্তাব নাকচ, মধ্যপ্রাচ্যে নতুন হামলার শঙ্কা
রিপোর্টে উল্লেখ করা হয়েছে, আবু মুফাসা নামে একটি অ্যাকাউন্ট থেকে মোদিকে প্রাণনাশের হুমকি দিয়ে কমেন্ট করা হয়। কমেন্টে বলা হয়েছে, ‘অনুষ্ঠান চলাকালীন স্টেডিয়ামের ছাদ যেন বন্ধ থাকে, না হলে অস্ট্রেলিয়াতেই তার মৃত্যু হবে।’
অস্ট্রেলিয়ার সংবাদ সংস্থা সূত্রের খবর, সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য প্রকাশের পরেই বিষয়টি অস্ট্রেলীয় ফেডারেল পুলিশের কাছে পাঠানো হয়েছে। সূত্রের খবর, সংশ্লিষ্ট কমেন্টটি চিহ্নিত করে তদন্তকারীরা ওই ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত আইপি ঠিকানা শনাক্ত করেছেন এবং তা খতিয়ে দেখা হচ্ছে।
অস্ট্রেলিয়া প্রশাসন জানিয়েছে, সাধারণত যেকোনো ভিভিআইপির নিরাপত্তা রক্ষায় প্রশাসনের বিশেষ নিরাপত্তা সুরক্ষা ইউনিট নিয়োজিত থাকে। ভারতের প্রধানমন্ত্রীর সফর ঘিরে অস্ট্রেলিয়ায় নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হচ্ছে।
আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন