০৯:৫৩ পি.এম
রাজধানীর যানজট নিরসন এবং গণপরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলতা আনতে মহাখালী বাস টার্মিনালে ‘অলস পড়ে থাকা’ বাসগুলো পূর্বাচলে নবনির্মিত অস্থায়ী ডিপোতে স্থানান্তর কার্যক্রম শুরু হয়।
বুধবার, ১৫ জুলাই, দুপুরে মহাখালী বাস টার্মিনালের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে ছিলেন সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস।
অনুষ্ঠানে বক্তাদের বক্তব্য অনুযায়ী, মহাখালী বাস টার্মিনাল থেকে পূর্বাচলের অস্থায়ী ডিপোতে বাস স্থানান্তরের ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ এ এলাকায় যানজট কমানো, যাত্রীসেবা উন্নত করা এবং সড়ক ব্যবস্থাপনাকে আরো কার্যকর করা সম্ভব হবে। একই সঙ্গে এ উদ্যোগ নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আরও পড়ুন: ফটিকছড়ির পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা, গ্রেপ্তার ৬
যানজটকে ‘বড় সমস্যা’ হিসেবে উল্লেখ করে শিমুল বিশ্বাস জানিয়েছেন, এই সমস্যার থেকে বেরিয়ে আসার জন্য ঢাকা শহরের ভেতরের টার্মিনালগুলোকে পুনর্বিন্যাস করার একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এখানেই মহাখালী টার্মিনালে অযথা পড়ে থাকা বাসগুলোকে সরিয়ে পূর্বাচলে স্থানান্তর করা হচ্ছে।
বাসগুলোর ট্রিপ শুরু হলে, সে অনুযায়ী টার্মিনালে সিরিয়ালের মাধ্যমে ঢোকার ব্যবস্থা করা হবে।
উদ্বোধনের পর আনুষ্ঠানিকভাবে ২০টি বাস স্থানান্তরের মাধ্যমে এ কার্যক্রমের শুরু হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ কার্যক্রম সফলভাবে এগিয়ে নিয়ে যেতে সবার সহযোগিতা কামনা করেন।
আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময়, গণমাধ্যমের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন