ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

বসতঘর থেকে ৩৬ লাখ টাকার সোনার গহনা চুরি, ২ কিশোর আটক


বসতঘর থেকে ৩৬ লাখ টাকার সোনার গহনা চুরি, ২ কিশোর আটক

লক্ষ্মীপুরের রায়পুরে একটি বসতঘরে ঢুকে প্রায় ৩৬ লাখ টাকার সোনার গহনা চুরিরর ঘটনায় দুই কিশোরকে আটক করেছে পুলিশ। তারা হলেন ফাহাদ হোসেন (১৬) ও সিফাত (১৭)। তাদের কাছ থেকে চুরি হওয়া গহনা বিক্রির সাড়ে ৩ লাখ টাকা ও ৩ ভরি ১০ আনা স্বর্ণ উদ্ধার করা হয়।

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে, দুপুরে তাদেরকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদেরকে জেলা কারগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: কাউখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র গুরুতর আহত, বরিশালে প্রেরণ

আটক ফাহাদ ও সিফাত রায়পুর এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, শনিবার (১১ আগস্ট) রায়পুর ইউনিয়নের দেবীপুর এলাকায় শবনম ফেরদৌস চৌধুরীর বসতঘরে চুরির ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে ৩৫ লাখ ৮০ হাজার টাকা মূল্যের সোনার গহনা চুরি করে। পরদিন এ ঘটনায় রায়পুর থানায় মামলা দায়ের করা হয়। এ ঘটনায় ফাহাদ ও সিফাতকে আটক করা হয়। তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তাদের কাছ থেকে সাড়ে ৩ লাখ টাকা ও ৩ ভরি ১০ আনা স্বর্ণ উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, উদ্ধারকৃত স্বর্ণ ও নগদ অর্থের ঘটনায় জনৈক সুইটি আক্তার, খোকন সর্দার এবং সুমন বণিকের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, গ্রেপ্তার কিশোরদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। চুরি হওয়া বাকী সোনার গহনা উদ্ধার ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত আছে।

আরও পড়ুন: কাউনিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযান, ৪৪৭ পিস ইয়াবাসহ আটক দুই যুবক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ডাসকোর এসওডি বিষয়ক সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৯:২০ পি.এম


মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ডাসকোর এসওডি বিষয়ক সভা অনুষ্ঠিত

নওগাঁর মান্দায় উপজেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার (এসওডি) বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ আগস্ট) উপজেলা পরিষদ হলরুমে বেলা ১১টার দিকে এ সভা অনুষ্ঠিত হয়। সভাটি ডাসকো ফাউন্ডেশনের আয়োজন এবং হেক্স/ইপা’র সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

সভায় দুর্যোগ মোকাবিলা, প্রস্তুতি, ব্যবস্থাপনা ও দুর্যোগের সময় সংশ্লিষ্ট দপ্তরগুলোর করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া, স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার (এসওডি) অনুযায়ী দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও কার্যক্রম নিয়ে মতবিনিময় করা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাবুব-উল-আলম, উপজেলা শিক্ষা অফিসার মুসাব্বির হোসেন খান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার এসএম আব্দুল লতিফ, মেডিকেল অফিসার খন্দকার শরিফুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আল মাসুদ রানা, মহিলা বিষয়ক কর্মকর্তার রীতা রাণী পাল, মান্দা ফায়ার সার্ভিস লিডার শফিউর রহমান, ডাসকোর প্রজেক্ট অফিসার খ্রীস্টিনা বেসরা, টেকনিক্যাল অফিসার আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান নওফেল আলী মন্ডলসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বেসরকারি সংস্থা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা।

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস 

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৯:২২ পি.এম


বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস 

দেশের বিভিন্ন বিভিন্ন স্থানে আগামী দুই দিন বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিও হতে পারে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ও দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

দ্বিতীয় দিনেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে টেকনাফে ৬৮ মিলিমিটার। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা খুলনার রাজারহাটে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা টেকনাফে ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

এছাড়া মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডাসারের ইউএনও জাকিয়া সুলতানার বদলি, থাকছেন ভারপ্রাপ্ত দায়িত্বে

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৯:২৩ পি.এম


ডাসারের ইউএনও জাকিয়া সুলতানার বদলি, থাকছেন ভারপ্রাপ্ত দায়িত্বে

মাদারীপুরের ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানাকে বদলি করে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন কর্মস্থলে যোগ দেওয়ার পরেও তিনি ডাসার উপজেলায় ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্ব পালন করবেন।

এদিকে, রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কালকিনি উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করবেন।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, এই দায়িত্ব বণ্টন করা হয়েছে প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা এবং জনসেবা কার্যক্রম সচল রাখার জন্য। নতুন দায়িত্ব অনুযায়ী, মাদারীপুর সদর উপজেলার পাশাপাশি ডাসার এবং রাজৈর উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে কালকিনি উপজেলার সাথে।

ডাসার ও কালকিনিতে পূর্ণাঙ্গ উপজেলা নির্বাহী কর্মকর্তা পদায়ন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ইউএনওরা ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

একইসাথে, একাধিক উপজেলার প্রশাসনিক দায়িত্ব পালনের ফলে মাঠপর্যায়ে সরকারি কার্যক্রম ও জনসেবা কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন না ঘটে—এমন প্রত্যাশা স্থানীয়দের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিসা দূষণ বন্ধের দাবিতে রাজশাহীতে স্মারকলিপি প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৯:২৭ পি.এম


সিসা দূষণ বন্ধের দাবিতে রাজশাহীতে স্মারকলিপি প্রদান

 

রাজশাহীর প্রাণ-প্রকৃতি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষার জন্য অবৈধভাবে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি ও রিসাইক্লিং বন্ধ করার দাবি জানিয়ে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। রোববার (৩০ আগস্ট) বরেন্দ্র অঞ্চলের যুব, পরিবেশবাদী, সেচ্ছাসেবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহের বৃহৎ ঐক্য বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও গ্রিন কোয়ালিশন এর পক্ষ থেকে একটি প্রতিনিধিদল দুপুর ২টায় রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম এর কাছে স্মারকলিপিটি প্রদান করে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে যে, পুরাতন ব্যাটারি পুড়িয়ে অবৈধভাবে সিসা (Lead) তৈরি করা হয়, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক। ব্যাটারি পোড়ানোর সময় তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত বিষাক্ত কালো ধোঁয়া উৎপন্ন হয়। এর ফলে পরিবেশ দূষণ এবং মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। বাতাসে সিসার ক্ষুদ্রকণা মিশে যাওয়ার কারণে মানুষের শরীরে সিসার মাত্রা মারাত্মকভাবে বেড়ে যায়। এর ফলে শ্বাসকষ্ট, নিউমোনিয়া, কিডনি জটিলতা, রক্তশূন্যতা এবং ক্যান্সার পর্যন্ত হতে পারে। এছাড়াও মাটি, পানি ও বাতাস দূষিত হয়, ফসলি জমি নষ্ট হয় এবং গবাদি পশু ও প্রাণবৈচিত্র্য মারা যায়।

ইউনিসেফ ‘দ্য টক্সিক ট্রুথ: চিলড্রেনস এক্সপোজার পলিউশন আন্ডারমিন্স এ জেনারেশন অব পোটেনশিয়াল’ শীর্ষক গবেষণা প্রতিবেদন উল্লেখ করে বলা হয়েছে, বিশ্বজুড়ে প্রতি তিন শিশুর একজন বা প্রায় ৮০ কোটি শিশুর রক্তে সিসার মাত্রা প্রতি ডেসিলিটারে ৫ মাইক্রোগ্রাম বা তারও বেশি। এ শিশুদের প্রায় অর্ধেকের বসবাস দক্ষিণ এশিয়ায়। বাংলাদেশে আনুমানিক ৩ কোটি ৫৫ লাখ শিশুর রক্তে সিসার মাত্রা ৫ মাইক্রোগ্রাম/ডেসিলিটার। এর ফলে শিশুদের মস্তিষ্কের বিকাশ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়। সিসার বিষক্রিয়ায় আক্রান্ত বিশ্বের তিন ভাগের এক ভাগ শিশু। ক্ষতিগ্রস্ত শিশুদের সংখ্যার দিক থেকে সবচেয়ে খারাপ অবস্থানে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ চতুর্থ।

স্মারকলিপিতে আরও বলা হয়েছে, রাজশাহীর পবা উপজেলার বিমানবন্দর সড়কে ফায়ার সার্ভিসের পাশের রাস্তার একটু সামনে “এইট স্টার মেটাল” নামের একটি প্রতিষ্ঠানের বাউন্ডারির ভেতরে দীর্ঘদিন ধরে অবৈধ ব্যাটারি পোড়ানোর কার্যক্রম চলছে। এখানে রাতের আধারে পুরনো ব্যাটারি পোড়ানো হয় এবং সিসা সংগ্রহ করা হয়। অবৈধভাবে ব্যাটারি পোড়ানোর ফলে রাজশাহীর পরিবেশ, প্রাণ-প্রকৃতি, কৃষিজমি ও জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়ছে। বাংলাদেশের বিদ্যমান পরিবেশ আইন ও নীতিমালাগুলো অনুযায়ী এটি সম্পূর্ণ নিষিদ্ধ হলেও রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে এ ধরনের কারখানা পরিচালিত হচ্ছে, যার বিরুদ্ধে প্রশাসন মাঝে মাঝে অভিযান পরিচালনা করে বন্ধ করার উদ্যোগ নেয়।

স্মারকলিপিতে রাজশাহীসহ সারাদেশে অবৈধভাবে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি ও রিসাইক্লিং বন্ধে ৫ দফা দাবি জানানো হয়েছে। দাবিসমূহ হলো- পবাসহ রাজশাহীর সব এলাকায় রাতের আধারে চলা অবৈধভাবে ব্যাটারি পোড়ানো অবিলম্বে বন্ধ করতে হবে; লোকালয় এবং ফসলি জমির পাশে গড়ে ওঠা সব অবৈধ কারখানা স্থায়ীভাবে উচ্ছেদ করতে হবে; পরিবেশ ছাড়পত্র ও লাইসেন্স ছাড়া সিসা পোড়ানোর অপরাধে জড়িত মালিকদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে; রাজশাহীর প্রাণ-প্রকৃতি, পরিবেশ সুরক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষায় নজরদারি বাড়াতে হবে। পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে হবে। বিশেষত সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত এরকম এলাকায় নজরদারি বাড়াতে হবে; সিসা দূষণের ভয়াবহতা সম্পর্কে সরকারি উদ্যোগ গ্রহণ করতে হবে। এলাকায় এলাকায় মাইকিং ও সচেতনতামূলক সভার আয়োজন করতে হবে। এ কাজে স্থানীয় তরুণ, যুব ও সেচ্ছাসেবী সংগঠনসমূহকে যুক্ত করতে হবে।

এছাড়াও পৃথক স্মারকলিপি রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, পরিবেশ অধিদপ্তর রাজশাহীর উপ-পরিচালক মোছা: তাছমিনা খাতুন এবং উপজেলা নির্বাহী অফিসার পবা মো. ইবনুল আবেদীন বরাবর প্রেরণ করা হয়েছে। স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি মো. আতিকুর রহমান, সাধারণ সম্পাদক পলি রানী, আমার বাংলা তরুন সংঘের সভাপতি তাহমিদ জাকি, স্বচ্ছলতা এসোসিয়েশন এর সভাপতি ইহতেশামুল আলম জোহা, গ্রিন কোয়ালিশন রাজশাহীর সদস্য মিরাতুজ জাহান মিলি, রাকিব হাসান বাপ্পি, সুমাইয়া খাতুনসহ অন্যান্যরা। স্মারকলিপি প্রদানের সময় জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎকালে রাজশাহীর প্রাণ-প্রকৃতি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সিসা দূষণ বন্ধে উল্লিখিত ৫ দফা দাবিসহ রাজশাহীর পুকুর-দিঘি, জলাশয়-জলাধারগুলো সুরক্ষায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%