ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

শাকিব-বুবলীর কন্যার নাম শারলিন খান


শাকিব-বুবলীর কন্যার নাম শারলিন খান

অবশেষে সুখবর দিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন, তিনি কন্যা সন্তানের মা হয়েছেন। আবেগঘন পোস্টের পর নায়িকাকে শুভেচ্ছার বন্যায় ভাসাচ্ছেন তার ভক্তরা।

শুক্রবার (৫ জুন) বিকেলে আনন্দময় খবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন নায়িকা। তিনি জানিয়েছেন, তার ও শাকিব খানের সংসারে একটি কন্যা সন্তান এসেছে। জন্ম নিয়েছে ১১ মে এবং কন্যা সন্তানের নাম রাখা হয়েছে শারলিন খান।

ফেসবুকে একটি গোলাপি-পিচ রঙের ফটোকার্ডে কন্যা সন্তানের সুখবর দিয়েছেন বুবলী। ক্যাপশনে তিনি লিখেছেন,

আরও পড়ুন: আইনমন্ত্রী: আইনজীবীর শক্তি মানবিক মূল্যবোধ, দক্ষতা ও সততা

"আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।"

শবনম বুবলী ২০১৮ সালের ২০ জুলাই মেগাস্টার শাকিব খানকে বিয়ে করেন। এরপর ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের হাসপাতালে জন্মগ্রহণ করে শাকিব ও বুবলীর প্রথম সন্তান শেহজাদ খান বীর। প্রথম সন্তানের ৬ বছর পর, দ্বিতীয় অতিথি এসে হাজির হলো এই তারকা দম্পতির সংসারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তৃণমূলে খেলাধুলা ছড়িয়ে দিতে সরকার নানা উদ্যোগ নিয়েছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৫:১৭ পি.এম


তৃণমূলে খেলাধুলা ছড়িয়ে দিতে সরকার নানা উদ্যোগ নিয়েছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক শুক্রবার চট্টগ্রামের পটিয়ায় আয়োজিত অনুষ্ঠানে মিনি স্টেডিয়াম নির্মাণকাজের উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন।

তিনি বলেন, তৃণমূল পর্যায়ে খেলাধুলা ছড়িয়ে দিতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে।

এ সময় তিনি উল্লেখ করেন, উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ, জাতীয় খেলোয়াড়দের ক্রীড়া ভাতা প্রদান এবং ইউনিয়ন পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাইয়ের মতো কার্যক্রমের মাধ্যমে দেশের ক্রীড়ার বিকাশে কাজ করছে সরকার।

আজ শুক্রবার দুপুরে চট্টগ্রামের পটিয়ায় মিনি স্টেডিয়াম নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

তিনি আরও জানান, বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম চলছে। পটিয়ার মিনি স্টেডিয়ামের জন্য জমি অধিগ্রহণ এবং বাজেট অনুমোদনের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি স্টেডিয়াম নির্মাণ করা হবে।

আমিনুল হক আরও বলেন, সরকারের কর্মকৌশল হলো খেলাধুলার প্রসারের জন্য মাঠ সংরক্ষণ ও উন্নয়নে জাতীয় পর্যায়ে একটি বিশেষ কমিটি গঠন করা। এর মাধ্যমে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ সংরক্ষণ ও ক্রীড়া অবকাঠামো উন্নয়নের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সরকারের মূল লক্ষ্য হলো দেশের প্রত্যন্ত অঞ্চলে খেলাধুলার সুযোগ বৃদ্ধি করা এবং নতুন প্রজন্মকে মাঠমুখী করা।

জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের জন্য ক্রীড়া ভাতা চালু করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইতোমধ্যে প্রায় ৩০০ জন খেলোয়াড় এ সুবিধার আওতায় এসেছেন। পর্যায়ক্রমে প্রায় ৫০০ জন খেলোয়াড়কে এ কর্মসূচির অন্তর্ভুক্ত করা হবে। ‘নতুন ক্রীড়া স্পোর্টস’ কর্মসূচির মাধ্যমে ইউনিয়ন পর্যায় থেকে খেলোয়াড় বাছাই করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ তৈরি করা হচ্ছে। আগামী সেপ্টেম্বর থেকে দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম শুরু হবে। এতে বিদ্যমান ইভেন্টগুলোর পাশাপাশি আরও নতুন ইভেন্ট যুক্ত করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক, উপজেলা প্রশাসনের কর্মকর্তারাসহ জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কর্মকর্তাগণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাত ১টার মধ্যে ঢাকা এবং ১৪টি জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৫:১৭ পি.এম


রাত ১টার মধ্যে ঢাকা এবং ১৪টি জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

দেশজুড়ে চলমান তীব্র গরমের মাঝেও রাজধানী ঢাকা সহ দেশের ১৪টি অঞ্চলে তীব্র ঝড়-বৃষ্টি বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। বাংলাদেশে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে নির্দেশনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (৫) আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালকের পক্ষে আবহাওয়াবিদ মোঃ তরিফুল নেওয়াজ কবির এই পূর্বাভাস প্রদান করেছেন, যা দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আজ বিকেল সাড়ে ৩টা থেকে রাত ১টার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব অঞ্চলের নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শন করার জন্য বলা হয়েছে।

এদিকে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৫ দিনের (১২০ ঘণ্টা) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। তবে স্বস্তির খবর হলো, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু (বর্ষা) কক্সবাজার উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।

এই প্রভাবে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।

এ সময়, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে ভ্যাপসা গরম ও অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হতে পারে।

বর্তমানে রংপুর, দিনাজপুর, নীলফামারী, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, রাঙ্গামাটি ও লক্ষ্মীপুর জেলাসহ রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে বৃষ্টিপাতের কারণে আজ কিছু কিছু জায়গায় এই তাপপ্রবাহ প্রশমিত হতে পারে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করলেন ফিরহাদ হাকিম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৫:১৮ পি.এম


কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করলেন ফিরহাদ হাকিম

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা মেয়র পদ থেকে ফিরহাদ হাকিম পদত্যাগ করেছেন। শুক্রবার (৫ জুন) কলকাতা পৌরসভায় সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা তিনি জানান।

২০১৮ সালের ৩ ডিসেম্বর থেকে প্রায় সাড়ে সাত বছর মেয়র পদে ছিলেন কলকাতা বন্দরের তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম, যিনি রাজ্যের সাবেক মন্ত্রী। কলকাতা পৌরসভার চেয়ারম্যান মালা রায়ের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

ফিরহাদ কলকাতা পৌরসভার ৮২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০০, ২০০৫ এবং ২০১০ সালে এই ওয়ার্ড থেকেই তৃণমূলের টিকিটে কাউন্সিলর নির্বাচিত হন তিনি। ২০১৫ সালে ফিরহাদ পৌরভোটে অংশ নেননি। সেই বছর ৮২ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত হন প্রণব বিশ্বাস। ২০১৮ সালে শোভন চট্টোপাধ্যায়ের পর কলকাতার মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর ওই ওয়ার্ড থেকেই উপনির্বাচনে জয়লাভ করেন ফিরহাদ। ২০২১ সালে তিনি ৮২ নম্বর ওয়ার্ড থেকেই পুনর্নির্বাচিত হয়েছেন।

মেয়র হিসেবে মেয়াদ শেষ হওয়ার মাত্র ছয় মাস আগে পদত্যাগ করলেন ফিরহাদ। তাঁর পদত্যাগের মাধ্যমে লালবাড়িতে তৃণমূল শাসনের আনুষ্ঠানিক অবসান বলে মনে করা হচ্ছে।

গত কিছুদিন ধরেই ফিরহাদের পদত্যাগ সংক্রান্ত গুঞ্জন ছিল। বুধবার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ দাবি করেন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফিরহাদের আলোচনা হয়েছে। কুণাল বলেন, 'ফিরহাদ হাকিম আগে একাধিক বার নেত্রীকে মেয়র পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা জানিয়েছেন। নেত্রী তাতে সম্মতি দিয়েছেন।'

কুণালের এই বক্তব্যের কিছুক্ষণ পর ফিরহাদ নিজে জানান, পদত্যাগের বিষয়ে এখনও আমি কোনো সিদ্ধান্ত নিইনি। তবে শুক্রবার পদত্যাগের ঘোষণার মাধ্যমে ফিরহাদ হাকিম সব জল্পনার অবসান ঘটালেন।

সূত্র: আনন্দবাজার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটিয়া মিনি স্টেডিয়াম নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৫:১৯ পি.এম


পটিয়া মিনি স্টেডিয়াম নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার মিনি স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর আজ স্থাপন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ এনামুল হকের উপস্থিতিতে সুষ্ঠুভাবে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন এবং উপজেলা পর্যায়ের মিনি স্টেডিয়ামের দ্বিতীয় পর্যায় প্রকল্পের প্রকল্প পরিচালক মাহবুব মোরশেদ সোহেল।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রতিমন্ত্রী জানান, নির্ধারিত ডিজাইন অনুযায়ী মিনি স্টেডিয়ামটি অত্যন্ত সুচারুভাবে নির্মাণ করা হবে, এবং এর রক্ষণাবেক্ষণের মূল দায়িত্ব স্থানীয় জনগণ ও সংশ্লিষ্টদেরই নিতে হবে।

সারাদেশের তৃণমূল পর্যায়ে খেলাধুলা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, মাদকমুক্ত ও সুস্থ জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই।

প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের ক্রীড়াঙ্গন এক অভূতপূর্ব গতিতে এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান কর্মসূচি শুরু হয়ে গেছে।

তিনি বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস এর দ্বিতীয় ধাপ আগামী সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে। যা ইউনিয়ন পর্যায় থেকে দল গঠন করে তৃণমূলের ক্রীড়াশৈলীকে আরো এগিয়ে নিয়ে যাবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এ আধুনিক মিনি স্টেডিয়াম নির্মাণের ফলে পটিয়া থেকে আগামীতে অসংখ্য জাতীয় পর্যায়ের দক্ষ খেলোয়াড় উঠে আসবে এবং সকলের সম্মিলিত ও আন্তরিক সহযোগিতায় এ স্টেডিয়ামের নির্মাণ কাজ দ্রুত ও সফলভাবে সম্পন্ন হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%