ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি


পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পুলিশের পোশাকে আবারও পরিবর্তন আনা হয়েছে। গাঢ় নীল এবং হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাক বহাল রাখা হয়েছে।

এছাড়া সবার প্যান্টের রং হবে খাকি। বৃহস্পতিবার (১৮ জুন) পুলিশ সদর দফতর থেকে প্রজ্ঞাপন জারি করে পুলিশের ইউনিফর্মের পরিবর্তন আনা হয়। বিষয়টি জানাজানি হয় শুক্রবার (১৯ জুন)।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পূর্বে নির্ধারিত আয়রন রঙের শার্টের পরিবর্তে জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের সদস্যদের জন্য গাঢ় নীল রঙের টিসি (সাধারণ বুননের) কাপড়ের শার্ট নির্ধারণ করা হয়েছে। মহানগর পুলিশের ক্ষেত্রে শার্ট হবে লাইট অলিভ রঙের টিসি কাপড়ের। এ ছাড়া কফি রঙের ট্রাউজারের পরিবর্তে খাকি রঙের ট্রাউজার নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তার দাফন সম্পন্ন

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, পূর্বে নির্ধারিত আয়রন রঙের জ্যাকেট, জার্সি, কার্ডিগান ও পুলওভারের পরিবর্তে গাঢ় নীল রঙের জ্যাকেট, জার্সি, কার্ডিগান ও পুলওভার ব্যবহার করা হবে। তবে মহানগর পুলিশের জ্যাকেট হবে লাইট অলিভ রঙের।

নারী পুলিশ সদস্যদের পোশাকেও পরিবর্তন আনা হয়েছে। জেলা পুলিশ এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বিশেষায়িত পুলিশ ব্যাটালিয়ন, স্পেশাল ব্রাঞ্চ, অপরাধ তদন্ত বিভাগ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ছাড়া অন্যান্য ইউনিটের নারী সদস্যদের জন্য গাঢ় নীল শাড়ি ও গাঢ় নীল ব্লাউজ নির্ধারণ করা হয়েছে। মহানগর পুলিশের নারী সদস্যদের জন্য গাঢ় নীল শাড়ির সঙ্গে লাইট অলিভ রঙের ব্লাউজ নির্ধারণ করা হয়েছে। হেড কভার অনুমোদিত গাঢ় নীল রঙের হতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সংশোধিত বিধানে গ্রীষ্মকালে অর্ধহাতা এবং শীতকালে পূর্ণহাতা শার্ট পরার বিধান বহাল রাখা হয়েছে।

পাশাপাশি গর্ভবতী নারী পুলিশ সদস্যরা সংশ্লিষ্ট ইউনিট প্রধানের পূর্বানুমোদন নিয়ে সাধারণ পোশাক পরতে পারবেন।

আরও পড়ুন: দেশে ধারাবাহিকভাবে বেড়েই চলেছে দরিদ্র মানুষের সংখ্যা

এর আগে গত মে মাসের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশের পোশাক পরিবর্তনের কথা জানিয়েছিলেন। সেদিন তিনি বলেছিলেন, সরকার পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। পোশাকের ওপরের অংশ আগে যেটা ছিল মেট্রোর জন্য এবং সারা দেশের জন্য, সেটা বহাল রাখা হয়েছে। তবে প্যান্ট, পায়জামা সেটা আমরা খাকি ড্রেস দিয়েছি।

পোশাক পরিবর্তনে কারণ সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা লক্ষ করেছি সারা দেশে এবং পুলিশ বাহিনীর মধ্যে যে বিদ্যমান পোশাক আছে এটা নিয়ে কেউ সন্তুষ্ট না এবং এটার যেটা দৃশ্যমান যে এই পোশাকটা আসলে ওয়াইডলি একসেপ্টেডও হয়নি। মানানসই না শুদ্ধ বাংলায়। সেজন্য পুলিশ বাহিনীর আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা বিষয়টা বিবেচনা করেছি যে এই ড্রেসটা কিভাবে হয়।

২০২৪ সালের জুলাই আন্দোলনে ছাত্র-জনতার বিরুদ্ধে পুলিশ অবস্থান নেয় বলে অভিযোগ ওঠে। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশে সংস্কারের দাবি ওঠে। কেউ কেউ পুলিশের পোশাক পরিবর্তনের দাবিও করেন। সেই দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার ২০২৫ সালের ২০ জানুয়ারি আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। পুলিশের সব সদস্যের জন্য নির্ধারিত হয় আয়রন (লোহা) রঙের পোশাক। ওই বছরের ২৫ নভেম্বর নতুন পোশাকে মাঠে নামে পুলিশ।

সেই পোশাক নিয়ে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেক পুলিশ সদস্য পোশাক পরিবর্তনের বিষয়টি মেনে নিতে পারেননি। তারা পোশাকের রং নিয়ে প্রশ্ন তোলেন। তারা বলেন, এই রঙের পোশাক দেখতে ভালো লাগছে না। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল হওয়ায় তারা অস্বস্তি বোধ করেন।

আরও পড়ুন: প্রতিবন্ধীদের জন্য অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা ঘোষণা করলেন সমাজকল্যাণমন্ত্রী

বিএনপি সরকার গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়ার পর ২৪ ফেব্রুয়ারি পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ জানায় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সেই দাবির পরিপ্রেক্ষিতে সরকার পুলিশের পোশাক আরেক দফা পরিবর্তন আনল। বর্তমানে যে পোশাক পুলিশের জন্য নির্ধারণ করা হয়েছে, বিএনপির আগের মেয়াদে (২০০১-২০০৬) একই পোশাক ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্ষণের অভিযোগে হাকিমিকে বিচারের মুখোমুখি হতে হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৮:৪১ পি.এম


ধর্ষণের অভিযোগে হাকিমিকে বিচারের মুখোমুখি হতে হচ্ছে

তিন বছর আগে ফ্রান্সে এক নারীর দ্বারা করা ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হতে হচ্ছে পিএসজির মরক্কান ডিফেন্ডার আশরাফ হাকিমিকে। শুক্রবার (১৯ জুন) ফ্রান্সের একটি আদালত এই ঘোষণা দিয়েছেন।

কিন্তু কবে বিচার কাজ শুরু হবে, তা এখনও ঠিক করা হয়নি। ফরাসি গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ভার্সাই আপিল আদালত তার আপিল খারিজ করে দিয়েছে। এর ফলে তাকে ফৌজদারি আদালতে বিচারের মুখোমুখি হতে হবে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এ ব্যাপারে মন্তব্য চেয়ে যোগাযোগ করা হলেও ভার্সাই আপিল আদালত এবং হাকিমির আইনজীবী তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে প্যারিসের দক্ষিণ-পূর্বাঞ্চলে নিজের বাসভবনে এক ২৪ বছর বয়সি নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে মরক্কোর এই তারকা ফুটবলারের বিরুদ্ধে। এই অভিযোগের পর ২০২৩ সালের মার্চে ফরাসি বিচারব্যবস্থার অধীনে হাকিমির বিরুদ্ধে ‘প্রাথমিক অভিযোগ’ আনা হয়। ফ্রান্সে এই ধরনের অভিযোগের অর্থ হলো- বিচারকরা অপরাধ সংঘটনের যথেষ্ট সন্দেহ দেখা পেলেও পূর্ণাঙ্গ তদন্ত শেষে বিচার শুরু হবে কি না সে সিদ্ধান্তের আগে আরও অনুসন্ধানের সুযোগ রাখা।

মরক্কোর বিশ্বকাপ দলের এই সদস্য শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন। বিচারের মুখোমুখি হতে হবের সংবাদ পাওয়ার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তায় লিখেছেন, ‘এমন একটি গল্প বলা হচ্ছে, যা আমার নয়। আমার পরিবার, আমার জীবন এবং সর্বোপরি সত্যকে উপেক্ষা করে এই গল্প প্রচার করা হচ্ছে। অনেক সময় আমার মনে হয়, আমি যেন খুব সহজ একটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছি।’

হাকিমি আরো লেখেন, ‘প্রথম দিন থেকেই আমি এই বিচারের অপেক্ষায় আছি। আর এখন আমি সেটির জন্য মুখিয়ে আছি। অবশেষে একদিন আমি আমার কথা বলার সুযোগ পাব।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঠবাড়িয়ায় নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৮:৪৭ পি.এম


ঠবাড়িয়ায় নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু
 
পিরোজপুরের মঠবাড়িয়ায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আব্দুর রহমান (৮) ও আব্দুর রহিম (৩) নামের দুই সহোদর ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ভেচকি গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত দুই শিশু খাগড়াছড়ি জেলা থেকে মঠবাড়িয়ার ভেচকি গ্রামে তাদের নানাবাড়িতে বেড়াতে এসেছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বিকেলে দুই ভাই বাড়ির উঠানে খেলতে যায়। সন্ধ্যার দিকে তাদের কোথাও দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘক্ষণ সন্ধানের পর বাড়ির পাশের পুকুর থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
একসঙ্গে দুই সন্তানের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে হাসপাতাল চত্বর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বাস্থ্যসেবায় কোনো ধরনের দুর্নীতি ও দায়িত্বহীনতা বরদাশত করা হবে না : স্বাস্থ্যসচিব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৮:৪৮ পি.এম


স্বাস্থ্যসেবায় কোনো ধরনের দুর্নীতি ও দায়িত্বহীনতা বরদাশত করা হবে না : স্বাস্থ্যসচিব

জয়পুরহাটের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী। তিনি হাসপাতালের অবস্থান পর্যবেক্ষণ করার সময় রোগীদের প্রতি অবহেলা, হয়রানি, খাদ্য সরবরাহে অনিয়ম কিংবা স্বাস্থ্যসেবার মান নিয়ে আপস না করার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। স্বাস্থ্য সচিব বলেন, ‘জনগণ চিকিৎসা নিতে হাসপাতালে আসে শেষ ভরসা নিয়ে। সেই ভরসার জায়গায় কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা দায়িত্বহীনতা বরদাস্ত করা যাবে না। প্রতিটি রোগীকে মানবিক আচরণ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।’ ষ্টাফের সঙ্গে তিনি আলোচনা করেন, যাতে সরকারী হাসপাতালগুলোতে যেকোনো সমস্যা সমাধানে সতর্কতা ডাকা যায়।

শুক্রবার (১৯ জুন) দুপুরে জয়পুরহাটের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি বিভিন্ন বিভাগ যেমন জরুরি বিভাগ, বহির্বিভাগ, পুরুষ ও নারী ওয়ার্ড, প্রসূতি বিভাগ, শিশু ওয়ার্ড, প্যাথলজি বিভাগ এবং রোগীদের জন্য সরবরাহকৃত খাবারের মান পর্যবেক্ষণ করেন। পরিদর্শনের সময়ে তিনি চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে সরাসরি কথা বলেন, যাতে স্বাস্থ্যসেবার মান, ওষুধ সরবরাহ, চিকিৎসকদের উপস্থিতি এবং সামগ্রিক পরিবেশ সম্পর্কে যথাযথ তথ্য সংগ্রহ করা যায়।

রোগীদের উদ্দেশ্যে তিনি সুস্পষ্টভাবে জানান, ‘সরকার জনগণের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য ও উন্নত করতে ব্যাপক বিনিয়োগ করছে। কোথাও কোনো অনিয়ম, দুর্নীতি বা সেবায় অবহেলার অভিযোগ থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। স্বাস্থ্যসেবা জনগণের অধিকার, এটি নিশ্চিত করা সরকারের দায়িত্ব।’

তিনি হাসপাতালে চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় যুক্ত হয়ে বলেন, সরকারি হাসপাতালগুলোতে সেবার মান উন্নত করার জন্য অবকাঠামো উন্নয়নসহ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মনোভাবেও ইতিবাচক পরিবর্তন আনতে হবে। রোগীর সঙ্গে ভালো আচরণ এবং দায়িত্বশীলতা স্বাস্থ্যসেবার এক অসাধারণ গুরুত্বপূর্ণ অংশ। তিনি আরো যোগ করেছেন, ‘বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। হাসপাতালগুলোতে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, জনবল বৃদ্ধি, বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ এবং চিকিৎসাসেবার মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।’

তিনি জানান, উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করবে। কোনো হাসপাতালের বিরুদ্ধে অনিয়ম বা দায়িত্বে অবহেলার অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সভায় জয়পুরহাটের সিভিল সার্জন ডা. মো. আল মামুন বক্তব্য দেন। তিনি বলেন, ‘জেলার স্বাস্থ্যসেবার মান উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে জনগণের জন্য আরও উন্নত সেবা প্রদানের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম চলছে।’

জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল বলেন, সরকারি স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা বৃদ্ধি করার জন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আরও আন্তরিক হতে হবে। রোগীদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করতে আমরা সর্বদা গুরুত্ব দিচ্ছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা বলেছিলেন, ‘জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ একত্রে কাজ করছে। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকারের উদ্যোগ বাস্তবায়নে স্থানীয় প্রশাসন সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।’ কালাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক কার্যক্রম তুলে ধরেন এবং জানান, ‘সীমিত জনবল ও নানা চ্যালেঞ্জের মধ্যেও আমরা রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি। সরকারের সহায়তা অব্যাহত থাকলে সেবার মান আরও বৃদ্ধি করা সম্ভব হবে।’ এ সময় আবাসিক মেডিকেল অফিসার ডা. ফাহমিদা আক্তার লিনা, ডা. নাহিদ নাজনীন ডেইজী, ডা. আহসান হাবীবসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। স্বাস্থ্য সচিবের এই পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয়রা আশা প্রকাশ করেন, সরকারের উচ্চপর্যায়ের এ ধরনের তদারকি অব্যাহত থাকলে উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তি আরও সহজ ও কার্যকর হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুলিস্তানের আবাসিক হোটেলে সৌদি প্রবাসীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৮:৫২ পি.এম


গুলিস্তানের আবাসিক হোটেলে সৌদি প্রবাসীর মৃত্যু

রাজধানীর গুলিস্তানের একটি আবাসিক হোটেলে আল আমিন (৪০) নামের এক সৌদি প্রবাসীর মৃত্যু ঘটেছে। আল আমিন শুক্রবার (১৯ জুন) সকালে ফেসবুকে পরিচিত একটি নারী বন্ধুর সঙ্গে দেখা করতে এসে এই ঘটনায় মৃত্যুবরণ করেন।

তবে, আল আমিনের মৃত্যুর সঠিক কারণ জানানো হয়নি।

আল আমিন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুর রাস্তা এলাকার মৃত ফেরদৌস উদ্দীনের ছেলে। তার নারী বন্ধু বাগেরহাটের বাসিন্দা এবং ঢাকায় এলে তারা গুলিস্তানে দেখা করেন। তারা হোটেল রমনার নবম তলার একটি রুমে উঠেছিলেন এবং সেখানে বিষয়গুলোর ওপর আলোচনা হয়।

ওই নারী বন্ধু জানান, তাদের মধ্যে ফেসবুকে যোগাযোগ হওয়ার প্রায় ৬ মাস হয়ে গেছে। এই সময় তাদের মধ্যে একটি সম্পর্ক গড়ে ওঠে। তারা প্রায়শই কথা বলতেন। চলতি মাসের ১৩ তারিখে আল আমিন সৌদি থেকে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার তাদের মধ্যে যোগাযোগ হয় এবং শুক্রবার সকালে তিনি বাগেরহাট থেকে গুলিস্তানে আসেন।

তিনি আরও বলেন, আল আমিন ওয়াশরুমে যান। সেখানে যাওয়ার কিছুক্ষণ পর হঠাৎ একটি ভারী শব্দ শুনতে পান। ভেতরে গিয়ে দেখেন ওয়াশরুমের দরজা খোলা অবস্থায় আল আমিন মেঝেতে পড়ে আছেন। এ ঘটনাটি দেখে তিনি চিৎকার করলে হোটেলের বয় হানিফসহ কর্তৃপক্ষ এসে উপস্থিত হন। তারা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান, কিন্তু কর্তব্যরত চিকিৎসক সেখানে তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের ছোট ভাই রুহুল আমিন জানিয়েছেন, তার বড় ভাই আল আমিন চলতি মাসের ১৩ তারিখে বাংলাদেশে এসেছেন। তিনি সৌদি থেকে কিছু মালামাল কাউকে দিতে ঢাকায় এসেছিলেন এবং এরপর সংবাদ পেলেন যে রমনা হোটেলের ওয়াশরুমে পড়ে মারা গেছেন। ঢাকা মেডিকেলে এসে তিনি ভাইয়ের মৃতদেহ দেখতে পান।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। পল্টন থানাকে অবগত করা হয়েছে এবং বিষয়টি তারা তদন্ত করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%