ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

কুড়িগ্রামে জাতীয় যুবশক্তির আহ্বায়ক কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত


কুড়িগ্রামে জাতীয় যুবশক্তির আহ্বায়ক কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

কুড়িগ্রামে এনসিপির অঙ্গ সংগঠন জেলা জাতীয় যুবশক্তির নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সংবাদ সম্মেলনে সংগঠনের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং যুবসমাজকে সংগঠিত করে সামাজিক উন্নয়ন ও গণমানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

শনিবার দিবাগত রাত ৮টায় কুড়িগ্রাম শহরের ফায়ার সার্ভিস মার্কেটের এনসিপির জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা জাতীয় যুবশক্তির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির সভাপতি এম. মাসুদুর রহমান মাসুদ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তারিকুজ্জামান তমাল।

আরও পড়ুন: যুগে যুগে এমপি-মন্ত্রী আসবেন, একজন নজরুলের জন্ম হবে না: জহির উদ্দিন স্বপন

এসময় আরও উপস্থিত ছিলেন সাংগাঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ সাগর, দপ্তর সম্পাদক তারেক খান মজলিস তারা, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম সহ অনান্য নেতৃবৃন্দ। এ সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

জেলা জাতীয় যুবশক্তির আহ্বায়ক কমিটির সভাপতি এম. মাসুদুর রহমান মাসুদ বলেন, যুবশক্তির নবগঠিত আহ্বায়ক কমিটি কুড়িগ্রামের তরুণদের ঐক্যবদ্ধ করে সমাজের বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কাজ করবে। সংগঠনটি শিক্ষা, কর্মসংস্থান, মাদকবিরোধী সচেতনতা, পরিবেশ সংরক্ষণ, মানবিক সহায়তা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে।

সাধারণ সম্পাদক তারিকুজ্জামান তমাল বলেন, যুবসমাজ দেশের অন্যতম শক্তি। তাদের সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশ ঘটাতে একটি সুস্থ ও ইতিবাচক পরিবেশ গড়ে তোলা প্রয়োজন। এ লক্ষ্যেই যুবশক্তি জেলার প্রতিটি উপজেলায় সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের নেতৃবৃন্দ। তারা সংগঠনের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনসম্পৃক্ততা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় দেয়ালে ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান লিখলেন নারী শিক্ষার্থীরা, ভিডিও ভাইরাল

শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে এবং সকলের সহযোগিতা প্রত্যাশা করে সংবাদ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

এর আগে একই দিন বিকেলে জেলা জাতীয় যুবশক্তির আহ্বায়ক কমিটির একটি মোটরসাইকেল শোভাযাত্রা কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয় স্তম্ভ থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট ঘিরে রাবি শিক্ষার্থীদের ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১০:৪৬ এম


নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট ঘিরে রাবি শিক্ষার্থীদের ক্ষোভ

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম চব্বিশের জুলাইয়ে ছাত্রলীগমুক্ত প্রথম ক্যাম্পাস হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। তার এই পোস্টের কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা এবং সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেক শিক্ষার্থী পোস্টটিকে ইতিহাস বিকৃতির চেষ্টা বলে অভিযোগ করেছেন এবং ক্ষোভ প্রকাশ করেছেন।

শনিবার (১১ জুলাই) নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে নাহিদ ইসলাম ওই পোস্টটি করেন। পোস্টে তিনি দাবি করেন, জুলাইয়ের সারাদেশে প্রথম ছাত্রলীগমুক্ত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। মুখে লাল কাপড় বাঁধা কর্মসূচিও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাই সবার আগে সফল করেছেন।

পোস্টটি প্রকাশের পরপরই জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী রাবির সাবেক সমম্বয়ক ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে এই মন্তব্যের সমালোচনা করে এর বিপক্ষে মতামত দিতে শুরু করেন। রাবির শিক্ষার্থীরা দাবি করেন, ছাত্রলীগ বিরোধী আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও প্রথম ছাত্রলীগমুক্ত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তাই এমন মন্তব্য বিভ্রান্তি তৈরি করতে পারে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাবির সাবেক সমন্বয়ক ফাহিম রেজা মন্তব্য করেন, "নাহিদ ইসলাম কি জুলাইয়ের ইতিহাস জানে আদৌ? জুলাইয়ে ছাত্রলীগমুক্ত প্রথম ক্যাম্পাস রাজশাহী বিশ্ববিদ্যালয়। পুরো বাংলাদেশ সাক্ষী। ১৬ই জুলাই তল্পিতল্পা গুছিয়ে রাবি থেকে ছাত্রলীগ পলায়ন করে পুলিশি পাহারায়। দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঝামেলা লাগিয়ে জুলাইয়ের সুবিধাভোগীদের লাভ কী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাতভর সন্ত্রাসীদের বিরুদ্ধে বীরত্ব দেখিয়েছে। তাদের সংগ্রাম আমাদের অনুপ্রেরণা। আমরা একে অপরের সহযোদ্ধা।"

আরেক সমন্বয়ক নওশাদ জামান নাহিদ ইসলামের পোস্ট শেয়ার করে লেখেন, "এনসিপির কিছু নেতা বলেন প্রথম ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস রাজশাহী বিশ্ববিদ্যালয়, আবার কিছু নেতা বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এভাবেই তারা সবাইকে সুখী করে বেঁচে থাকতে চায়। দেশের প্রথম জুলাই গাদ্দার এনসিপি সবসময় সেরা।"

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল হক আশিক ফেসবুক পোস্টে লেখেন, "জুলাইয়ে বাংলাদেশের প্রথম ছাত্রলীগমুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইতিহাসে স্থান করে নিয়েছে। সেদিন ছাত্রশিবির, ছাত্রদল, অন্যান্য ছাত্র সংগঠনসহ শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে ছাত্রলীগের কুখ্যাত সন্ত্রাসী আসাদুল্লাহ গালিব বাবুসহ অন্যরা পালিয়ে যেতে বাধ্য হয়। জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা হিসেবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের প্রতি আহ্বান জানাই, জুলাইয়ের প্রকৃত ইতিহাস জাতির সামনে তুলে ধরুন। ইতিহাসের কোনো ধরনের বিকৃতি বা বিচ্যুতি কখনোই সমর্থনযোগ্য নয়।"

আরও পড়ুন

রাবি হরিজন পল্লীতে বাণিজ্যিকভাবে শূকর পালন, দুর্গন্ধে অতিষ্ঠ সাধারণ মানুষ

উল্লেখ্য, এ বিষয়ে এখন পর্যন্ত নাহিদ ইসলাম তার পোস্টের ব্যাখ্যায় নতুন কোনো বক্তব্য দেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রুশ হামলায় ইউক্রেনে নিহত ৮, দ্রুত অস্ত্র সরবরাহের আহ্বান জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১০:৪৯ এম


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৮, দ্রুত অস্ত্র সরবরাহের আহ্বান জেলেনস্কির

রাশিয়া শনিবার ইউক্রেনের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র, গ্লাইড বোমা এবং ড্রোন দিয়ে একটি নতুন বড় ধরনের হামলা চালিয়েছে। এই হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন।

কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। এ তথ্য ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন।

হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দেশের প্রতিরক্ষা শক্তি জোরদার করতে মিত্র দেশগুলোর কাছ থেকে আরো দ্রুত অস্ত্র সরবরাহ নিশ্চিত করা আবশ্যক। এজন্য কূটনৈতিক তৎপরতা আরো বাড়ানোর জন্য তিনি আহ্বান করেছেন।

বর্তমানে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত গোলাবারুদে ঘাটতি দেখা দিয়েছে। বিশেষ করে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার গোলাবারুদ এখন দ্রুত শেষ হয়ে আসছে। নতুন সরবরাহের জন্য কিয়েভ অপেক্ষা করছে।

রাশিয়া ইউক্রেনের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুমি শহরের একটি ব্যস্ত এলাকায় দুটি গ্লাইড বোমা নিক্ষেপ করে। এতে পাঁচজন নিহত হয়েছেন এবং ৩০ জনেরও বেশি আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, একটি বোমা একটি বাসস্টপে আঘাত হানে। প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, একটি হলুদ বাসের এক পাশ সম্পূর্ণ ছিঁড়ে গেছে। অন্য ছবিতে একটি আবাসিক ভবনের সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও একজন পুরুষ সুমি অঞ্চলের একটি সীমান্তবর্তী জেলায় বিস্ফোরক যন্ত্রে পা পড়ে নিহত হয়েছেন, জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

দক্ষিণ-পূর্বাঞ্চলের জাপোরিঝঝিয়া শহরে রুশ গ্লাইড বোমা হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে আঞ্চলিক গভর্নর জানিয়েছেন। অন্যদিকে, দক্ষিণের বন্দরনগরী ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলায় দুজন নিহত এবং একজন আহত হয়েছেন। পূর্বাঞ্চলের খারকিভ শহরের একটি বেসামরিক প্রতিষ্ঠানে ড্রোন হামলায় সাতজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

রাতের ভিডিও বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ইউক্রেনের মিত্রদের সঙ্গে সহযোগিতা আরো জোরদার করতে হবে, দয়া করে অস্ত্র সরবরাহের চুক্তিগুলো দ্রুত বাস্তবায়ন করা হোক। তিনি আরও বলেন, ইউক্রেনের কূটনৈতিক উদ্যোগে পরিবর্তন আনা হবে এবং অস্ত্র সরবরাহ নিশ্চিত করার জন্য অংশীদার দেশগুলোর সাথে নতুন মাত্রার সমন্বয় গড়ে তোলা হবে। তিনি উল্লেখ করেন, বিভিন্ন দেশের নেতাদের মধ্যে যেসব প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেগুলো দ্রুত এবং পুরোপুরি বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। তিনি বলেন, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হওয়া একটি সমঝোতার আওতায় ইউক্রেনের জন্য নিজস্ব প্যাট্রিয়ট প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স পাওয়ার কথা রয়েছে। দুর্ভাগ্যবশত, সেই চুক্তিও দ্রুত কার্যকর হওয়া প্রয়োজন। ইউক্রেন জানিয়েছে, তাদের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গোলাবারুদ বর্তমানে খুবই সীমিত। গত এক মাসে রাশিয়ার ছোড়া বেশিরভাগ উচ্চগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব হয়নি। এই কারণেই কিয়েভ মিত্র দেশগুলোর কাছে আরো অধিক আকাশ প্রতিরক্ষা গোলাবারুদ চেয়েছে। একই সাথে ইউরোপীয় দেশগুলোর সাথে যৌথভাবে নিজস্ব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির আহ্বান নিয়ে এসেছে।

শনিবার রাতেই কিয়েভে রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের দ্বারা হামলা চালায়। এতে অন্তত ১২ জন আহত হন। হামলার পর জেলেনস্কি বলেন, বিমান হামলার সতর্কবার্তা জারির আগে বেসামরিক অবকাঠামোতে আঘাত করা হয়েছে। তিনি জানান, ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী নষ্ট হওয়া বেশিরভাগ লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম হলেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারেনি। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, ওডেসা, খারকিভ ও সুমিতে দিনের হামলার আগে রাতেই রাশিয়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ছয়টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১২১টি ড্রোন নিক্ষেপ করেছে। এসব হামলার অন্যতম লক্ষ্য ছিল রাজধানী কিয়েভ। বিমান বাহিনীর দাবি, তারা অন্তত দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১১১টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। সাম্প্রতিক কয়েক সপ্তাহে কিয়েভে হামলার মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চলতি মাসেই রাজধানী ও আশপাশের এলাকায় রুশ হামলায় ৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

অন্যদিকে, ইউক্রেনও দক্ষিণে রাশিয়ার দখলকৃত অঞ্চলে তাদের সামরিক রসদ সরবরাহ ব্যবস্থা লক্ষ্য করে হামলা জোরদার করেছে। ইউক্রেনের ড্রোন বাহিনীর প্রধান রবার্ট ব্রোভদি জানান, তাঁর ইউনিট এক রাতেই আজভ সাগরে ২১টি জ্বালানিবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে। পাশাপাশি সাতটি পণ্যবাহী ও সহায়ক জাহাজেও তারা হামলা করেছে। তাঁর দাবি, চলতি সপ্তাহে মোট ৭৬টি জাহাজ ইউক্রেনের ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে। জেলেনস্কি বলেছেন, এসব ড্রোন অভিযানের উদ্দেশ্য হল রাশিয়ার উপর চাপ সৃষ্টি করিয়ে তাকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনা। তবে এখন পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার অবস্থান পরিবর্তনের কোনো ইঙ্গিত দেননি। এদিকে রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, আজভ সাগরের তাগানরগ উপসাগরে মিথানল বহনকারী একটি ট্যাংকারসহ চারটি জাহাজে ইউক্রেনের ড্রোন হামলায় একজন নিহত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩০ সেকেন্ডে ১৯৫ চুমু, বিশ্বরেকর্ড গড়লেন ব্রাজিলের এক যুগল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১০:৫৬ এম


৩০ সেকেন্ডে ১৯৫ চুমু, বিশ্বরেকর্ড গড়লেন ব্রাজিলের এক যুগল

চলতি বিশ্বকাপে শেষ ষোলোর লড়াইয়ে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। যা নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। এর মাঝেই ৩০ সেকেন্ডে ১৯৫ বার চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে ব্রাজিলের নাম লিখিয়েছেন রেনাতো বায়মা গাইয়া এবং তার প্রেমিকা নাইরা রবার্টা রিবেইরো ডি মারিন্স।

তাদের এই কীর্তির ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আগুন ছড়িয়েছে। ৩২ বছর বয়সী রেনাতো পেশায় একজন ডাক্তার। তবে গিনেস রেকর্ডের জগতে তিনি নতুন নন। এর আগে দ্রুততম সময়ে বই উল্টানো বা পা ঘোরানোর মতো একাধিক রেকর্ড তার ঝুলিতে রয়েছে।

রেনাতো জানিয়েছেন, তিনি এডিএইচডি (ADHD)-তে আক্রান্ত। নিজের এই সীমাবদ্ধতাকে জয় করে তিনি বিশ্বকে দেখাতে চান যে, অদম্য ইচ্ছা থাকলে যে কোনো লক্ষ্য অর্জন সম্ভব। তিনি একজন অস্থিমজ্জা দাতাও। নিজের রেকর্ডগুলোর মাধ্যমে অন্যদের অনুপ্রাণিত করতে চান তিনি।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, রেনাতো অত্যন্ত দ্রুততার সঙ্গে তার প্রেমিকার গালে চুমু খেয়ে চলেছেন। পুরো সময়টিতে নাইরা হাসিমুখে সঙ্গ দিয়েছেন। ৩০ সেকেন্ডের মাথায় তাদের চুম্বনের সংখ্যা দাঁড়ায় ১৯৫-এ। এই অনন্য রেকর্ড গড়ার পর তারা এখন নতুন লক্ষ্য স্থির করেছেন। তাদের পরবর্তী টার্গেট হলো এক মিনিটে সর্বোচ্চ চুম্বনের বিশ্বরেকর্ড ভাঙা, যা বর্তমানে এক জাপানি দম্পতির দখলে (৬০ সেকেন্ডে ২৭৭টি চুম্বন)।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নেটিজেনদের একাংশ দম্পতির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন, কেউ কেউ আবার মশকরা করতেও ছাড়েননি।

একজন ব্যবহারকারী মজার ছলে লিখেছেন, এই চ্যালেঞ্জের জন্য মানুষের ঠোঁট নয়, পাখির ঠোঁট দরকার ছিল! আবার কেউ কেউ মন্তব্য করেছেন, এত দ্রুত হাসাটাও তো একটা বিশ্ব রেকর্ড হওয়া উচিত।

অনেকের মতে, এটি চুম্বনের চেয়েও বেশি কিছু দ্রুত ফিসফিসের মতো মনে হয়েছে। তবে ট্রোল বা প্রশংসা যাই হোক না কেন, এই ব্রাজিলিয়ান দম্পতি যে এখন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অন্যতম চর্চিত মুখ, তা বলাই বাহুল্য। তাদের এই অদ্ভূত অথচ রোমান্টিক কাণ্ড ভাইরাল হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যবিপ্রবি ডিবেট ক্লাবের নতুন নেতৃত্বে আলভি ও মুস্তাফিজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১০:৫৭ এম


যবিপ্রবি ডিবেট ক্লাবের নতুন নেতৃত্বে আলভি ও মুস্তাফিজ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ডিবেট ক্লাবের ‘দায়িত্ব হস্তান্তর ও বিদায় সংবর্ধনা-২০২৬’ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। নতুন কার্যনির্বাহী পরিষদের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়, বিদায়ী কমিটিকে সম্মানিত করা হয় এবং ক্লাবের ধারাবাহিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. আসিফ করিম আলভী এবং সাধারণ সম্পাদক হিসেবে মোস্তাফিজুর রহমান দায়িত্ব গ্রহণ করেন।

শনিবার, ১১ জুলাই বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অ্যাকাডেমিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিদায়ী কার্যনির্বাহী পরিষদের সদস্যদের সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয় এবং নতুন কমিটির সদস্যদের শুভেচ্ছা জানানো হয়।

নবগঠিত কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি শ্রেয়া ভৌমিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোছা. সাদিয়া আফরিন, সাংগঠনিক সম্পাদক রাগীব ইশরাক, কোষাধ্যক্ষ মুহতাসিম তাসফিয়া মাহিন, দপ্তর সম্পাদক অর্পিতা শিরীন স্বর্ণা, প্রশিক্ষণ ও বিতর্ক সম্পাদক লাবণী ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক তুষার শাহরিয়ার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. সামিউর রহমান, মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক মো. তৈহিদুল ইসলাম জয় এবং কার্যনির্বাহী সদস্য সুমাইয়া আহমেদ সামিরা, রায়হান হোসেন, মারুফ আহমেদ ও মো. কায়েস সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য প্রফেসর শেখ মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ নওশীন আমিন শেখ (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ), ড. ফারহানা ইয়াসমিন (ইংরেজি বিভাগ), ড. মোহাম্মদ আরমান ইসলাম (পদার্থবিজ্ঞান বিভাগ), আসিফ আব্দুল্লাহ (বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ), এবং ফারহা করিম সালাত (জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ)। অনুষ্ঠানে ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর শেখ মাহমুদুল হাসান অনুষ্ঠানে বলেন, “ডিবেট ক্লাব অন্য যে-কোনো ক্লাবের তুলনায় ভিন্ন, কারণ এটি সম্পূর্ণ দক্ষতাভিত্তিক একটি সংগঠন। এখানে নতুন শিক্ষার্থীদের যুক্তি, বিশ্লেষণ ও নেতৃত্বের দক্ষতা বিকাশের সুযোগ তৈরি হয়। ভবিষ্যতে ক্লাবগুলোর সাফল্য, কার্যক্রমের গতিশীলতা এবং অর্জনের ভিত্তিতে বরাদ্দ বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে।”

নবনির্বাচিত সভাপতি মো. আসিফ করিম আলভী বলেন, “প্রথমেই ক্লাবের উপদেষ্টা ও সিনিয়রদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যারা আমার ওপর আস্থা রেখে সভাপতির দায়িত্ব দিয়েছেন। আমি প্রথম বর্ষ থেকেই ডিবেট ক্লাবের সঙ্গে যুক্ত হয়ে সিনিয়রদের কাছ থেকে রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় সম্পর্কে বাস্তবধর্মী শিক্ষা পেয়েছি। তাদের দিকনির্দেশনায় আমরা জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য অর্জন করেছি। এভাবে বেশ কয়েকজন প্রগতিশীল সিনিয়রের সঙ্গে পেয়ে আমরা সত্যিই সৌভাগ্যবান।”

বিদায়ী সভাপতি মোতালেব হোসাইন বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনে সবচেয়ে বেশি সময় ও ভালোবাসা দিয়েছি ডিবেট ক্লাবকে। কমিটিতে থাকাকালে জাতীয় বিতর্ক প্রতিযোগিতার মতো গুরুত্বপূর্ণ আয়োজন সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। আজ দায়িত্ব হস্তান্তর হলেও একজন ডিবেটরের কখনো বিদায় হয় না। আমরা আজীবন এই ক্লাবের সদস্য হিসেবে ক্লাবের যে-কোনো প্রয়োজনে পাশে থাকব।”

অনুষ্ঠানের বিশেষ অতিথি ড. মো. রাফিউল হাসান বলেন, “ডিবেট ক্লাবকে বরাদ্দের ক্ষেত্রে সবসময় অগ্রাধিকার দেওয়া হয়েছে। চেয়ার, টেবিল, প্রজেক্টরসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থা করেছি। জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের সময় স্পন্সর সংগ্রহ এবং আর্থিক ব্যবস্থাপনায়ও সহযোগিতা করা হয়েছে, যাতে ক্লাবটি আরও এগিয়ে যেতে পারে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%