ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

আলিয়ার শুটিংয়ে বড় অ-ঘটন! মর্মান্তিক মৃত্যু কর্মীর, ক্ষতিপূরণের প্রস্তাব নিয়ে শুরু বিতর্ক?


আলিয়ার শুটিংয়ে বড় অ-ঘটন! মর্মান্তিক মৃত্যু কর্মীর, ক্ষতিপূরণের প্রস্তাব নিয়ে শুরু বিতর্ক?

গত ১৭ জুন ৪২ বছর বয়সি ওই মিস্ত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনার পর বিতর্ক শুরু হয়েছে। ফের শুটিং সেটে কলাকুশলীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

সঞ্জয় লীলা ভন্সালীর ছবি ‘লভ অ্যান্ড ওয়র’ নিয়ে আলোচনা প্রায়ই শিরোনামে উঠে আসে। এবার এই বড় মাপের ছবির সেটে একটি অঘটন ঘটে। শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক কাঠের মিস্ত্রীর। গত ১৭ জুন ৪২ বছর বয়সি ওই মিস্ত্রীর মৃত্যু হয়। ঘটনার পর বিতর্ক শুরু হয়েছে। শুটিং সেটে কলাকুশলীদের নিরাপত্তা নিয়ে আবার প্রশ্ন উঠেছে।

মুম্বই ফিল্ম সিটি-র রয়্যাল পাম্প স্টুডিয়োয় এই ঘটনাটি ঘটে। সেদিন আলিয়া ভট্ট শুটিং করছিলেন। তখনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় চন্দ্রধারী সিংহ যাদব নামে ওই ব্যক্তির। শুটিং সেটে শর্ট সার্কিটের কারণে এই অঘটন ঘটেছে বলেও জানা গেছে। চন্দ্রধারীর পরিবারে স্ত্রী এবং দুই কন্যা রয়েছে। জানা যাচ্ছে, ভন্সালীর প্রযোজনা সংস্থা চন্দ্রধারীর পরিবারকে ৪০ লক্ষ টাকা ক্ষতিপূরণের প্রস্তাব দিয়েছে। এই বিষয়টি নিয়ে সঙ্কট শুরু করেছে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ় (এফডব্লিউআইসিই)।

আরও পড়ুন: টিনের চালের নিচে ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার, অ্যানেসথেসিয়া চিকিৎসক নেই

এফডব্লিউআইসিই-র তরফ থেকে ভন্সালীকে ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধি করার জন্য আবেদন করা হয়েছে। যদিও প্রযোজনা সংস্থার তরফ থেকে ৪০ লক্ষ টাকা ক্ষতিপূরণের প্রস্তাব দেওয়া হলেও এফডব্লিউআইসিই-র দাবি, প্রয়াত কর্মীর পরিবারকে ৫০ লক্ষ টাকা দিতে হবে। খবর অনুযায়ী, চন্দ্রধারীর দুই কন্যার ভবিষ্যতের জন্য তারা এই ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির দাবি করছেন।

এফডব্লিউআইসিই-র সভাপতি বিএন তিওয়ারির বক্তব্য, ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি অবিলম্বে শুটিং সেটে নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, “প্রথমত, প্রয়াত কর্মীর সন্তানেরা খুবই ছোট। তাদের ভবিষ্যতের জন্য ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া উচিত। দ্বিতীয়ত, শুটিং সেটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকতে হবে। কর্মীদের কাজের নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দিতে হবে। তার বাইরে কাজ করানো যাবে না। চন্দ্রধারী খুবই গুণী কর্মী ছিলেন। তাঁকে এভাবে প্রাণ হারাতে হল, যা খুবই দুঃখজনক।”

অন্য দিকে, ভন্সালীর প্রযোজনা সংস্থা ৪০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সঙ্গে সঙ্গে চন্দ্রধারীর স্ত্রীকে কর্মসংস্থানের প্রস্তাবও দিয়েছে।

শোনা যাচ্ছে, দুর্ঘটনার আগে চন্দ্রধারী নির্দিষ্ট সময়ের থেকে বেশি কাজ করেছিলেন। তিনি দীর্ঘক্ষণ টানা কাজ করছিলেন। সকাল ৭টা থেকে রাত ৩টা পর্যন্ত কাজ করেছিলেন এবং নাকি প্রায়ই এমনটাই করতেন। এই পরিস্থিতিতে বদল আনার আবেদন জানিয়েছে এফডব্লিউআইসিই।

আরও পড়ুন: মেঘনা আলমের খালেদা জিয়ার সাজে প্রধানমন্ত্রীকে সাক্ষাৎ

উল্লেখ্য, সঞ্জয়ের এই ছবিতে অভিনয় করছেন ভিকি কৌশল, রণবীর কপূর এবং আলিয়া। ২০২৭ সালের ২১ জানুয়ারি এই ছবি মুক্তি পাওয়ার কথা। ছবিটি হিন্দি, তামيل ও তেলুগুতে মুক্তি পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারত সিরিজের দলে নতুন মুখ কোলস, বাটলারের ওপরই ভরসা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০২:১৫ এম


ভারত সিরিজের দলে নতুন মুখ কোলস, বাটলারের ওপরই ভরসা

ভারতের বিপক্ষে আগামী মাসের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে ইংল্যান্ড। ১৭ সদস্যের স্কোয়াডে সবচেয়ে আলোচিত নাম তরুণ অলরাউন্ডার জেমস কোলস। ২২ বছর বয়সি এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে খুব বেশি পরিবর্তন আনেনি ইংল্যান্ড। বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর জস বাটলারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল, কিন্তু অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে আবারও দলে রাখা হয়েছে।

স্কোয়াড থেকে বাদ পড়েছেন বেন ডাকেট এবং চোটের কারণে নেই জেমি ওভারটন। তবে ফিরেছেন জর্ডান কক্স, সনি বেকার ও সাকিব মাহমুদ।

নতুন মুখ কোলস ইতোমধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটে এক হাজারের বেশি রান করেছেন এবং নিয়েছেন ৫৩ উইকেট। সাসেক্সের ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হওয়ার কৃতিত্বে অধিকারী এই অলরাউন্ডার সম্প্রতি অপরাজিত ডাবল সেঞ্চুরিও করেছেন। চলতি বছরের শুরুতে ‘দ্য হান্ড্রেড’-এর নিলামে তিনিই ছিল সবচেয়ে দামি ক্রিকেটার।

দলকে নেতৃত্ব দেবেন হ্যারি ব্রুক। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট শেষ করেই ভারত সফরের টি-টোয়েন্টি সিরিজে যোগ দেবেন তিনি। ১ জুলাই চেস্টার-লি-স্ট্রিটে শুরু হবে পাঁচ ম্যাচের সিরিজ।

ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড হলো: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জফ্রা আর্চার, সনি বেকার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, জেমস কোলস, জর্ডান কক্স, স্যাম কারান, লিয়াম ডসন, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, আদিল রাশিদ, ফিল সল্ট, জশ টাং ও লুক উড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে ট্রাকের চাপায় প্রাণ গেল বাংলাদেশির

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০২:২২ এম


যুক্তরাষ্ট্রে ট্রাকের চাপায় প্রাণ গেল বাংলাদেশির

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কর্মস্থলে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে কবীর মৃধা (৫০) নামে এক বাংলাদেশি মারা গেছেন। শনিবার (২০ জুন) সকাল ৭টা ২০ মিনিটের দিকে ফ্লোরিডা স্টেটের ফোর্ট লডারডেল এলাকার পম্পানো বিচ সিটিতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত কবীর মৃধার বাড়ি বরিশাল জেলায়। তিনি সাউথ ফ্লোরিডায় একজন অত্যন্ত স্বজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সকলেই শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং রাফাত নামের ১৯ বছর বয়সী একমাত্র পুত্রসন্তান রেখে গেছেন। তারা সবাই একই এলাকায় বসবাস করতেন।

দুর্ঘটনার বিষয়ে বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার সভাপতি এ বি এম মোস্তফা সোমবার সকালে জানান, কবীর মৃধা স্থানীয় একটি বাংলাদেশি মালিকানাধীন গ্যাস স্টেশন কাম কনভেনিয়েন্স স্টোরে (মুদি দোকানসহ জ্বালানি তেল বিক্রয় কেন্দ্র) চাকরি করতেন। ঘটনার দিন সকালে তিনি কর্মস্থলে গিয়ে গ্যাস স্টেশনের পাশে থাকা ট্রাকের ওয়েটিং এরিয়ায় (অপেক্ষাগার) যান। সেখানে একজন চালকের সাথে কথা বলার সময় পাশের পার্কিং এলাকা থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই কবীর মৃধার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা নিশ্চিত করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বর্তমানে কবীর মৃধার মরদেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্তের আনুষ্ঠানিকতা শেষে ফ্লোরিডায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহটি দাফনের জন্য বাংলাদেশে পাঠানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোল্ডেন বুটের পথে আরও এক ধাপ এগোলেন মেসি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০২:২৪ এম


গোল্ডেন বুটের পথে আরও এক ধাপ এগোলেন মেসি

২০২৬ ফুটবল বিশ্বকাপের আসরে লিওনেল মেসি যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন। মাঠের খেলায় বয়সের ছাপ পড়ার পরিবর্তে উল্টো যৌবন যেন ফিরে পেয়েছেন এই আর্জেন্টাইন জাদুকর।

গ্রুপ পর্বে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ইতিহাস গড়ার পর, অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচেও তিনি জোড়া গোল করে বিশ্বমঞ্চে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ আরও একবার জোরালোভাবে দিয়েছেন। অস্ট্রিয়ার বিরুদ্ধে এই জয়ের মাধ্যমে মেসি কেবল দলকে নকআউট পর্বের দোরগোড়ায় পৌঁছে দেননি, বরং বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে একক সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।

এক সময়ের রেকর্ডধারী জার্মানির মিরোস্লাভ ক্লোসার ১৬ গোল ছাপিয়ে এখন মেসির গোল সংখ্যা ১৮। ফলে তিনি তালিকার শীর্ষে অবস্থান করছেন। বিশ্বকাপের মতো বিশ্বমঞ্চে এমন অবিশ্বাস্য পারফরম্যান্সের মাধ্যমে তিনি নিজের গোল্ডেন বুট জয়ের সম্ভাবনাকেও আরও সুদৃঢ় করেছেন। এবারের টুর্নামেন্টে মেসি যেন গোল করার নেশায় মত্ত; আর্জেন্টিনা দলের করা সবকটি গোলই এসেছে তার পা থেকে, যা তার বর্তমান ফর্মের স্পষ্ট প্রতিফলন।

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের শুরুর দিকে পেনাল্টি মিস করার আক্ষেপ থাকলেও, শেষ মুহূর্তে গোল করে নিজের নামের প্রতি সুবিচার করেছেন তিনি। বিশ্ব ফুটবলের এই মহাতারকার বয়স বর্তমানে ৩৮ পেরিয়ে ৩৯-এর পথে, কিন্তু তার গোল করার ক্ষিপ্রতা আর মাঠের ভেতরের বুদ্ধিমত্তা এখনও ফুটবলপ্রেমীদের মুগ্ধ করে। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক এবং পরবর্তীতে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে তিনি শুধুমাত্র রেকর্ডই ভাঙেননি, বরং গোল্ডেন বুটের লড়াইয়ে বাকি প্রতিদ্বন্দ্বীদের তুলনায় নিজেদের অনেকখানি এগিয়ে নিয়েছেন।

আর্জেন্টিনার সমর্থকরা এখন স্বপ্নের মতো এক বিশ্বকাপ যাত্রা উপভোগ করছেন, যেখানে মেসি প্রতিটি ম্যাচেই নতুন কোনো গল্পের অবতারণা করছেন। বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের প্রাণভোমরা মেসি এখন পুরো টুর্নামেন্টের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন এবং তার এই ফর্ম অব্যাহত থাকলে গোল্ডেন বুটসহ শিরোপা ধরে রাখার স্বপ্নটিও হয়তো খুব দ্রুতই পূর্ণতা পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক ও অপরাধ দমনে ইউক্রেনের ড্রোন কিনছে হন্ডুরাস সরকার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০২:৩৭ এম


মাদক ও অপরাধ দমনে ইউক্রেনের ড্রোন কিনছে হন্ডুরাস সরকার

লাতিন আমেরিকার দেশ হন্ডুরাস তাদের সীমান্ত পাহারা এবং মাদকবিরোধী অভিযান আরও কার্যকরভাবে জোরদার করার জন্য ইউক্রেন থেকে অত্যাধুনিক ড্রোন কিনতে যাচ্ছে। এই তথ্য সোমবার ফরাসি সংবাদ সংস্থা এএফপির কাছে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট নাসরি আসফুরা।

গত শুক্রবার, ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে ইউক্রেন হন্ডুরাসকে ড্রোনসহ বিভিন্ন সামরিক প্রযুক্তি সরবরাহের প্রস্তাব দিয়েছে এবং দুই দেশের নিরাপত্তা সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেছে।

পানামা সিটিতে আমেরিকার দেশগুলোর জোট (অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস) এর এক বৈঠকে প্রেসিডেন্ট আসফুরা জানান, এই ড্রোনগুলো মূলত দেশের সীমান্ত রক্ষা এবং উচ্চ প্রযুক্তির মাধ্যমে সুসংগঠিত অপরাধের বিরুদ্ধে লড়াই করার কাজে ব্যবহৃত হবে। তিনি আরো জানান, কৃষিকাজেও এই ড্রোনগুলো ব্যবহারের সম্ভাবনা রয়েছে।

এটি উল্লেখযোগ্য যে, ২০২২ সালে রাশিয়ার দ্বারা আক্রমণের পর থেকে ইউক্রেন ব্যাপকভাবে তাদের প্রতিরক্ষার জন্য ড্রোন প্রযুক্তির ওপর নির্ভরশীল হয়ে উঠেছে।

বর্তমানে হন্ডুরাস তীব্র অভ্যন্তরীণ সহিংসতার মধ্যে রয়েছে। মাদক চোরাকারবারি দল, বিভিন্ন সশস্ত্র গ্যাং এবং দুর্নীতিগ্রস্ত নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ফলে দেশের অপরাধের মাত্রা ভয়াবহ রূপ নিয়েছে। দেশটিতে প্রতি ১ লাখে ২৪ জন হত্যার শিকার হচ্ছেন, যা বৈশ্বিক গড় থেকে প্রায় চার গুণ বেশি।

সম্প্রতি, গত ২১ মে দেশের উত্তরাঞ্চলীয় একটি কৃষি গ্রামে সশস্ত্র দলগুলোর সংঘর্ষে ১৯ জন নিহত হন। একই দিনে গুয়াতেমালা সীমান্তের কাছে মাদক চোরাকারবারিদের হামলায় ৫ জন পুলিশ সদস্যও প্রাণ হারান। এমন পরিস্থিতিতে, দেশের আইনশৃঙ্খলা এবং সীমান্ত রক্ষা করার জন্য এই ড্রোন প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে হন্ডুরাস সরকার মনে করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%