১০:৫২ পি.এম
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোড এলাকা থেকে নিখোঁজ হয়েছেন কে এম মেহেদী হাসান হিরু নামে একজন যুবক। তিনি নিখোঁজ হন গত ১ অক্টোবর দুপুর সাড়ে ১২টার সময়।
মেহেদী হাসানের বয়স ৩৫ বছর। তিনি ওই এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। নিখোঁজ হওয়ার পর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার পরিবারের সদস্যরা তার কোনো সন্ধান পাননি।
এই ঘটনার পর তার বোন হুরে জান্নাত নওমি মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পরিবারের পক্ষ থেকে মেহেদী হাসানের সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
আরও পড়ুন: ধলপুরে মাদকের আস্তানায় পুলিশের অভিযান, বাসিন্দাদের স্বস্তি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন